Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জের যুবলীগ নেতৃত্ব পরখ হবে ঢাকায়

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০৭:৫৯ পিএম

নারায়ণগঞ্জের যুবলীগ নেতৃত্ব পরখ হবে ঢাকায়
Swapno


# যুবলীগের প্রাণ ফিরবে আশা তৃণমূলের

# দ্রুত কমিটি পুনর্গঠণের দাবি


আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী হতে যাচ্ছে। আর এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষে সারা দেশেই দিনটি ব্যাপক ভাবে পালন করবে আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও যুবলীগের নেতা-কর্মীরা প্রতিবারের মতো এবারো দিনটি পালন  করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

 

 

এবারের এই যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  উপস্থিত থাকবেন। তাই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দরা প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে নেতাক-র্মীদের নিয়ে যোগদান করবেন।

 

 

জানা যায়, নারায়ণগঞ্জে প্রায় এক যুগেরও বেশি সময় যাবৎ জেলা যুবলীগের কমিটি হচ্ছে না। এই কমিটি না হওয়ার কারণে দেখা গিয়েছে নারায়ণগঞ্জে যুবলীগ অনেকাটাই দূর্বল হয়ে পড়েছে । দেখা গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, আর এই যুবলীগে প্রধান্য পায় যুবকেরা। তবে নারায়ণগঞ্জে যুবলীগে দেখা গেছে এখন আর যুবক নেই অনেক নেতাকর্মী বয়ষ্ক হয়ে গেছে।

 

যুবলীগের নেতা-কর্মী পদে থাকা অবস্থায় আবার আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আর এতে করে অনেক যুবলীগের অনেক নেতা-কর্মী আওয়ামী লীগের পদে আসার পর আওয়ামী লীগের যুবলীগ নিয়ে তেমনটা মাথা ঘামাতে দেখা যায়নি। আর দীর্ঘদিন কমিটি না হওযার কারণে ছাত্রলীগ থেকে সাবেক হওয়া অনেক নেতাকর্মী যুবলীগে আসতে চাইলেও কমিটি না হওয়ার কারণে সেটা আর সম্ভব হয়নি।

 

 

আর এতে করে বিভিন্ন সময় তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করলেও এর কোন সুরহা মেলেনি। তবে দীর্ঘদিনের এই যুবলীগের কমিটি না হওয়ার খরা খুব শীঘ্রই ভাঙ্গতে যাচ্ছে। গত ২৬ শে সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে এক বর্ধিত সভায় কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ জানান নভেম্বর মাসের মধ্যেই হবে জেলা যুবলীগের সম্মেলন।

 

 

তাই তারা যুবলীগর পদে থাকা জেলা ও থানার নেতা-কর্মীদের নির্দেশনা দেন যত দ্রুত সম্ভব ইউনিয়ন ওয়ার্ড কমিটিগুলো  আগামী এক মাসের মধ্যে শেষ করার আহবান জানান আর এই কমিটি গুলো শেষ হলে থানা ও জেলার কমিটি নিয়ে বিশাল এক সম্মেলনের ডাক দেওয়া হবে। আর এই ঘোষণার পরপরই যুবলীগে নেতৃত্বে আসতে; এখন থেকেই নেতাকর্মীরা তারা তাদের যার যার অবস্থান থেকে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।

 

 

তবে এই সম্মেলন হওয়ার আগে নেতা-কর্মীরা তাদের শক্তি প্রদর্শনের করার আরেকটা সুযোগ পেতে যাচ্ছে। আগামী ১১ নভেম্বরের যুবলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে জেলা যুবলীগে পদ প্রত্যাশীরা নিজেদেরকে শক্তি প্রদর্শনের জানান দিতে প্রস্তুতি নিচ্ছে।

 

 

তাই যে সকল যুবলীগের নেতৃবৃন্দরা জেলা যুবলীগে আসতে ব্যাপক আলোচনায় রয়েছেন তারা নারায়ণগঞ্জের মাঠ গরম করতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন জোরেশোরে। বর্তমানে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির ও সাধারন সম্পাদকে দায়িত্ব রয়েছেন এডভোকেট আবু হাসনাত শহীদ বাদল যারা দুজনই জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

 

 

তবে দীর্ঘদিন পর জেলা যুবলীগের কমিটি হওয়ার ঘোষণা আসার পর থেকেই  জেলা যুবলীগের নেতৃত্বে আসতে চাওয়া নেতাকর্মী তাদেরকে শক্তির জানান দিতে প্রস্তুত একঝাঁক নেতাকর্মী।

 

 

সূত্র জানিয়েছে, জেলা যুবলীগের কমিটিতে আসতে অনেক আগে থেকেই শুরু হয়েছে নেতাকর্মীদের দৌড়ঝাঁপ। এর মধ্যে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন তাদের মধ্যে সভাপতি পদে নাম শোনা যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের শ্যালক এহসানুল হক নিপু, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি এডভোকেট মহসিন মিয়া ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী।

 

 

অন্যদিকে জেলা যুবলীগের সাধারন সম্পাদক নেতৃত্বে আসতেও রয়েছে ফতুল্লার বেশ কয়েকজন পরিক্ষিত নেতা যাদের মধ্যে আলোচনায় রয়েছেন ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরিফুল হক, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক ফাইজুল ইসলামসহ বেশ কয়েকজনের নাম।

 

 

এ বিষয়ে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী জানান, ‘১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে আমরা সকাল সারে দশটার মধ্যে বের হয়ে যাবো যাতে করে আমরা সোহরাওয়ার্দী মাঠে প্রথম দিকে জায়গা পাই। যেহেতু করোনার পর আমাদের প্রধানমন্ত্রী এই সমাবেশে যোগদান করতে যাচ্ছে আমরা সেটা মিস করতে চাচ্ছি না।

 

 

আমরা তার বক্তব্যেটা একত্রিত ভাবে শুনতে চাই সকল নেতাকর্মীরাও শুনতে। আমরা নারায়ণগঞ্জ এই যুবলীগের সমাবেশে বিশাল একটা জমায়েত করবো এমনটাই আশা করছি।’

 

 

এ বিষয়ে ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম জানান, ‘আমি যেহেতু ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক সেহেতু যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজন তো অবশ্যই থাকবে। এর মধ্যেই আমাদের ঢাকার কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে বর্ধিত সভা হয় এবং আমাদের যে প্রিয় নেতা এ কে এম শামীম ওসমান ভাই উনি আমাদের নিয়ে একটি আলোচনা সভা করেন ৫ তারিখ ও ৭ তারিখ আমাদের কিভাবে এই অনুষ্ঠানটা সফল করতে হবে।

 

 

এ বিষয়ে উনাকে পরশ ভাই ও নিক্সন চৌধুরী ভাই ফোন করছেন সহযোগীতা করার জন্য। আমরা নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ফতুল্লা থানা ,সিদ্ধিরগঞ্জ থানা, সদর থানা নিয়ে আমরা বিশাল আয়োজন করছি এবং এই সমাবেশ সফল করার লক্ষে যা যা করা দরকার আমরা সেটা করবো।’

 

 

এ বিষয়ে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক পদ প্রত্যাশী আবু মো. শরিফুল হক জানান, ‘এবার যেহেতু  প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্রীয় ভাবে পালন করতে যাচ্ছে যেখানে ঢাকার সহোরাওয়ার্দী উদ্যানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থেকে পালন করবেন।

 

 

আর আমরা নারায়ণগঞ্জ থেকে সর্বোচ্চ সংখ্যক লোকজন নিয়ে জমায়েত হবো। আর আমার পক্ষ থেকেও যথাসাধ্য চেষ্টা করবো এই সমাবেশ সফল করতে। আর সামনে আমাদের নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন আমি যদি আল্লাহর রহমতে দায়িত্ব পাই বা আমাদের পদের বিষয়ে আছে যেহেতু আমাদের উপরে আমাদের এমপি মহাদয় রয়েছে উনি যাকে পছন্দ করবে সেই হবে।

 

 

উনি যদি আমাকে এই দায়িত্ব হিসেবে যোগ্য মনে করে আমাকে যদি দায়িত্ব দেয়া হয় তাহলে আমি নারায়ণগঞ্জ জেলা যুবলীগকে  গতিশীল করার জন্য  সর্বাত্নক চেষ্টা করবো ইনশাআল্লাহ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন