Logo
Logo
×

রাজনীতি

জেলা ছাত্রদলে প্রার্থীর ছড়াছড়ি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০৬:৩১ পিএম

জেলা ছাত্রদলে প্রার্থীর ছড়াছড়ি
Swapno

 

বিএনপির অন্যতম সহযোগী সংগঠন ছাত্রদল। দীর্ঘদিন যাবৎ এই জেলা ছাত্রদল মেয়াদউত্তীর্ণ অবস্থায় পড়ে আছে যা নিয়ে চিন্তিত তৃর্ণমূল নেতৃবৃন্দ। অতীতে সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদলই ব্যাপক ভূমিকা পালন করেছিলো। কিন্তু মেয়াদউত্তীর্ণ হওয়ার কারণে যেন ঝিমিয়ে না পড়ে; সে দিকে লক্ষ্য রেখে নভেম্বরের মধ্যেই নতুন নেতৃত্বর কমিটি কমিটি গঠন করতে চায় কেন্দ্র।

 

 

সামনে বিএনপির সকল আন্দোলন সংগ্রামকে জোরালো করতে রাজপথে ত্যাগী ও পরীক্ষিত ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে ব্যস্ত কেন্দ্র। কেন্দ্র খুঁজছে ত্যাগী এবং কর্মীবান্ধব নেতা। সূত্রে জানা যায়, জেলা ছাত্রদলের নতুন কমিটি নভেম্বরের মাঝেই হয়ে যাবে।

 

 

কে হবে সভাপতি তা নিয়ে দৌড়ঝাঁপ চলছে নেতা কর্মীদের মাঝে। এখন পর্যন্ত আটজন সভাপতি প্রার্থীর খোঁজ পাওয়া গিয়েছে: তারা হলেন মেহিদী হাসান দোলন, জাকারিয়া, নাহিদ ভূইয়া, জুবায়ের রহমান জিকু, সাগর সিদ্দিকী, সুলতান মাহমুদ, জুবায়ের জাবেদ, মো. রফিক।

 

 

এদের মধ্য থেকেই কেন্দ্র থেকে যাচাই বাছাই করে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক পদ প্রদান করা হবে। এদের মাঝে কিছু ব্যক্তির নামে অভিযোগ থাকার কারণে তাদের এই কমিটিতে না ও রাখা হতে পারে বলেছে সূত্র।

 

 

সূত্র আরো জানান, এই কমিটি হবে তারেক রহমানের নির্দেশে তাই পর্যাপ্ত তথ্য উপাত্ত নিয়ে গঠিত এই কমিটি পকেট কমিটি হওয়ার সম্ভাবনা পরিসংখ্যানগত দৃষ্টিকোণ থেকে একবারেই শূণ্য। যার ফলে এই কমিটিতে যাদের নেতৃত্ব দেওয়া হবে তাদের ত্যাগী এবং কর্মীবান্ধব হতে হবে। এই কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জ বিএনপি শক্তিশালী হবে, বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

 

 

সকল প্রার্থীরা এখন লবিং-তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন। মাঠের বিবেচনায় নিয়ে সে অনুযায়ী কমিটি গঠন করবে কেন্দ্র। কেন্দ্র ইতিমধ্যে কার হাতে ছাত্রদলের ভার তুলে দিবে তা যাচাই বাছািই  করছে। কেন্দ্রের ধারণা এই কমিটি সঠিকভাবে গঠন করতে পারলে ১০ই ডিসেম্বরের আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ব্যাপক ভূমিকা রাখবে।

 

 

প্রার্থীরা বলছেন, আগামী দিনগুলোতে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে দুঃসময়ের দিনগুলোতে কে বা কারা বেশি ভূমিকা পালন করেছে। দলের জন্য কার নামে কয়টা মামলা আছে, কোথাও কোন প্রকার আঁতাত আছে কিনা? তাদের পিছনের ইতিহাস কী? হাইব্রিড কিনা? এগুলোর খোঁজ খবর বিবেচনায় নিয়ে কমিটি গঠিত হলে, আগামী দিনগুলোতে জেলা ছাত্রদল সকল আন্দোলন সংগ্রামে একাই মাঠ গরম রাখতে সক্ষম হবে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন