Logo
Logo
×

রাজনীতি

এই ওয়ারেন্ট ইস্যু দিয়ে দমিয়ে রাখা যাবে না : এইচ.এম মামুন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৮:৪০ পিএম

এই ওয়ারেন্ট ইস্যু দিয়ে দমিয়ে রাখা যাবে না : এইচ.এম মামুন
Swapno


নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক এইচ.এম মামুন বলেন, ‘এই নিশি রাতের সরকার, তার একেকজন লোক অবৈধ উপায়ে কতো টাকা অর্জন করেছে তা সময়মতো বেরিয়ে আসবে।  আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান;কে তারা সহ্য করতে পারেছেনা। 

 

 

যখন তারা শুনেছে, আগামী ১০ তারিখে তারেক রহমান দেশে আসছে, তখন এই নিশি রাতের সরকার একটি মিথ্যা মামলায় তাকে ওয়ারেন্ট ইস্যু করেছে। তবে এই ওয়ারেন্ট ইস্যু দিয়ে দমিয়ে রাখা যাবে না।

 

 

গতকাল বুধবার (২ নভেম্বর) বিকেল ৪টায়  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা.জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র উদ্যোগে নগরীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

 

 

এসময় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

 

 

এসময় বিশেষ অতিথির বক্তব্যে এইচ.এম মামুন আরও বলেন, ‘রাজপথে সাধারণ জনগণ নেমে গেছে, অতএব এই সরকারে পতন অনিবার্য। আমরা যারা আছি তাদেরকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।

 

 

সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি ও গ্রেফতারি পরোয়ানার জারির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। 

 

 

এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে আমার ১৮নং ওয়ার্ড থেকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন