Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমান পাইওনিয়ার ডিভিশন প্লেয়ার - সেন্টু

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৭:১০ পিএম

শামীম ওসমান পাইওনিয়ার ডিভিশন প্লেয়ার - সেন্টু
Swapno


# এবার সামনে গিয়াসউদ্দিন; ফাঁকা পোষ্টে গোল দেয়ার সুযোগ নেই


বরিশালে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি প্রথম বিভাগ বা ফার্ষ্ট ডিভিশন টিম। ওদিকে, আওয়ামী লীগ হচ্ছে সেকেন্ড ডিভিশন টিম। তাই, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির খেলতে মর্যাদায় বাঁধে। তারপরও আমরা খেলতে প্রস্তুত এবং আমরা খেলার মাঠেই আছি।

 

 

এদিকে, দলীয় মহাসচিবের কথার রেশ টেনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ষাধারন সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেছেন, ‘নারায়ণগঞ্জের প্রতাপশালী আওয়ামী লীগ এমপি কথায় কথায় বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘খেলা হবে’। কিন্তু শামীম ওসমানতো বিএনপি’র সমকক্ষ খেলোয়াড় নন। ২০০১ সালে বিএনপির সঙ্গে গো-হারা হেরে তিনিতো রেলিগেশনে পড়ে দ্বিতীয় ডিভিশন থেকে পাইওনীয়ার ডিভিশনে নেমে গেছেন।’

 

 

‘তারপরও তার সাধ সে বিএনপির সঙ্গে খেলবে। এদিকে, তার সাধ মিটাবার জন্য বুট, এ্যংলেট ও জার্সি পরে প্রস্তুত হয়ে বসে আছেন, বিএনপির আক্রমন ভাগের চৌকস খেলোয়াড় মুহাম্মদ গিয়াসউদ্দিন। ২০০১ সালে এ গিয়াসউদ্দিনের কাছেই গো-হারা হেরেছিলেন শামীম ওসমান।’

 

 

তিনি আরো বলেন, ‘বর্তমানে গিয়াসউদ্দিনের ভক্ত-সমর্থকেরাও এ খেলা দেখতে গ্যালারীরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষ রেফারী থাকলে এবারও গিয়াসউদ্দিনের জয় নিশ্চিত বলে তারা মনে করেন তিনি।’

 

 

এদিকে, গিয়াস-শামীম খেলা নিয়ে সাড়া পড়ে গেছে ধলেশ্বরীর পশ্চিম জনপদ বক্তাবলী, ডিক্রির চর, আলীরটেক, কুড়েরপাড়, ছমিরনগর প্রভৃতি এলাকায়। ২০১৪ ও ২০১৮ সালের মতো এবার আর শামীম ওসমানের ফাঁকা পোষ্টে গোল দেওয়ার সুযোগ নেই। এবার তার সামনে রয়েছে দক্ষ খেলোয়াড় গিয়াসউদ্দিন। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন