ফটোসেশনে সামনে থাকাকে কেন্দ্র করে জেলা বিএনপি নেতাদের মারামারি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৭:২০ পিএম
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল ৭ নভেম্বর জেলা বিএনপির সকল নেতাকর্মীরা ২নং রেল গেইট থেকে মিছিল করে এসে চাষাঢ়া শহিদ মিনারে সকল নেতাকর্মীরা অবস্থান করে।
পরবর্তীতে ব্যানারের সামনে থাকাকে কেন্দ্র করে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আবদু ও জেলা বিএনপির সদস্য মাকসুদুর রহমান রাজীবের সাথে তর্ক বিতর্ক হয় পরে হাতাহাতি পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ সৃষ্টি হয়।
দলীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে হঠাৎ জাকির খানের লোক মাকসুদুর রহমান রাজীব ও আড়াইজাহার নজরুল ইসলাম আজাদের চাচাতো ভাই লুৎফর রহমান আবদুর সাথে ঝগড়া হয়। এতে করে তাদের দুই গ্রুপের মধ্যে সবাই রাগে ক্রোধে মারামারিতে ঝাপিয়ে পড়তে চায়।
জেলা বিএনপির সভাপতিসহ অনেক ধরণের বড় থানা বিত্তিক নেতারা ও সংবাদকর্মী লোকেরা সামনে থাকার কারণে এটা আর হয়ে উঠেনি। এ বিষয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি যুগের চিন্তাকে বলেন, ব্যানারের সামনে দাড়িয়ে ফটো সেশন করাকে কেন্দ্র করে হঠাৎ তাদের মাঝে কথা কাটাকাটি ধাক্কা ধাক্কি হয়। পরে আমরা সবাই মিলে তাদের বুঝিয়ে মাথা ঠান্ডা করে পাঠিয়ে দেই।


