Logo
Logo
×

রাজনীতি

মহানগর স্বেচ্ছাসেবকদলে দৈন্যদশা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৭:২৩ পিএম

মহানগর স্বেচ্ছাসেবকদলে দৈন্যদশা
Swapno

 

# সাংগঠনিকভাবে অনেকটা দূর্বল হয়ে পড়েছে

 

এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার বাহিরে রয়েছে। দীর্ঘদিন দলটি ক্ষমতাচ্যুত থাকায়; আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি আবারও আন্দোলন সংগ্রামের মাধ্যমে ব্যাপকভাবে সংক্রিয় হয়ে উঠছে। আর এই আন্দোলন সংগ্রামকে আরো জোড়ালো করতে বিএনপির মূল দলসহ সকল অঙ্গসংগঠনের কমিটিগুলো রদবদল করা হচ্ছে।

 

 

কমিটিগুলো গঠনে চুলচেরা বিশ্লেষণ করে দলের পোড় খাওয়া নেতাদের মূল্যায়ন করা হচ্ছে। কিন্তু নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ থাকার পরও কমিটি গঠনে কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। ইতিমধ্যে সংগঠনটির শীর্ষ কয়েকজন নেতা; মূল দলের রাজনীতিতে সংক্রিয় হয়ে পড়াতে সংগঠনটি অনেকটা দৈন্যদশায় পড়েছে এবং মহানগরের রাজনীতিতে, সংগঠনটি সাংগঠনিকভাবে অনেক দূর্বল হয়ে পড়েছে।

 

 

ইতিমধ্যেই মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা দাবি তুলছেন যে চলমান আন্দোলন সংগ্রামকে বেগবান করতে অতি দ্রুত সময়ের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠন করা হউক। ফলে চলমান দৈন্যতা কাটিয়ে আবারও সংগঠনটি রাজপথে শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।

 

 

দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৬ জুন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২০১৯ সালের ৮ আগষ্ট নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের ১৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সেখানে সভাপতি করা হয় আবুল কাউছার আশা এবং সাধারণ সম্পাদক করা হয় সাখাওয়াত হোসেন রানা এবং সাংগঠনিক সম্পাদক করা হয় অহিদুল ইসলাম ছক্কু’ কে।

 

 

কমিটি গঠনের পর দলীয় আন্দোলন সংগ্রামে মহানগর স্বেচ্ছাসেবকদল শক্তিশালী ভূমিকা পালন করলেও নানা কারণে সংগঠনটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। ২০২২ সালের জুন মাসের দিকে স্বেচ্ছাসেবকদলের কমিটির সাধারণ সম্পাদকের পদ নিয়ে শুরু হয় বিভ্রান্তি। সংগঠনের শুরুতে সাধারণ সম্পাদক হিসেবে সাখাওয়াত ইসলাম রানার নাম থাকলেও পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনায় সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

 

 

কিন্তু সাখাওয়াত ইসলাম রানা এবং জিয়াউর রহমান জিয়া দুইজনই সংগঠনের সাধারণ সম্পাদক পদ দাবি করতে থাকে। এতে করে সংগঠনের সাংগঠনিক ভারসাম্য নষ্ট হতে থাকে। পরবর্তীতে এই ঘটনার স্থায়ী সমাধান হয় সাখাওয়াত রানাকে সাধারণ সম্পাদক থেকে অব্যাহতির মাধ্যমে।

 

 

দলীয় কর্মসূচীতে নিস্ক্রিয় থাকা এবং সংগঠনের কার্যক্রামে সাধারণ সম্পাদক হিসেবে তেমন ভূমিকা রাখতে না পারায় তাকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয় জিয়াউর রহমান জিয়াকে। অপরদিকে স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে  দায়িত্বপ্রাপ্ত অহিদুল ইসলাম ছক্কু ২০২২ সালের সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর; দলের বা সংগঠনের কোন কার্যক্রমে তাকে খুঁজে পাওয়া যায় না।

 

 

যার কারণে মূল সাংগঠনিক কার্যক্রমই অনেকটা নিস্ক্রিয় হয়ে পড়েছে। এছাড়া সংগঠনের সভাপতি আবুল কাউছার আশা অনেকটা মূল দলের রাজনীতিতে সংক্রিয় হয়ে পড়েন। তারপর সংগঠনটি আরো দৈন্যদশায় পড়ে যায়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনেকটা সক্রিয় থাকলেও ভারপ্রাপ্ত হিসেবে এককভাবে সংগঠনকে সঠিকভাবে পরিচালনা করাও তার পক্ষে সম্ভব হচ্ছে না।

 

 

সংগঠনের এই দৈন্যদশা নিরসনে ইতিমধ্যেই সংগঠনের সাথে জড়িত নেতা-কর্মীরা দাবি তুলছেন দ্রুত এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের মাধ্যমে চলমান স্বেচ্ছাসেবকদলের দৈন্যদশা নিরসন করতে। এছাড়া এই সংগঠনে আসার সুযোগ রয়েছে বেশ কয়েকজন ছাত্রনেতার যারা দীর্ঘদিন ধরে দলের চলামান আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছে।

 

 

কিন্তু বর্তমান কমিটির শীর্ষ নেতারা সঠিকভাবে সংগঠনের দায়িত্ব পালন করলেও নেতৃত্ব ছেড়ে দিতে নারাজ। যার কারণে পদে থেকেও নানা রকম অযুহাতে সংগঠনের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করছে না। তাই বর্তমান সময়ে মহানগর স্বেচ্ছাসেবকদলের সংগঠনটি অনেকটা নামেই সীমাবদ্ধ রয়ে গেছে।

 

 

যার কারণে বিএনপির বর্তমান চলমান আন্দোলন সংগ্রামে মহানগর স্বেচ্ছাসেবকদলে সংগঠনটির ব্যানারে দলীয় কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতে এখন দেখা যায় না। এ থেকে পরিত্রান পাওয়ার একটাই উপায় রয়েছে; আর তা হলো যোগ্য, কর্মঠ, যুগোপযোগী নব প্রজন্মের নেতা-কর্মী দ্বারা নতুন কমিটি গঠন করা হলে সংগঠনটি প্রাণ ফিরে পাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

 

 

অতীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে মহানগর স্বেচ্ছাসেবকদল ব্যাপক ভূমিকা পালন করতো। কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জে যোগ্য নেতৃত্বের অভাবে দলীয় কার্যক্রমে স্বেচ্ছাসেবকদলের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মনে করে, স্মৃতিচারণ করলেন একজন রাজনীতিবিদ। এন.এইচ/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন