Logo
Logo
×

রাজনীতি

মন্তু-সজলের স্বার্থলোভী নেতৃত্বে ধুঁকছে মহানগর যুবদল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০৮:৫৪ পিএম

মন্তু-সজলের স্বার্থলোভী নেতৃত্বে ধুঁকছে মহানগর যুবদল
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটি গঠনের পর থেকেই আহবায়ক মন্তু এবং সদস্য সচিব সজলের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠতে থাকে। তাদের একের পর এক বিতর্কিত কর্মকান্ডের কারণে মহানগর যুবদল সাংগঠনিক ভাবে দূর্বল হয়ে পড়েছে। এছাড়া মহানগর যুবদলের সুপার ফাইভ কমিটিতে বিভক্ত সৃষ্টি করে আহবায়ক ও সদস্য সচিবের একক নেতৃত্ব প্রতিষ্ঠা করে মহানগর যুবদলে তাদের স্বার্থকে প্রতিষ্ঠিত করছেন।

 

 

এছাড়া সুপার ফাইভের অন্যদের কোন ব্যাপারে অবগত না করেই তারা তাদের ইচ্ছে মতো সংগঠন পরিচালনা করছেন। এছাড়াও তাদের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ যার মধ্যে সবচেয়ে আলোচিত কান্ড হল যুবদলের কমিটি পদায়নের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ যেটা একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

 

 

মহানগর যুবদলে মন্তু-সজলের প্রধান মিশনই হল মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি তাদের পছন্দের লোকজনদের দ্বারা পদায়ন করে পুরো কমিটি তাদের পকেটে পুরে নেয়া। আর যুবদলের কমিটি তাদের পকেটে পুরো নিয়ে মহানগর যুবদলে তাদের একছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতেই বিভোর হয়ে আছেন মন্তু-সজল।

 

 

যা এখনো চলমান রয়েছে যুবদলের নেতাদের সূত্রে বেড়িয়ে এসেছে যে তারা তাদের মত করে কেন্দ্রে যোগাযোগ রাখছে আর কেন্দ্রের নির্দেশনাগুলো সুপার ফাইভ কমিটির নেতাদেরও অবগত করছে না। এ ধরণের কর্মকান্ড সংগঠিত করা মূলে রয়েছে বিএনপির প্রভাবশালী নেতা আজাদ তার কালো ছাঁয়া মন্তু-সজলের উপরও রয়েছে। যার কারণে সংগঠনে যেকোন ধরণের বিতর্কিত কর্মকান্ড করতে কোন রকম দ্বিধা বোধ করে না মন্তু-সজল।

 

 


দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। যুবদলের সাবেক কমিটির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন মন্তুকে আহবায়ক এবং মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। কমিটির বাকি সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ ও মোয়াজ্জেম হোসেন মন্টি।

 

 

আর এই কমিটিতে যুবদলের সদস্য সচিব সজলকে মহানগরের মূল দলের কমিটি থেকে ভাগিয়ে এনে যুবদলে অর্ন্তভুক্ত করা এবং পূর্বের কমিটির সাধারণ সম্পাদক মন্তুকে আহবায়ক পদে পদায়ন করার কারিগর হলেন বিএনপির প্রভাবশালী নেতা নজরুল ইসলাম আজাদ। মন্তু-সজল কমিটিতে আশিয়ান হয়ে তার প্রেশক্রিপশনেই পরিচালিত করছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে।

 

 

আর এই আজাদের নির্দেশনায় যুবদলকে পরিচালনা করতে গিয়ে পাঁচ সদস্য কমিটিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল তিন ভাগে বিভক্ত করেছেন মন্তু-সজল। কারণ সুপার ফাইভের ৫ জনের মধ্যে দুই জনই তার অনুগত না হওয়ায় কমিটির সকল কার্যক্রম থেকে দূরে সড়িয়ে রেখে আহবায়ক সদস্য সচিবের একক সিদ্ধান্তেই যুবদলকে পরিচালনা করছে।

 

 

আর এই বিভক্তি সৃষ্টি করা ছিল তাদের একটি কৌশল এই কৌশল অবলম্বন করে সুপার ফাইভের অন্যদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম থেকে নিশক্রিয় করে রাখা। এছাড়া কেন্দ্রীয় নেতাদের কাছে সুপার ফাইবের বিভক্তির কথা বলে সুপার ফাইবের অন্য নেতাদের কেন্দ্রে গ্রহণযোগ্যতা কমানো ছিল তাদের অন্যতম আরেকটি কৌশল। আর এই কৌশল অবম্বণের মাধ্যমে নিজেদের পছন্দের লোকেদের নিয়ে কমিটি গঠন করাই ছিল মূলত প্রধাণ কারণ।

 

 

যার কারণে মহানগর যুবদলে নানা ধরণের বিতর্ক চলমান রয়েছে। এছাড়া যুবদলের কমিটি পদায়নের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠে মন্তু-সজলের বিরুদ্ধে যেটা একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু ইতিমধ্যেই তাদের সকল ধরণের অপকৌশল বৃথায় পরিণত হয়েছে। কারণ বর্তমান সময়ে তাদের থেকে সবচেয়ে বেশী গ্রহণ যোগ্যতা রয়েছে সুপার ফাইভের অন্যান্য নেতাদের মহানগর যুবদলে।

 

 

তারা মহানগরের সকল ইউনিট থেকে যে নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ করে তার চেয়ে অধিক পরিমাণ কর্মী সমর্থক নিয়ে পৃথকভাবে সুপার ফাইভের অন্যান্য নেতারা সভা সমাবেশ সফল করে যে বিষয়টি গণমাধ্যমে উল্লেখিত হয়েছে।

 

 

এছাড়া তারা কেন্দ্রীয় বিভিন্ন সভা সমাবেশের কথা সুপার ফাইভের নেতাদের সাথে আলোচনা অবগত না করলেও সুপার ফাইভের অন্যান্য নেতারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে একত্রিতভাবে মহানগর যুবদলের পক্ষে সভা সমাবেশ সফল করেন। কিন্তু ইতিমধ্যেই ফুঁসে উঠেছে মহানগর যুবদলের নেতারা তাদের স্বার্থলোভী নেতৃত্বের কারণে ধুঁকছে যুবদলের নেতৃবৃন্দরা। তাদের মনগড়া নেতৃত্বের লাগাম টেনে ধরতে ইতিমধ্যেই সোচ্চার হয়ে উঠেছেন মহানগর যুবদলের নেতারা।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন