ভিপি বাদল সাধারণ সম্পাদক হওয়ায় এসটি আলমগীরের দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: রাকিবুল হাসান
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০৭:৪৭ পিএম
জেলা আওয়ামী লীগে আবু হাসনাত মো. শহিদ বাদল পূনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীরের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় প্রয়াত এমপি নাসিম ওসমানসহ, ওসমান পরিবারের যে সকল সদস্য ইন্তেকাল করেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সেই সাথে জেলার ৫ আসনের এমপি সেলিম ওসমান ও ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সুস্থ্যতার জন্য দোয়া করা হয়। বৃহস্পতিবার বিকেলে বন্দর সালেহ্ নগর, সালেহ্ বাবা ইয়ামেনি মাজারে এই দোয়া অনুষ্ঠিত হয়। এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা শোয়াইব।
যুবলীগ নেতা এসটি আলমগীর সরকার বলেন, ‘প্রয়াত এমপি নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান ও তার সুযোগ্য সন্তান আজমেরী ওসমানসহ পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা মোনাজাত করা হয়।
তাছাড়া জেলা আওয়ামী লীগে সম্মেলনের মাধ্যমে আবু হাসনাত মো. শহিদ বাদল জেলা আওয়ামী লীগের পূণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শোকরিয়া আদায় করে দোয়ার আয়োজন করা হয়। সেই সাথে তিনি যেনো, জেলা আওয়ামী লীগকে দক্ষতার সাথে নেতৃত্ব দিতে পারেন সেই কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সালেহ বাবা ইয়ামেনি মাজারের খাদেম জামান। এন.এইচ/জেসি


