Logo
Logo
×

রাজনীতি

মন্তু-সজলে তছনছ যুবদল

Icon

অর্ণব হাসান

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৪:৫৮ পিএম

মন্তু-সজলে তছনছ যুবদল
Swapno


# পিছনে থেকে কলকাঠি নারছে আজাদ
# স্বামী-স্ত্রীর মাঝেও ঝগড়া হয় : মন্তু
# ঈদ বাণিজ্য কমিটি দিছে : সজল


প্রায় বছর খানেক হতে যাচ্ছে রাজনীতিতে জেগে উঠেছে নারায়ণগঞ্জ বিএনপি ও সহযোগি সংগঠন গুলো। দলীয় কর্মসূচিতে রাজপথে সক্রিয় হলেও কোন্দলে সাংগঠনিক ভাবে দূর্বল হয়ে আছে জাতীয়তাবাদি বিএনপি সহ সহযোগি সংগঠন গুলো।

 

 

তার মাঝে সবচেয়ে পিছিয়ে আছে মহানগর যুবদল। তৃনমুল নেতা কর্মীদের অভিযোগ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু এবং সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের একক আধিপত্যে কারনে এখনো পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না। তারা নিজেদের মনমত ব্যক্তিদের বিভিন্ন থানা কমিটিতে বসাতে চাচ্ছেন।

 

 

এতে করে তৃনমূল থেকে উঠে আসা ত্যাগী নেতাদের বঞ্চিত করা হচ্ছে বলে মনে করেন দলীয় নেতা কর্মীরা। তাদের একক আধিপথ্যের নেপথ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তাই দলীয় ত্যাগী নেতাদের মাঝে তাদের নিয়ে এক ধরনের ক্ষোভ রয়েছে।

 

 

এক বছর পার হয়ে যাচ্ছে এখনো মহানগর যুবদল থানা কমিটিতো দূরের থাক পূর্ণাঙ্গ কমিটিও করতে পারে নাই। আর এতে করে তাদের ব্যর্থতার পরিচয় পাচ্ছে নেতা কর্মীরা। দল ক্ষমতায় নেই অথচ তারা কোন্দলে জর্জরিত। এদিকে দলীয় সূত্রে জানাযায়, নারায়ণগঞ্জ মহানগর যুবদল কমিটি হয়েছে গত বছরের নভেম্বর মাসে।

 

 

ইতোমধ্যে এই বছরের নভেম্বর মাস চলমান আছে। এতে করে এক বছরে হতে যাচ্ছে এখনো মহানগর যুবদলের কমিটি পূর্নাঙ্গ হয় নাই। আর এতে করে সাংগঠনিক ভাবে দল দূর্বল হচ্ছে বলে মনে করেন দলীয় নেতা কর্মীরা। তাছাড়া কোন্দলতো আছেই। সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিরোধ চরমে।

 

 

মূলত সিদ্ধিরগঞ্জ এবং সদর থানা কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধ এখনও মিটেনি। দলীয় একাধিক ব্যক্তি জানান, সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলে সভাপতির নেতৃত্বে থাকতে চান সাগর প্রদান। অপরদিকে সদর থানার যুবদলের নেতৃত্বে নিয়ন্ত্রণে রাখতে চান মহানগর যুবদলে যুগ্ম আহ্বায়ক শাহেদ ও মোয়াজ্জেম হোসেন মন্টি।

 

 

তাদের বিপরীতে একক আধিপত্য বিস্তার করার জন্য মন্তু সজলের নিজেদের পছন্দ মত ব্যক্তিদের বসাতে চান বলে অভিযোগ রয়েছে। আর এতে করে দলীয় কোন্দল নিরসন হচ্ছে না। দলীয় নেতা কর্মীরা জানান মাঝ খানে মহানগর যুবদলের আহ্বায়ক, মন্তু বিএনপির রাজনীতি থেকে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পরেন।

 

 

পরে আজাদের আশীবাদে মহানগর যুবদলের আহ্বায়ক হয়ে যান। দলের দায়িত্বে আসলেও সাংগঠনিক ভাবে তারা তেমন দক্ষতা দেখাতে পারেন নাই বলে মনে করে রাজনৈতিক বোদ্ধ মহল। তার কারন হিসেবে বলছে মহানগর যুবদলের পূর্নাঙ্গ কমিটি না হওয়া।

 

 

না হওয়ার পিছনে তাদের নিজেদের কোন্দলকে দায়ী করছেন তৃনমূল নেতা কর্মীরা। এছাড়া কমিটি বাণিজ্যের অভিযোগতো রয়েছেই। কোন্দলের নেপথ্যে কলাকাঠি নারছেন মন্তু সজল যার আর্শীবাদে এই পদে এসেছেন নজরুল ইসলাম। নাম প্রকাশে অনিচ্ছুক টাকার বিনিময়ে বিভিন্ন মিছিল মিটিংয়ে জেলা মহানগরের দলীয় কর্মসূচিতে লোকের যোগান দেন যুবদলের মন্তু সজল।

 

 

তাদের কর্মকান্ডের জন্য তছনছ হয়ে আছে মহানগর যুবদল। তাই সাংগঠনিক ভাবে তারা পিছিয়ে থাকলেও দলীয় কর্মসূচিতে লোকজন নিয়ে ঠিকই হাজির হন। মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু জানান, আমাদের মাঝে কোন কোন্দল নেই। দলীয় কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, একটা সংসারেও স্বামী স্ত্রীর মাঝেও জগরা হয়।

 

 

আমাদের সংগঠনের কারো মাঝে আমি কোন ভেদাভেদ দেখছি না। সকলের মতামতের প্রাধান্য দিয়ে আমরা কমিটি করেছি। সেই সাথে তাদের থেকেও আমরা তালিকা নিয়েছি। তিনি বলেন, মাঝ খানে সদস্য সচিব গ্রেপ্তার হওয়া এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি টুকু ভাই হজ্বে যাওয়ায় আমরা কমিটি দিতে পারি নাই।

 

 

এখন আমাদের কমিটি দিতে প্রস্তু আছি। মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য সচিব মনিরুল ইসলাম সজল জানান, আমরা আন্দোলন সংগ্রামে দলীয় ভাবে ভূমিকা রেখে যাচ্ছি। আমি মাঝ খানে গ্রপ্তার হওয়ায় কমিটি গুলো করতে সময় লেগে যায়।

 

 

তাছাড়া গত ঈদের সময় কমিটি প্রনয়ন করে আমরা কেন্দ্রে জমা দিলে তখন আমাদের বলা হয় এখন কমিটির অনুমোদন দিলে বলা হবে ঈদ বাণিজ্য কমিটি দিছে। তাই তখন কমিটির অনুমোদন হয় নাই। যে কোন সময় কমিটি দিতে পারবো। আমরা কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় আছি।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন