Logo
Logo
×

রাজনীতি

বহালেও বিভেদ স্পষ্ট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০৩:৪৩ পিএম

বহালেও বিভেদ স্পষ্ট
Swapno


# সম্মেলনের পর থেকেই হাই-বাদল দুইজনই আলাদা বলয়ে বিভক্ত


জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদলের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। কিন্তু এরপরের জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত সম্মেলনে তাদের বহাল করা হয়েছে। এনিয়ে তৃণমূলে আক্ষেপের অন্ত নেই।

 

 

২০১৬ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার পর এবারের মতো একই পন্থা অবলম্বন করতে দেখা গেছে হাই ও বাদলকে। সর্বশেষ ২৩ অক্টোবর সম্মেলনে তাদের বহাল রাখার পর আবারো তারা বিভেদ স্পষ্ট করছেন।

 

 

সম্মেলনের পর খুব বেশি একটা নেতাকর্মীরা ফুল দিয়েও বরণ করেননি তাদের। এদিকে সাধারণ সম্পাদক হিসেবে আবার বহাল থেকেই ভিপি বাদল ধানমন্ডির ৩২ নং  বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে যাওয়ার বদলে একাই গিয়ে আওয়ামী লীগ নেতা শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন।

 

 

সেখানে অনুপুস্থিত ছিলেন আবদুল হাই। এবার আবদুল হাই সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ আগের কমিটির নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সেখানে অনুপুস্থিত ছিলেন ভিপি বাদল।

 

 

যদিও বিলম্ব করে সেখানে অন্যান্য নেতাকর্মীদের নিয়ে আলাদাভাবে ভিপি বাদল পুষ্পস্তবক অর্পণ করেছেন।  সম্মেলনের মাত্র এক সপ্তাহের মধ্যেই বহাল সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে বিভেদ স্পষ্ট হলো। যদিও এই দুইজনই সর্বশেষ ইউপি নির্বাচনে একত্রিত হয়ে মনোনয়ন প্রার্থীদের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠিয়েছিলেন।

 

 

কমিটির বাকি নেতাদের মতামতের তোয়াক্কা করেননি। এছাড়া নিজেদের মর্জি মাফিক যাকে খুশি তাকে বহিষ্কার আবার পুনঃর্বহাল করেছেন।  এদিকে সাম্প্রতিক বলয় তৈরির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণে নিয়েছে তৃণমূল। তারা বলছে, এসব কারণেই নারায়ণগঞ্জে আওয়ামী লীগ শক্তিশালী অবস্থান নিতে পারছেনা। এবং জাতীয় নির্বাচনেও জাতীয় পার্টির সাথে দুটি আসনে ধোপে কুলাতে পারছেনা।

 


সূত্র জানিয়েছে, সকাল সাড়ে এগারোটায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই’র নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তার প্রতিকৃতিতে এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য এবং সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

 

 

পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। এসময় শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, সাবেক সাবেক নারী সাংসদ এড. হোসনে আরা বাবলী। 

 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, আরজু রহমান ভূঁইয়া, গোলাম রসুল, মো. ছানাউল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইকবাল পারভেজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী।

 

 

সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক মাঞ্জুরুল আলম টুটুল, ধর্ম বিষয়ক সম্পাদক ইসহাক সরকার, সাবেক মহিলা সম্পাদিকা মরিয়ম কল্পনা, সাবেক বন ও পরিবেশ বিষয়ক রচনা রানু খন্দকার, সাবেক সদস্য মেয়র হালিম শিকদার, আমজাদ হোসেন, মো. শহিদুল্লাহ, আবদুল কাদির ডিলার, শামসুজ্জামান ভাষানী, সাদেকুর রহমান, মাহবুবুল ইসলাম রাজন, মতিউর রহমান।

 

 

আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহÍসভাপতি আক্তার হোসেন বিএ, জেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন আহমেদ এড. সুলতান উদ্দিন নান্নু, আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, মহানগর যুবলীগের সিনিয়র সহ সভাপতি কামরুল বাবুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

 

 


অপরদিকে দুপুর ১টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সেখানে বিশেষ দোয়া করা হয়। এর পূর্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতি ও ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুজ্জোহাসহ নাগিনা জোহা ও প্রয়াত একে এম নাসিম ওসমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

 

 

এসময় সেখানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য মো.কামরুজ্জামান বুলেট, নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা এস টি আলমগীর সরকার, মহানগর জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের জুবায়ের আহমেদ।

 

 

আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির,সাব্বির আহম্মেদ মাসুম,সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস ও সোনারগাঁও উপজেলা  জাতীয় শ্রমিক লীগ নেতা মো.রোবায়েত হোসেন শান্ত, বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন।

 

 

প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল ভূইয়া,বন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মিয়া, আলমগীর হোসেন ও হাবিবুর রহমান, মদনপুর ইউনিয়ন ইউপি সদস্য আকতারজ্জামান মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আঃখালেক, ১০নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আঃ কাদির মোল্লা।

 

 

২০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মারুফুল ইসলাম, যুবলীগ নেতা আবু তাহের মিন্টু, মদনপুর ইউনিয়ন লীগ নেতা মাসুদ খান,মো.আলাউদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মো.সাগর, মদনপুর ইউনিয়ন যুবলীগ নেতা রুবেল ভূইয়া, নাজমুল হাসন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।  সম্মেলনে বহাল থাকার পর এমন বিভেদ দৃষ্টিকটু বলছে তৃণমূল।   এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন