Logo
Logo
×

রাজনীতি

বাংলাদেশ ভারতের নীল নকশার মাধ্যমে পরিচালিত হচ্ছে : সেন্টু

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৮:০৭ পিএম

বাংলাদেশ ভারতের নীল নকশার মাধ্যমে পরিচালিত হচ্ছে : সেন্টু
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ভারতীয় আধিপত্য থেকে মুক্ত করেছিলো এদেশের জনগন ও সেনাবাহিনী। এখনও বাংলাদেশ ভারতের নীল নকশার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

 

 

এই ভারতীয় সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলছে। এই ৭ই নভেম্বর আমাদের শিক্ষাদেয় আধিপত্যবাদ নিপাকযাক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণতন্ত্র পুনরুদ্ধার করা। আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশে লক্ষ লক্ষ মানুষের শ্লোগান একটাই থাকবে বিপ্লব বিপ্লব গণবিপ্লব। সফল করার জন্য কাজ করি।

 

 

সোমবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির একাশংশের আলোচনা সভা পুলিশের বাধায় পন্ড হওয়ার পর বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

 

 

এ সময়ে সভাপতিত্বর বক্তব্যে ফখরুল ইসলাম মজনু বলেন, ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছিলাম। সেই জন্য আলী আহম্মেদ চুনকা পাঠাগার ভাড়া করেছি। কিন্তু আজকে বেলা ১১ টায় তারা আমাদের নিষেধ করে দিয়েছে, এখানে বিএনপির কোন প্রোগ্রাম করা যাবে না। পরে আমরা চাষাড়া ফানক্লাবে কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছি।

 

 

কিন্তু পুলিশ আমাদের সেখানে প্রবেশ করতে বাধা দিয়েছে। তাই এর প্রতিবাদে আমরা তাৎক্ষনিক বিক্ষোভ করি। এ সময়ে আরও উপস্থিত ছিলো, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নুরু উদ্দিন আহম্মেদ, হাজী ফারুক হোসেন, মনিরুজ্জামান মনির, এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল

 

 

সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ হোসেন কাজল, সাফি, আনোয়ার মাহমুদ বকুল, আবুল কালাম আজাদ, ফরিদ আহম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, যুগ্ম সম্পাদক রাজীব হোসেন, রাজু আহম্মেদ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, সহ মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন