সরকারকে আমরা আল্টিমেটাম দিবো : ডা.মজিবুর রহমান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৬:২১ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মজিবুর রহমান বলেন, দেশে একটি অন্ধকার যোগ তৈরী হয়েছে, গত ১৫টি বছরে এই রকম অবস্থা তৈরী হয়েছে।
দেশের মানুষ আজ হা-হা-কার করছে, দেশের মানুষ বিপদগ্রস্ত এবং অন্ধকার একটি সময় অতিক্রম করছে। তাই এখন সময়ের প্রয়োজনে একটি বিপ্লবী ও সংহতি দিবসের প্রয়োজন।
বিপ্লব ও সংহতি দিবসের মতো একটি আন্দোলন দরকার। গতকাল সোমবার (৭ই নভেম্বর) বিকেল ৪টায় নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতিস্থ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এড.আবু ইউসুফ খান টিপুর সঞ্চালনায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা.মজিবুর রহমান আরও বলেন, সিপাহী জনতা এবং আমরা সকল নেতাকর্মীরা মিলে সেই আন্দোলনটি করব ১০ই ডিসেম্বর।
আমরা সবাই রাজপথে থাকব এবং এই সরকারকে ১০ই ডিসেম্বর আমরা আল্টিমেটাম দিবো। আমরা সবাই ১০ই ডিসেম্বর রাজপথে থাকব। ১০ই ডিসেম্বরের সমাবেশকে সফল করে আমরা ঘরে ফিরব। এই সরকারের প্রতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।


