Logo
Logo
×

রাজনীতি

জাতীয় রাজনীতিতে নয়া ফ্যাক্টর সাকি-নূর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৬:১৭ পিএম

জাতীয় রাজনীতিতে নয়া ফ্যাক্টর সাকি-নূর
Swapno

 

 

দেশের জাতীয় পর্যায়ের রাজনীতিতে উদীয়মান দুই নেতার নাম হলো জোনায়েদ সাকি এবং নূরুল হক নূর। নারায়ণগঞ্জে সাংবাদিক মহল সহ বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিকদের মতে তরুন প্রজন্মের এই দুই নেতা বেশ জোরালো ভাবেই জনগনের পক্ষে অবস্থা নিয়েছেন। তাই তারা যদি তাদের এই অবস্থান ধরে রাখতে পারেন তাহলে এ দেশের রাজনীতিতে এক সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মতোই উত্থান ঘটবে বলে মনে করেন নারায়ণগঞ্জের সচেতন মহল।

 

 

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের একজন সিনিয়র সাংবাদিক বলেন জোনায়েদ সাকি এবং নূরুল হক নূরের রাজনৈতিক কর্মকান্ড আমরা লক্ষ্য করছি। গত কয়েক বছর ধরে তারা দুইজনেই জনগনের পক্ষ্যে বেশ জোরালো ভূমিকা রাখছেন। তাই এরই মাঝে তারা গোটা দেশের মানুষের নজর কাড়তে সক্ষম হয়েছেন। জনগনের পক্ষে অবস্থান নেয়ার কারণে দুইজনেই নানা ভাবে হয়রানী নির্যাতনের শিকার হচ্ছেন।

 

 

রাজপথে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এরা দুইজনেই। তাই তাদের প্রতি দেশের আপামর জনসাধারনের ব্যাপক সহানুভুতির সৃষ্টি হয়েছে। তাই তরুন এই দুই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই আশাবাদী। দেশের রাজনীতিতে যে লুটেরা শ্রেণির সৃষ্টি হয়েছে জোনায়েদ সাকি এবং নূরুল হক নূর তাদের বিরুদ্ধে কথা বলছেন।

 

 

তবে তাদের নিয়ে ভয় হলো তারা বড় দলগুলির ষড়যন্ত্রের শিকার হতে পারেন। বিশেষ করে সরকারী দল এদেরকে টাকার প্রলোভন দেখাতে পারেন। বিদেশী শক্তিও এদেরকে দমাতে তৎপর হতে পারে। তাই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তারা যদি টিকে থাকতে পারেন তাহলে আগামী দিনের রাজনীতিতে তারাই হবেন মূল ফ্যাক্টর। এরই মাঝে জাতীয় রাজনীতিতে ফ্যাক্টর হয়ে উঠেছেন এই দুই নেতা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন