Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়াকে আবার জেলে পাঠানো; বিএনপি নেতাদের কঠোর হুঁশিয়ারি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ০৩:৪৬ পিএম

খালেদা জিয়াকে আবার জেলে পাঠানো; বিএনপি নেতাদের কঠোর হুঁশিয়ারি
Swapno


 # কখন কি বলতে হতে তা তারা খুঁজে পাচ্ছে না : রবি

# খালেদা দেশের জনগণের জন্য ত্যাগ শিকার করতে প্রস্তুত আছে : টিপু

#  তারা আবোল-তাবোল কথাবার্তা বলা হচ্ছে : রনি

# তিনি নিজের ছায়া দেখলে ভয় পায় : শাহেদ
 

কিছুদিন যাবৎ দেশে নানাভাবে নানান ধরণের ইস্যু নিয়ে মাঠ গরম করতে ব্যস্ত সময় পাড় করছে বিএনপি। এবং সকল আন্দোলন সংগ্রামে ব্যাপকভাবে ভূমিকার দেখা মিলছে বিএনপিতে। দেশের বিভিন্ন জেলায় বিভাগীয় সমাবেশের মাধ্যমেই তারা সরকার পতনের ঘোষণা দিচ্ছেন।

 

 

বিএনপির নেতাকর্মীদের অনেক বক্তব্যে মধ্যে শোনা গেছে ১০ই ডিসেম্বর ঢাকায় মহা সমাবেশের মাধ্যমে দেশের সরকার পরিবর্তন হবে। গত ৩ নভেম্বর আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিকে সতর্ক করে বলেছেন, সরকার-বিরোধী আন্দোলনের নামে বিএনপি যদি বাড়াবাড়ি করে, তবে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে।

 

 

খালেদা জিয়া অসুস্থ, বয়োবৃদ্ধ তার বোন, ভাই, বোনের জামাই আমার কাছে এসেছেন, আবেদন করেছেন। আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছি। কিন্তু বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আবার জেলে পাঠিয়ে দেব।

 

 

প্রধানমন্ত্রীর এই ধরণের বক্তব্যে নিয়ে বিএনপি নেতা-কর্মীরা নানা ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি যুগের চিন্তাকে বলেন, ‘বর্তমান সরকার কখন কি বলতে হবে তারা খুঁজে পাচ্ছে না, তাই আবোল তাবোল বলছে।

 

 

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ যুগের চিন্তাকে বলেন, ‘খালেদা জিয়াকে আর জেলের ভয় দেখিয়ে কি হবে, তিনিতো জেলেই আছেন। কারণ এখন তাকে অসুস্থ ও বয়োবৃদ্ধার অজুহাত দেখিয়ে যেভাবে বাসায় বন্দি করে রাখা হয়েছে, এটাকে আমরা এক ভাষায় জেলখানাই বলে থাকি।’

 

 

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, ‘শেখ হাসিনা যে বক্তব্যেটা দিয়েছে এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে দেশের সংবিধান অনুযায়ী এই ধরনের বক্তব্যে দেওয়া গ্রহণ যোগ্য না। আমি মনে করি তার এই বক্তব্যে আইনের শাসনের প্রতি বৃদ্ধা আঙ্গুল প্রদর্শলী।

 

 

সরকার প্রধান হয়ে যদি সে এই ধরনের বক্তব্যে প্রদান করে, তাহলে মানুষ কোথায় যাবে। তার এই বক্তব্যের মাধ্যমে এই কথাটা উঠে এসেছে যে, বেগম খালেদা জিয়াকে বেআইনীভাবে তার নির্দেশে সাজা দেওয়া হয়েছে। এবং তার নির্দেশেই ইতিপূর্বে জেলে রাখা হয়েছে।

 

 

আর এখন তাকে (খালেদা জিয়া) যে গৃহবন্দি রাখা হয়েছে এটাও তার (প্রধানমন্ত্রী) নির্দেশেই। এখন আবার যদি জেলে নেওয়া হয় সেটাও তার নির্দেশেই হবে। এখানে আইনের শাসন আছে বলে আমার মনে হয় না। একজন প্রধামন্ত্রী হিসেবে এই ধরণের বক্তব্যে কোন ভাবেই তার মুখে শোভা পায় না।’

 

 

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, ‘বর্তমান সরকার যে ভাষায় বক্তব্যে দিয়েছেন। এটা কোন রাজনীতিবীদ বা প্রধানমন্ত্রীর ভাষা হতে পারে না। খালোদা জিয়াকে জেলের ভয় দেখিয়ে লাভটা কি খালেদা জিয়াতো জেলেই আছে।

 

 

আর দিন দিন জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জন্য তারা ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল বক্তব্যে দিচ্ছেন আর আবোল তাবোল বলছেন। এই হুমকি দমকি দিয়ে কোন কাজ হবে না। কারণ খালেদা জিয়া আপোষহীন; উনি এখন জেল খাটতেছেন। প্রয়োজনে দেশ ও জাতির জন্য আরো জেল খাটবেন। ১/১১ এর সময় ও জেল খাটছে এখনও খাটতেছে নেত্রী জনগণের জন্য ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত।’

 

 

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুগের চিন্তাকে বলেন, আমাদেরকে আর কত জেলে দিবে আমরা তো জেলেই আছি। এখন তো উনাদের জেলে যাওয়ার সময়, বিএনপি এই ধরণের একটি দল যে তারা জেলে থেকে সকল আন্দোলন করতে পারে। আর খালেদা জিয়াকে তো জেলেই বন্দি করে রেখেছে। শেখ হাসিনার এখন পালানোর সময় এসে গেছে; তাই তারা বিভিন্ন ধরণের কথা বলে তাদের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে চাচ্ছে।  

 

 

এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি ও যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহম্মেদ বলেন, ‘সারা দেশে যে বড় বড়  মহাসমাবেশগুলো হচ্ছে। এবং এ দেশের সাধারণ সাধারণ জনগণের কাছে যে, বর্তমান সরকারের ৫% ও গ্রহণযোগ্যতা নাই তারই বহিঃপ্রকাশ। কোন দেশের প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ইগো থেকে এভাবে কথা বলতে পারে না। আর এই ধরনের কথা বলার কারণ হল। শেখ হাসিনা এখন নিজের ছায়া দেখলে নিজেই ভয় পায়।’ এন.এইচ/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন