Logo
Logo
×

রাজনীতি

খেলতে চান, খেলা হবে: ফখরুলকে কাদের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ০৯:১১ পিএম

খেলতে চান, খেলা হবে: ফখরুলকে কাদের
Swapno

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “ফখরুল সাহেব, খেলা খেলতে চান! তো খেলা হবে। রাজপথে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে।” শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথমবার সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

 

১৫ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “কুমিল্লার কুসন্তান খন্দকার মোশাররফের নির্দেশনায় সে জাতির জনকের খুনে সহযোগিতা করেছে। আর তারই দল বিএনপি। আমি বলতে চাই, দেশে একটি মহা-দুর্যোগ টিকে আছে। সেটি হলো বিএনপি।” 

 

 

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “সমাবেশের নামে লাঠিতে পতাকা লাগিয়ে পতাকাকে অপমান করবেন? তা হবে না। মানুষ প্রতিহত করবে। বিএনপি বলছে রংপুর, চট্টগ্রাম এখানে-সেখানে মানুষের ঢল নেমেছে। আমি তাদেরকে বলবো, চার দিন আগে কাঁথা-বালিশ নিয়ে উপস্থিত হওয়া দেখার চেয়ে কুমিল্লায় আসেন। কুমিল্লায় সভাস্থলে যা আছে তার বাইরে আরও তিন গুণ আছে।”

 

 

তিনি আরও বলেন, “দুর্নীতির অপরাধে মুচলেকা দিয়ে তিনি (তারেক রহমান) লন্ডন পাড়ি দিয়েছেন। বাংলার মানুষ এখন আর খুনি, দুর্নীতিবাজ আর অপরাধীদের ক্ষমতায় দেখতে চায় না।" সূত্র: ঢাকা ট্রিবিউন অবলম্বনে

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন