খোকন-রনি’র নেতৃত্বে জেলা যুবদলের বিশাল মিছিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৮:১২ পিএম
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। গতকাল সোমবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর চাষাঢ়া থেকে জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন ও সদস্য সচিব মশিউর রহমান রনি’র নেতৃত্বে এ এ বিক্ষোভ মিছিল বের হয়।
এসময় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার চাষাঢ়ায় এসে সমাপ্ত করেন। এ সময় মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমান ও তার সহ ধর্মীনির সহ সকল বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রতাহারের দাবি জানিয়ে শ্লোগান তুলেন।


