Logo
Logo
×

রাজনীতি

সভাপতি-সেক্রেটারি হতে ছাত্রদলে মধুর প্রতিযোগিতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৬:১৯ পিএম

সভাপতি-সেক্রেটারি হতে ছাত্রদলে মধুর প্রতিযোগিতা
Swapno


# নেতৃত্বে প্রতিযোগিতাকে ইতিবাচক হিসেবেই দেখছে বিএনপি নেতারা

 

বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি মেয়াদউত্তীর্ণ হয়েছে। এর আগে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলকে দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব দিয়ে চাঙ্গা রেখেছিলেন শাহেদ আহম্মেদ ও মমিনুর রহমান বাবু। দলের সকল কাজে সবসময় ভালো সক্রীয় ভূমিকা পালন করার কারণে মহানগর যুবদলে নিয়ে যাওয়া হয়েছে তাদের।

 

 

কিন্তু মহানগর নতুন নেতৃত্ব না আসার কারণে কমিটির পুরাতন সভাপতি ও সাধারণ সম্পাদক এখনো বহাল হয়ে কার্যক্রম চালাচ্ছে। জানা গেছে, শীঘ্রই মহানগর ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন আসছে।

 

 

সূত্রে জানা যায়, অতি শীঘ্রই আসছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নতুন কমিটি। আর এই কমিটিতে সভাপতি হিসেবে এগিয়ে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুর রহমান সাগর ও সদর থানার আহবায়ক নাহিসুল ইসলাম সাদ্দাম।

 

 

সাধারণ সম্পাদকের স্থানে বন্দর থানা ছাত্রদলের আহ্বায়ক রাহিদ ইসতিয়াক, তোলারাম কলেজের সদস্য সচিব আজিজুল ইসলাম রাজিব ও মো. রাসেল, নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদল। এটা এখনও যাচাই বাছাই এর পর্যায়ে রয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে রাজিব ও রাসেল তবে এদেরকে টপ-৫ এ রাখার চান্সই বেশি।

 

 

ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, মহানগরের এই আসন্ন কমিটি আহবায়ক হবার কথা থাকলে ও সেই সিদ্ধান্তকে পরিবর্তন করে তার বদলে সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে আংশিক কমিটি করা হবে। সেই কমিটির সদস্য সংখ্যা হতে পারে ১০ থেকে ১২ জন। এরপর ধীরে ধীরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে মহানগর জুড়ে।

 

 

এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহম্মেদ যুগের চিন্তাকে জানান, ‘অতি শীঘ্রই নতুন কমিটির অনুমোদন দেবে কেন্দ্র। নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে আমরা প্রস্তুত। আর আমাদের অনেক ত্যাগী ছেলেরা আছে ছাত্রদলে। তাদের সর্বোচ্চ সম্মানিত করতে প্রথম আংশিক কমিটিতে রাখার চেষ্টা করবো। আমাদের ছাত্রদলে ত্যাগীদের মূল্যায়ন আগেও ছিল, এখনও থাকবে।’

 

 

এ বিষয়ে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু যুগের চিন্তাকে বলেন, ‘আমরা আশা করছি শীঘ্রই মহানগর ছাত্রদলের নতুন কমিটি করা হবে। এই কমিটিটা যোগ্য এবং ত্যাগীদের দিয়ে সাজানো হবে। কিছু প্রার্থীর নাম উঠে এসেছে এটা এখন যাচাই বাছাই এর পর্যায়ে রয়েছে।’

 

 

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী রাকিবুর রহমান সাগর যুগের চিন্তাকে বলেন, ‘দীর্ঘদিন যাবৎ আমাদের ছাত্রদলের কমিটির মেয়াদউত্তীর্ণ হয়ে রয়েছে। যারা পূর্বে ছিল তারা ছাত্রদলের সকল ওয়ার্ড কমিটিগুলো ত্যাগীদের রেখে সাজিয়েছে। আমি মহানগর ছাত্রদল কমিটির সভাপতি প্রার্থী আমি আশা করছি।

 

 

কেন্দ্র যাকে ভালো মনে করবে তার হাতেই ছাত্রদলের দায়িত্ব তুলে দেবে। আমরা আশা করছি কেন্দ্র যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমি, আর তা না হলে কেন্দ্র যাকে যোগ্য মনে করবে তাকে দায়িত্ব দিবে। যাকেই দেয়া হউক আমরা চেইন অব কমান্ড মেনে চলবো। তবে যদি আমাকে দায়িত্ব দেয়া হয় তাহলে শাহেদ ভাই ও বাবু ভায়ের মতো দলীয় সকল কার্যক্রমে সক্রীয় ভূমিকা পালন করবো।’

 

 

সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম যুগের চিন্তাকে বলেন, আমি মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে রয়েছি। আমি আশা করছি কেন্দ্র ত্যাগীদের মূল্যায়ন করবে। আর আমি বর্তমানে তৃণমূলের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি। ২১ বছর পরে সর্ব প্রথম আমি সদরথানা ছাত্রদল কমিটি গঠন করেছিলাম। আমি বিএনপির সকল নেতাদের কাছ থেকে ব্যাপক উৎসাহ পাচ্ছি।’

 

 

এ বিষয়ে বন্দর থানা ছাত্রদলের আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী রাহিদ ইস্তিয়াক যুগের চিন্তাকে বলেন, ‘আমি মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে আবেদন করেছি। এখন কেন্দ্রের উপর আমাদের আস্থা; তারা আমাদের যা দিবে আমরা তাতেই খুশি। আর আমি আশা করছি কেন্দ্র ত্যাগী এবং যোগ্যদের হাতেই নেতৃত্ব প্রদান করবে।’

 

 

এ বিষয়ে সরকারি তোলারাম কলেজে ছাত্র দলের সদস্য সচিব আজিজুল ইসলাম রাজীব যুগের চিন্তাকে বলেন, ‘আমি মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক প্রার্থী। আমি আশা করছি আমাকে কেন্দ্র মূল্যায়ন করবে এবং তৃণমূলও আমাকে সাধারণ সম্পাদক দেখতে ইচ্ছা প্রকাশ করেছে ; এই কারণে আমি বেশি আশাবাদী। 

 

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল যুগের চিন্তাকে বলেন, ‘আমি মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। আমি আশাবাদী কেন্দ্র যদি আমাকে যোগ্য মনে করে; তাহলে আমার হাতে সাধারণ সম্পাদকে ভার তুলে দিবে। আর কেন্দ্র যার হাতে নেতৃত্ব তুলে দিবে; আমরা চাই সে যেন ত্যাগী নেতা হিসেবে পরিচিত থাকে।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন