Logo
Logo
×

রাজনীতি

আজাদের কালো ছায়া থেকে বাঁচতে স্বোচ্চার নারায়ণগঞ্জ বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০৬:৪১ পিএম

আজাদের কালো ছায়া থেকে বাঁচতে স্বোচ্চার নারায়ণগঞ্জ বিএনপি
Swapno

 

দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির মূর্তিমান আতঙ্ক হিসেবে নারায়ণগঞ্জ বিএনপিকে ক্ষত বিক্ষত করেছে আজাদ। এছাড়া নারায়ণগঞ্জ বিএনপির সকল ইউনিটেই বিভাজন সৃষ্টের নেপথ্যে ছিল আজাদ। যার কারণে ইতিমধ্যেই আজাদের রাহুগ্রাস থেকে বাঁচতে সোচ্চার হয়ে উঠেছে নারায়ণগঞ্জ বিএনপি।

 

 

আর সেই চিত্র দেখা গিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মাসুকুল ইসলাম রাজীব ক্ষুদ্ধ হয়ে আজাদের চাচা লুৎফর রহমান আব্দুর দিকে তেড়ে যেতে দেখা যায় এবং তর্ক বিতর্কসহ তাদের কর্মী সমর্থকদের সাথে ব্যাপক সংঘর্ষেরে চিত্র উঠে আসে যেটা স্থানীয় মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাকে ভাইরাল হয়।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডিআইটি চুনকা স্মৃতি মিলনায়তনের সামনে সমাবেশ শেষ করে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল চাষাড়া শহীদ মিনারে এসে শেষ হয়।

 

 

র‌্যালিটি শেষ হওয়ার পর কেন্দ্রীয় শহীদ মিনারে যখন নেতাকর্মীরা বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেসময়ে সামনে দাঁড়ানো নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মাসুকুল ইসলাম রাজিব ও যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দ্রু মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং রাজীব তেরে যান আব্দুর দিকে।

 

 

পরবর্তীতে রাজিব ও আবদুর সমর্থকরা ঘটনাস্থলে পৌছাঁলে তাদের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে রাজীবের সমর্থকরা আব্দুকে হামলা করার চেষ্টা করলে রাজীব আব্দুকে বুকে জড়িয়ে আব্দুকে সেইভ করেন।

 

 

সেসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব মামুন মাহমুদসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ তারা দুই পক্ষকে কয়েকবার থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। দলীয় সূত্রে জানা যায়, আবদু কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের চাচা।

 

 

এদিকে দুই পক্ষের মারামারি ঘটনাকে কেন্দ্র করে কর্মসূচীতে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। লুৎফর রহমান আব্দু গণমাধ্যমেও নিশ্চিত করেন সামনে দাঁড়ানো নিয়ে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল।

 

 

নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূল সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের চাচা লুৎফর রহমান আব্দু সেই সুবাধে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে অধিষ্ট হয়।

 

 

দীর্ঘদিন ধরেই আজাদ পন্থীদের ক্ষোভ ছিল নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের আর এই ক্ষোভের বহিঃবিকাশ ঘটায় ৭ নভেম্বর জেলা বিএনপির আলোচনা সভায় লুৎফর রহমান আব্দু এবং আজাদ পন্থীদের উপর। নজরুল ইসলাম আজাদের বাড়ি আড়াইহাজার হলেও সমগ্র নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ-সংগঠনে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তিনি পুরো নারায়ণগঞ্জ বিএনপিতে ছড়ি ঘুড়াতে থাকেন আজাদ।

 

 

এছাড়া আড়াইহাজারেও বিএনপি পরিবার আঙ্গুর-খসরু পরিবারকে বঞ্চিত করে আজাদ তার ব্যক্তিগত পছন্দের নেতাকর্মীদের দ্বারা কমিটি গঠন করে যার কারণে আড়াইহাজার বিএনপির নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে আজাদের বিরুদ্ধে।

 

 

আজাদ নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটিতে দলীয় আন্দোলন সংগ্রাম থেকে দূরে থাকা নেতাদের অর্থনৈতিক সুবিধার মাধ্যমে বড় বড় পদে অধিষ্ঠ করেন। আর এসকল নেতারা বিএনপির মূল দলসহ অঙ্গসংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ এবং সংগঠনের ইউনিটের শীর্ষ পদে নেতৃত্বে এসে আজাদের একক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে নানা রকম বিতর্কের জন্ম দিচ্ছেন।

 

 

আর এসব নেতারা আজাদের সমর্থক হিসেবে কাজ করে বিএনপিতে নানা রকম বিতর্কের জন্ম দিচ্ছেন যার কারণে আজাদের সাথে সর্বত্র আলোচিত হচ্ছেন আজাদের কর্মী সমর্থকরাও। আজাদের কমিটি বাণিজ্যসহ আজাদের একক নেতৃত্বে ধুঁকছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। আজাদ এসব কর্মকান্ড রটিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ বিএনপিকে।

 

 

আর এসব ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ বিএনপির নেতারা বিক্ষুব্ধ হয়ে আছেন আজাদ এবং তার সমর্থকদের উপর। ইতিমধ্যেই আজাদের রাহুগ্রাস থেকে মুক্তি পেতে সোচ্চার হয়ে উঠেছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতারা যার কারণে আজাদকে নারায়ণগঞ্জ বিএনপিতে ছড়ি ঘুড়াতে এখন কম দেখা যাচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন