Logo
Logo
×

রাজনীতি

সায়েম-মাহাবুব গ্রুপে বিভক্ত থানা স্বেচ্ছাসেবকদল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৬:২৯ পিএম

সায়েম-মাহাবুব গ্রুপে বিভক্ত থানা স্বেচ্ছাসেবকদল
Swapno



# বিক্ষিপ্ত অবস্থায় তৃণমূল কর্মীরা


নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলে সায়েম-মাহাবুব একক আধিপত্য বিস্তার করতে গিয়ে নিজেদের মধ্যে অনেকটা মৌনযুদ্ধে লিপ্ত হয়ে পড়েছিলেন। এছাড়া তাদের স্বার্থলোভী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে জেলা স্বেচ্ছাসেবকদলকে দ্বিখন্ডিত করে ফেলেছেন।

 

 

সায়েম-মাহাবুবের স্বার্থলোভী নেতৃত্বের প্রতি অতিষ্ঠ হয়ে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দরা অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছিল; জেলা স্বেচ্ছাসেবকদলের রাজনীতি থেকে। যার কারণে জেলা স্বেচ্ছাসেবকদলের রাজনীতিতে অনেকটা কর্মী সংকট তৈরী হয়েছে।

 

 

তাদের এই বিভক্তির রাজনীতি থেকে রেহাই পায়নি থানা স্বেচ্ছাসেবকদলের কমিটিগুলোর নেতারা প্রতিটি কমিটিতে আহবায়ক সদস্য সচিব সায়েম অথবা মাহাবুবের নিয়ন্ত্রণে থেকে স্বেচ্ছাসেবকদলের রাজনীতি করছেন।  

 

 

দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬জুন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আংশিক কমিটি গঠন করা হয় সেখানে সভাপতি করা হয় আনোয়ার সাদাত সায়েমকে সাধারণ সম্পাদক করা হয় মাহাবুব রহমানকে। পরবর্তীতে ২০১৯ সালের ৫ অক্টোবর ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

 

কিন্তু পূর্ণাঙ্গ কমিটির গঠন প্রক্রিয়ার পর থেকেই সভাপতি সায়েম সাধারণ সম্পাদক মাহাবুবের বিরোধের চিত্রটি অনেকটা প্রকাশ্যে স্পষ্ট হয়ে আসে। তাদের বিরোধের কারণে স্বেচ্ছাসেবকদলের রাজনীতি অনেকটা দ্বিখন্ডিত হয়ে সাংগঠনিকভাবে দূর্বল হয়ে পড়ে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল।

 

 

জেলায় স্বেচ্ছাসেবকদলের রাজনীতি ধ্বংস করে থানা পর্যায়ে স্বেচ্ছাসেবকদলের রাজনীতির দিকে চোঁখ পড়ে সায়েম-মাহাবুবের। থানা স্বেচ্ছাসেবকদলের কমিটিগুলো কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের নেতাদের দ্বারা গঠিত হলেও কমিটি গঠনের পর আহবায়ক সদস্য সচিবকে সায়েম-মাহাবুব তাদের নিয়ন্ত্রেণে রাখতে মরিয়া হয়ে উঠে।

 

 

পরবর্তীতে তাদের পরিকল্পনা বাস্তবায়িত হয় বর্তমানে প্রতিটি থানা কমিটির আহবায়ক এবং সদস্য সচিব কেউ সায়েম নেতৃত্বে অথবা মাহাবুবের নেতৃত্বে রাজনীতি করছেন। যেটা জেলা স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির মূল দলের বিভিন্ন সভা সমাবেশে থানা স্বেচ্ছাসেবকদলের নেতাদের অংশগ্রহণের সময় বিষয়টি ফুটে উঠে।

 

 

সভা সমাবেশের সময় দেখা যায় সায়েমের নেতৃত্বে কোন থানার স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বা সদস্য সচিব সভা সমাবেশে যোগ দিচ্ছে আবার মাহাবুবের নেতৃত্বে কোন থানার স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বা সদস্য সচিব সভা সমাবেশে যোগ দিতে প্রায়ই দেখা যায়।

 

 

এখানে আরেকটি বিষয় উঠে এসছে যে প্রতিটি সভা সমাবেশে সায়েম-মাহাবুবের নিজস্ব তেমন কর্মী সমর্থক না থাকলেও বিভিন্ন থানার আহবায়ক এবং সদস্য সচিবের কর্মী সমর্থক দ্বারা কোনমতে জেলা স্বেচ্ছাসেবকদলের সভা সমাবেশ এবং মূল দলের বিভিন্ন সভা সমাবেশ তাদের দ্বারাই সফল করেন সায়েম-মাহাবুব।

 

 

সূত্র জানায় যে, বর্তমানে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন জাকির হোসেন রবিন এবং সদস্য সচিব হিসেবে নেতৃত্ব দিচ্ছেন রাসেল মাহমুদ। ফতুল্লায় থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বর্তমানে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সায়েমের নেতৃত্বে রাজনীতি করছেন।

 

 

এছাড়া ফতুল্লায় থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব বর্তমানে জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মাহাবুবের নেতৃত্বে রাজনীতি করছেন।

 

 

অপরদিকে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের  আহবায়ক হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম রফিক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলী। বর্তমানে রফিক রাজনীতি করছেন জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সায়েমের নেতৃত্বে আর সদস্য সচিব মোহাম্মদ আলী জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সায়েমের নেতৃত্বে।

 

 

এছাড়া সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হিসেবে রয়েছে সালাউদ্দিন সালু তিনি জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে এবং সদস্য সচিব হিসেবে রয়েছে নাসির উদ্দিন। বর্তমানে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এবং সদস্য সচিব হিসেবে রাজনীতি করছেন জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সায়েমের নেতৃত্বে।

 

 

সায়েম-মাহাবুবের এই গ্রুপিং এর রাজনীতি কারণে প্রায় সময়ই বিভিন্ন সভা সমাবেশে তাদের কর্মী সমর্থকদের মধ্যে সাংঘর্ষিক অবস্থা বিরাজ করতে দেখা যায়। এছাড়াও তাদের নেতৃত্ব নিয়ে রয়েছে নানা ধরণের বিতর্ক।

 

 

আর স্বেচ্ছাসেবকদলে তাদের অযোগ্য নেতৃত্বের কারণে সাংগঠনিকভাবে দূর্বল হয়ে পড়েছে জেলা স্বেচ্ছাসেবকদল। যার কারণে তাদের অযোগ্য নেতৃত্বের প্রতি অতিষ্ঠ হয়ে অতি শীঘ্রই নতুন নেতৃত্ব চাচ্ছে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতারা। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন