Logo
Logo
×

রাজনীতি

পদ বাণিজ্যের অভিযোগ মন্তু-সজলের বিরুদ্ধে

Icon

অর্ণব হাসান

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৬:৩৪ পিএম

পদ বাণিজ্যের অভিযোগ মন্তু-সজলের বিরুদ্ধে
Swapno


# স্ত্রী আমাকে বলে পদবাণিজ্যের টাকা কই: সজল


দীর্ঘ দিন ক্ষমতার বাহিরে রয়েছে দেশের প্রধান বিরোধী দল জাতীয়তা বাদী দল বিএনপি। ক্ষমতায় না থাকায় বিএনপির সহযোগী সংগঠন গুলোর নড়বরে অবস্থা হয়ে আছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহযোগি সংগঠন যুবদল কোন রকম ভাবে আহ্বায়ক দিয়ে চলছে।

 

 

রাজপথে  মিছিল মিটিংয়ে সক্রিয় থাকলেও মাহনগর যুবদল সাংগঠনিক ভাবে পিছিয়ে আছে। কেননা বছর পার হতে যাচ্ছে এখনো মহানগর যুবদল কমিটি র্পূণাঙ্গ হয় নাই। অভিযোগ উঠেছে মন্তু সজলের একক আধিপত্য ও পদবাণিজ্যের কারণে কমিটি আটকে আছে।

 

 

এদিকে দলীয় সূত্রমতে জানাযায়, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটিতে পরিবর্তন আসছে। মহানগরের দায়িত্বে থাকা বর্তমান ৫ সদস্যের কমিটি ইতোপূর্বে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে খসড়া প্রেরণ করলেও তা পরিবর্তন করার নির্দেশনা এসেছে কেন্দ্র থেকে। নতুন নির্দেশনা অনুযায়ী ৩১ সদস্য বিশিষ্ট কমিটি হবে মহানগরে।

 

 

বর্তমান ৫ জন ব্যতীত নতুন করে এই কমিটিতে যুক্ত হতে যাচ্ছেন ২৬ জন সদস্য। সম্প্রতি কেন্দ্র থেকে দেয়া এক নির্দেশনায় বলা হয়েছে যে, দ্রুত সময়ের মধ্যে ৩১ সদস্যের কমিটি খসড়া আকারে প্রেরণ করতে নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক নেতৃবৃন্দ।

 

 

এই কমিটি প্রণয়নের জন্য আহবায়ক, সদস্য সচিব এবং যুগ্ম আহবায়কদের একত্রে বসে সমন্বয় করার নির্দেশনা রয়েছে। তবে যুগ্ম আহবায়কদের অভিযোগ, কোন প্রকার সমন্বয় ছাড়াই বাণিজ্যের মাধ্যমে কমিটি দিতে উঠে পরে লেগেছে আহবায়ক ও সদস্য সচিব। সূত্র বলছে, কমিটিতে পদ পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে বিপুল পরিমাণ বাণিজ্য করেছেন মহানগর যবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল।

 

 

সেই বাণিজ্যকৃত ব্যক্তিদের নিয়েই পূর্বে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির খসড়া প্রেরণ করা হয়েছিল। সেখানে অবশ্য যুগ্ম আহবায়কদের সুপারিশকৃত ব্যক্তিদেরও স্থান দেয়া হয়েছিল। কিন্তু ৩১ সদস্য বিশিষ্ট কমিটি হবে এমন নির্দেশনার পর সব ধরনের সমন্বয় বন্ধ করে দিয়েছেন আহবায়ক ও সদস্য সচিব। তাদের বাণিজ্য করা ব্যক্তিদেরকেই রাখতে চাইছেন এই কমিটিতে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মহানগর যুবদলের একাধিক নেতৃবৃন্দ।

 

 

এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য ইতিমধ্যে তারেক রহমানের নির্দেশে মাঠে নেমেছেন তার প্রতিনিধি দল। তারা সকল নেতাদের বিষয় খুজ খবর নিচ্ছেন, কোন নেতার কতগুলো রাজনৈতিক মামলা, কার সাথে ক্ষমতাশীনদের সক্ষতা রয়েছে, কারাদলের মধ্যে বিভক্তির সূচনা করছে, কোন নেতার কতটুকু সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব দেয়ার যোগ্যতা রয়েছে সে সব বিষয় গুলোর খোজ খবর নিচ্ছেন প্রতিনিধি দল।

 

 

নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক কেন্দ্র্র্রীয় নেতা বলেন, এখন সময় এসছে যুবদলকে শক্তিশালী করার এখানে কোন সরকারী সোর্স বা ক্ষমতাশীনদের সাথে আতাঁত করা যুবদল নেতাকে কমিটিতে স্থান দেয়া হবে না। এটা তারেক রহমানের নির্দেশ।

 

 

যারা কর্মীদের ম্যানেজ করে রাজপথে রাখতে পারবে, সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে সংগঠনকে শক্তিশালী করতে পারবে তাদেরকেই যুবদলের দায়িত্ব দেয়া হবে। কোন ভাইয়ের নির্দেশে বা সুপারিশে কেউ কমিটিতে স্থান পাবে না। প্রকৃত ও যোগ্য নেতাদের হাতেই পূর্নাঙ্গ কমিটির মাধ্যমে যুবদল কমিটি গঠন করা হবে।

 

 

অপরদিকে দলীয় সূত্রে জানাযায়, নারায়ণগঞ্জ মহানগর যুবদল কমিটি হয়েছে গত বছরের নভেম্বর মাসে। ইতোমধ্যে এই বছরের নভেম্বর মাস চলমান আছে। এতে করে এক বছর হতে যাচ্ছে এখনো মহানগর যুবদলের কমিটি পূর্নাঙ্গ হয় নাই। আর এতে করে সাংগঠনিক ভাবে দল দূর্বল হচ্ছে বলে মনে করেন দলীয় নেতা কর্মীরা। তাছাড়া কোন্দলতো আছেই। সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিরোধ চরমে। মূলত সিদ্ধিরগঞ্জ এবং সদর থানা কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধ এখনও মিটেনি।

 

 

দলীয় একাধিক ব্যক্তি জানান, সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলে সভাপতির নেতৃত্বে থাকতে চান সাগর প্রধান। অপরদিকে সদর থানার যুবদলের নেতৃত্বে নিয়ন্ত্রণে রাখতে চান মহানগর যুবদলে যুগ্ম আহ্বায়ক শাহেদ ও মোয়াজ্জেম হোসেন মন্টি। তাদের বিপরীতে একক আধিপত্য বিস্তার করার জন্য মন্তু সজলের নিজেদের পছন্দ মত ব্যক্তিদের বসাতে চান বলে অভিযোগ রয়েছে। আর এতে করে দলীয় কোন্দল নিরসন হচ্ছে না। এছাড়া কমিটি বাণিজ্যের অভিযোগতো রয়েছেই।

 

 

মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু জানান, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ৭১ সদস্য খসরা কমিটিকে ছোট করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করার জন্য বলা হয়। আমরা বলেছি ৫১ সদস্য করে দেয়ার জন্য। তাছাড়া আগামী ৬ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জোবায়দা রহমানের গ্রেপ্তারের পরোয়ানার বিরুদ্ধে প্রতিবাদের সমাবেশে প্রস্তুতি সভা করা হবে।

 

 

মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য সচিব মনিরুল ইসলাম সজল জানান, আমাদের দল দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় নেতা-কর্মীরা হামলা মামলায় জর্জরিত হয়ে আছে। আমাদের বিরুদ্ধে পদবাণিজ্যের বিষয়ে অভিযোগ মিথ্যা। এমনকি আমার স্ত্রী আমাকে বলে তোমার বিরুদ্ধে পত্রপত্রিকায় পদবাণিজ্যের কথা লেখা হয় সেই টাকা কই। তাছাড়া দলের মাঝে সবার মনরক্ষা করা সম্ভব হয় না। তার পরেও দলে সবার সাথে সমন্বয় করে কমিটি আনার চেষ্টা করছি।   এন.এইচ/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন