Logo
Logo
×

রাজনীতি

ডিসেম্বর নিয়ে চাঙা বিএনপি

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৭:৪৬ পিএম

ডিসেম্বর নিয়ে চাঙা বিএনপি
Swapno

 

# বাহ্যিক-অভ্যন্তরীণ দুইভাবেই প্রস্তুতি চলছে : রবি
# ঘনঘন কর্মীদের নিয়ে কাজ করায় তারা প্রফুল্ল : সাখাওয়াত
# যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনেও জোর প্রস্তুতি

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন যাবৎ অনেক হামলা-মামলা কারণে কোন প্রকারের প্রোগ্রাম করতে সক্ষম হয়নি। কিন্তু চলতি বছর বিএনপির সকল পর্যায়ের লোকেরা অনেকটাই উৎফুল্ল হয়ে উঠেছে। এখন বিএনপির মূল দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেকটাই চাঙ্গা হয়ে মাঠ গরম করছেন।

 

 

তারা এখন কোন প্রকারের মামলা মোকাদ্দমাকে ভয় না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিভাগীয় সমাবেশের মাধ্যমে তারা দেশে অনেকটা উৎসাহিত হয়ে পরেছেন।

 

 

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ সকল উচ্চ পর্যায়ের নেতাদের ধারণা তারা এই সমাবেশের মাধ্যমেই পরিচয় দিতে পারবে যে বিএনপি কতটা শক্তিশালী।

 

 


দলীয় সূত্রে জানা যায়, জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বড় বড় সমাবেশের মাধ্যমে দেশ গরম করে রেখেছেন। বিএনপির সমাবেশকে সামনে রেখে সরকার দলীয় নেতারাও নিয়মিত পাল্টা অবস্থান নেওয়ার ও বার্তা দিয়ে যাচ্ছেন সরকার দলীয় শীর্ষ নেতারা। বিএনপির কেন্দ্রীয় নেতারাও এসব বক্তব্যের পাত্তা না দিয়ে তারা ১০ ডিসেম্বরের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন।

 

 

১০ ডিসেম্বরের মহাসমাবেশকে সফল করার জন্য দেশব্যাপী গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়ন থানা জেলা পর্যায়ে নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ১২ তারিখ জেলা বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রস্তুতি সভার পর থেকে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা মাইকিং, প্রস্তুতি সভা, লিফলেট বিলির মাধ্যমে তারা ব্যাপক প্রচার প্রচারনা চালু করবেন।

 


 
এ বিষয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি যুগের চিন্তাকে জানান, আমরা ১০ই ডিসেম্বরকে শক্তি করার লক্ষ্য নিয়ে কাজ করছি। ১২ই নভেম্বর আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। তার পর থেকেই আমরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি সভা করে নেতাকর্মীদের আরো উৎফুল্ল করে তুলেবো। এবং ইনশাআল্লাহ আমরা সেদিন অন্য জেলাগুলোতে বেশি জনসমাগম নিয়ে সমাবেশে অংশ গ্রহণ করবো।

 


 
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ যুগের চিন্তাকে জানান, আমরা এই ১০ই ডিসেম্বরকে মহা সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপকভাবে ঢাকায় যোগদানের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছি। নিয়মিত আমরা এই সম্মেলনে কি করা হবে এ বিষয়ে আলাপ আলোচনা করছি। ১২ই নভেম্বর আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

 

 

এই সভার পর থেকেই আমরা ওয়ার্ড বিত্তিকভাবে প্রস্তুতি সভা করবো। লিফটলেট বিলি করবো গ্রামগঞ্জে মাইকসহ নানা প্রস্তুতি গ্রহন করা হবে ইতিমধ্যে সকল নেতাকর্মী অনেকটাই উৎফুল্ল হয়ে উঠছে। তাদের আরো চাঙ্গা করতে আমরা ওয়ার্ড বিত্তিক এই প্রস্ততি সভা করবো। আমরা আশা করছি ব্যাপক লোক জনসমাগম নিয়ে আমরা সমাবেশে অংশ নিতে পারবো।

 

 


এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে জানান, ১০ই ডিসেম্বর এই সরকারের বিরুদ্ধে আমাদের একটি মহাসমাবেশ এই সমাবেশকে সফল করানোর জন্য আমাদের প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা মহানগর সবাই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

 

 

সবাইকে নিয়ে ঘনঘন মিছিল মিটিং করছি যাতে সবাই আরো উৎফুল্ল হয়ে উঠে। আর সরকারের পক্ষ থেকে যে ধরণের বাধাবিঘ্নতা আসতে পারে সেগুলোর মোকাবেলা করে যাতে আমরা ঢাকায় মহাসমাবেশে অংশ গ্রহণ করতে পারি। এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা সভা নিয়মিত করে যাচ্ছি।

 

 


 
এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে জানান, ১০ই ডিসেম্বর বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সেই সমাবেশে আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমার সেই সমাবেশে উপস্থিত হবো।

 

 

আমরা ইতিমধ্যে ওয়ার্ড ও ইউনিয়নের সকল নেতাকর্মীদের সাথে নিয়মিত আলাপ আলোচনা রাখছি। সবাই অনেক অনেক উৎফুল্ল হয়ে উঠেছে সমাবেশে অংশ গ্রহণ করতে। আর আমরা নারায়ণগঞ্জ মহানগর থেকে ২০ হাজার লোক নিয়ে সমাবেশে অংশ গ্রহণের জন্য মাঠে প্রস্তুত থাকবো।

 

 


এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে জানান, আমরা ইতিমধ্যে ওয়ার্ড পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে। প্রতিনিয়ত আমরা সবার সাথে যোগাযোগ করছি।

 

 

আপনারা দেখবেন যতগুলো বিভাগীয় সমাবশে হয়েছে সবগুলোতে কিন্তু বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু কোন নেতাকর্মীদের তারা আটকিয়ে রাখতে সক্ষম হয়নি।

 

 

কারণ বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে অনেকবার নির্যাতিত হয়েছে। তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এখন আর কেউ ঘরে বসে থাকার মতো নাই। যদি ঢাকার সমাবেশে দুইদিন আগে থেকে রাস্তাঘাট বন্ধ করে দেয় তাহলে ও মানুষ পায়ে হেঁটে হলেও সমাবেশে যোগদান করবে। আর নারায়ণগঞ্জ জেলা যুবদল কখনো পিছিয়ে থাকেনি। থাকবে ও না আমরা আশা করছি শুধু যুবদল থেকে আমরা ২০ হাজার কর্মী নিয়ে হাজির থাকবো।

 

 

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুগের চিন্তাকে জানান, আমরা নারায়ণগঞ্জ জেলা যুবদল সর্বক্ষেত্রে প্রস্তুত আছি। শুধু ঢাকার সমাবেশের জন্য তা না। আমার যে কোন কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যকে বুকে ধারণ করে মাঠে সর্বদা প্রস্তুত থাকি। আর ১০ই ডিসেম্বর যে মহাসমাবেশ সে মহাসমাবশেকে কেন্দ্র করে আমাদের অন্য ধরণের একটি প্রস্তুতি আছে সেটা হল।

 

 

জনগণকে কিভাবে এই মহাসমাবেশে অংশ করানো যায় সেটার চেষ্টা চলছে। আর নারায়ণগঞ্জে যুবদলের যে ৫০টা ইউনিট আছে। সকল ইউনিটের নেতৃবৃন্দ সেই মহা সমাবেশে অংশ গ্রহণ করানোর জন্য ১২ তারিখ জেলা বিএনপির যে প্রস্তুতি সভা হবে সেখানে আমাদের ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবে।

 

 


এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহম্মেদ জানান, ১০ই ডিসেম্বর যে মহাসমাবেশ হবে সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আমাদের ওয়ার্ড ভিত্তিক যত নেতাকর্মীরা আছে তাদেরকে উৎসাহিত করছি।

 

 

শুধু মহাসমাবেশ নয় ইতিমধ্যে যতগুলো মিছিল মিটিং রয়েছে সকল সময় আমরা ব্যাপকভাবে ভূমিকা পালন করছি। আর ১০ই ডিসেম্বরে আমরা ব্যাপক ভূমিকা পালন করবো এবং সফল হবো ইনশাআল্লাহ।

 

 


 
এ বিষয়ে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবু জানান, ১০ই ডিসেম্বরকে কেন্দ্র করে আমরা ব্যাপক ভূমিকা পালন করতে প্রস্তত আছি। আর আমরা ইতি মধ্যে আমাদের সকল নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করছি তারা অনেক উৎসাহিত হয়ে উঠেছে।

 

 

আমরা সামনে আমাদের নেতাকর্মীদের নিয়ে আলাপ আলোচনা করবো কিভাবে এই সমাবেশকে সফল করা যায় সে দিকে আমরা এখন বেশি কাজ করছি। আর আশা করছি আমরা ব্যাপক ভূমিকা পালন করতে পারবো।
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন