Logo
Logo
×

রাজনীতি

তারেক-জোবাইদার গ্রেপ্তারি পরোয়ানা

জেলা ছাত্রদলের মশাল মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ১১:০৯ এএম

জেলা ছাত্রদলের মশাল মিছিল
Swapno

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নারায়নগঞ্জ জেলা ছাত্রদল বুধবার (২ নভেম্বর) রাত আটটার দিকে মশাল মিছিল করে। মিছিলটি ঢাকা-নারায়নগঞ্জ মহা সড়কের  ভুইঘড় কড়ইতলা  থেকে শুরু  হয় এবং  ভুইঘর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী।

 

 

উল্লেখ্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

 

 

মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। আগামী ৫ জানুয়ারি গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত।

 

 

এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মশাল হাতে বিক্ষোভে মিছিলে অংশগ্রহণ করেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। এই বিক্ষোভে মিছিলে উত্তাল হয়ে উঠে ঢাকা-নারায়নগঞ্জ মহা সড়ক। জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকীর নেতৃত্বে  মিছিলে অংশগ্রহণ করেন অসংখ্য নেতা-কর্মী।

 

 

এই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন সাগর সিদ্দিকীসহ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা পিয়াস খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মনির হোসেন, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক সাজ্জাদ হোসেন সাজ, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম তুরান, সিনিয়র সহ-সভাপতি  জীম আহম্মেদ, সাধারণ সম্পাদক হাসান হাওলাদার, সিনিঃ যুগ্ম-সাধারন সম্পাদক নাহিদ আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক খালেদ হাসানসহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন