সভাপতিতে প্রতিদ্বন্দ্বিতা সাধারণ সম্পাদকে সংকট
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৫:৩৬ পিএম
# বর্তমান সাধারণ সম্পাদকের কারণেই এই সংকট বলে জানিয়েছে একটি সূত্র
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নিয়ে নানা আলোচনা চলছে তৃণমূল পর্যায়ের নেতাদের মুখে মুখে। নভেম্বরেই আসছে নতুন কমিটি কে হতে যাচ্ছে জেলা ছাত্রদলের আগামীর কান্ডারী। আগের কমিটি যারা ছিল তারা দলের সকল আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করেছে।
তাদের মতোই ভালো নেতৃত্বের আশা করছে তৃণমূল। এদিকে কয়েকজন সভাপতি প্রার্থী হিসেবে ফরম জমা দিয়েছি শুনা গেছে কিন্তু সাধারণ সম্পাদকের সংকট দেখা যাচ্ছে মাঠে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৫ জুন ঘোষিত হয়েছিল নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি। মশিউর রহমান রনিকে সভাপতি ও খাইরুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণা করে কেন্দ্র।
পরবর্তীতে ২০২২ সালের ৩১ মার্চে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৫৯২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। তারা দীর্ঘদিন সকল কাজে সংক্রীয় থাকায় তাদের প্রোমশন নিয়ে জেলা যুবদলে নেওয়া হয়েছে।
এখন এই জেলা ছাত্রদল কমিটি মেয়াউত্তীর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু শীগ্রই নভেম্বর মাসের মধ্যেই জেলা ছাত্রদলের দায়িত্ব কোনো একজন যোগ্য ব্যাক্তির হাতে তুলে দেবে কেন্দ্র।
সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের নতুন কমিটির ঘোষণা হবে নভেম্বর মাসের মাঝ পথে সভাপতি প্রার্থী হিসেবে রয়েছে। ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, সোনারগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক মো. জাকারিয়া ভূইয়া, আড়াইহাজার থানা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের রহমান জিকু, রূপগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ ভূইয়া।
এই চারজন কেন্ডিডেট তারা যার যার স্থান থেকে আশাবাদী রয়েছে। এই চারজন ব্যাথিত আরো কিছু নেতা ইচ্ছুক রয়েছে সভাপতি কেন্ডিডেট হওয়ার জন্য। কিন্তু সাধারন সম্পাদক কেন্ডিডেট হতে ইচ্ছুক না কেউ। এ নিয়ে তৃণমূলে নানা বার্তা শোনা যায়।
কেউ কেউ বলছে আমরা চাই তারা নিজেরা স্মনয়ে এসে এই চারজন থেকে একজন সাধারণ প্রার্থী কেন্ডিডেট বেড় করুক। তাহলে সেন্টাল থেকে সিদান্ত দিতে সহজ হবে। এ বিষয়ে জেলা ছাত্রদল প্রার্থীদের সাথে কথা বলে জানা যায় , তারা যে চারজন প্রার্থী রয়েছে।
তারা যার যার স্থান থেকে সভাপতি হওয়ার যোগ্যতা রাখে। তারা সকলে তাদের ফরম সেন্টালে জমা দিয়েছে। এখন সেন্টাল বিবেচনা করে দেখবে কাকে সভাপতি করলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আগামীর দিনগুলো ভালোভাবে অতিবাহিত হবে।
আমাদের সকলের একটাই চাওয়া কেন্দ্র যার হাতেই এই ছাত্রদলের দায়িত্বটা তুলে দিবে সে যেন ত্যাগী এবং কর্মীবান্ধব থাকে। তবে একাধিক ছাত্রদল নেতা জানান, বর্তমান ছাত্রদলের সাধারণ সম্পাদকের নীল নকশার কারণেই কেউ সাধারণ সম্পাদক পদে নেতৃত্বে প্রতিযোগিতা করতে আগ্রহী নয়। এন.এইচ/জেসি


