ঢাকার যুব সমাবেশে সজীবের তাক লাগানো শো-ডাউন
যুগের চিন্তা রিপোর্র্ট
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০১:৩০ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে কেন্দ্রীয় যুবদলের উদ্যেগে আয়োজিত যুব সমাবেশে বিশাল শো-ডাউন নিয়ে যোগদান করেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়। সমাবেশে বর্ণিল সাজে সজ্জিত হয়ে হলুদ রঙের টি-শার্ট, মাথায় লাল সবুজ ক্যাপ ও জাতীয় পতাকা হাতে সজীবের নেতৃত্বে বিশাল শো-ডাউন করেন। এর আগে যুব সমাবেশে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী জড়ো হন ঢাকায়। পরবর্তীতে সজীবের নেতৃত্বে স্লোগান স্লোগান ঢাকার রাজপথ প্রকম্পিত করে সমাবেশে যোগদান করেন নেতাকর্মীরা। সকলের মুখেই একটাই স্লোগান ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবি।
এ সময় সমাবেশে সজীবের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন জেলা থানা উপজেলা পৌরসভা যুবদলের ইউনিটের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


