Logo
Logo
×

রাজনীতি

এক অভিযোগে নড়বড়ে মন্তু-সজল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৮:১৫ পিএম

এক অভিযোগে নড়বড়ে মন্তু-সজল
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিতর্কিত আহবায়ক এবং সদস্য সচিবের নানাবিধ বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ গণমাধ্যমে আলোচনা সমালোচনার তুর্গে ছিল। কিন্তু তারা সকল ধরণের অভিযোগকে পাত্তা না দিয়ে তারা তাদের মত করে সংগঠনকে পরিচালনা করে আসছিল।

 

 

এতে করে তাদের স্বার্থলোভী বিতর্কিত কর্মকান্ডের কারণে বিক্ষুদ্ধ হয়ে উঠছিল যুবদলের নেতারা। তারাই ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবদলের কমিটি বরাবর একটি অভিযোগ করেন যুবদল নেতা মনজুরুল আলম মূছা।

 

 

আর মূছার অভিযোগ গণমাধ্যমে প্রচারিত হওয়ার সাথেই সাথেই টক অব দা টাউন হয়ে উঠে পুরো রাজনৈতিক মহলে। এর ফলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মন্তু এবং সদস্য সচিব সজলকে নিয়ে শুরু হয়ে যায় তুমুল আলোচনা সমালোচনা।

 

 

এতে করে নড়বড়ে হয়ে উঠে মন্তু-সজলের একক আধিপত্যের সাম্রাজ্য। এছাড়া মন্তু-সজলের বিরুদ্ধে একের পর এক যুবদল নেতারা কেন্দ্রে অভিযোগ জানাতে পারেন বলে জানা গেছে।

 

 


সূত্রে জানা যায় যে, ৯/১১/২২ তারিখে কেন্দ্রীয় যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নিকট অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল কমিটি বাণিজ্যের অভিযোগ। আর মন্তু-সজলের এই কমিটি বাণিজ্যের ঘটনাই ছিল আলোচনা সমালোচনার তুর্গে যেটা এই অভিযোগেও উল্লেখ করা হয়।

 

 

এছাড়া আহবায়ক মন্তু সদস্য সচিব সজল কমিটির বাকি তিনজন যুগ্ম আহবায়কের সাথে সম্মিলিতভাবে কোনো আলোচনা না করে তারা দুইজন ব্যাক্তিগত স্বার্থ নিয়ে সংগঠন পরিচালনা করার অভিযোগ করেন।

 

 

তাছাড়া অভিযোগের ভিতর অন্যতম আরেকটি বিষয় যেটি নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল যে অর্থ স্বার্থ বিনিময়ে ইউনিয়ন পর্যায়ের লোক দিয়ে নতুন কমিটি কেন্দ্রে জমা দিয়েছে মন্তু-সজল।

 

 

এছাড়াও দীর্ঘদিন ধরেই আহবায়ক ও সদস্য সচিবের কেলোর কীর্তির শেল্টার দাতা হিসেবে নারায়ণগঞ্জ আড়াইহাজারের কেন্দ্রীয় বিএনপির এক নেতার নাম বরাবরই উঠে আসছিল। আর সেই কেন্দ্রীয় বিএনপি নেতার কথা অভিযোগেও উল্লেখিত আছে তার প্রভাবেই মন্তু-সজল নানা ধরণের বিতর্কিত কান্ড করছে।

 

 

এবং যুগ্ম আহবায়কদের সাথে তার নির্দেশেই কোন রকম সমন্বয় করছে মন্তু-সজল। আর এই অভিযোগের প্রেক্ষিতে প্রতিয়মান হয় যে মন্তু-সজল তাদের একক আধিপত্য প্রতিষ্ঠার জন্য যে ছক একেছিল সে ছক যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে এমনটাই দাবি করছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতারা।

 

 

কারণ ইতিমধ্যেই মন্তু-সজলের বিরুদ্ধে সকল অভিযোগ এখন কেন্দ্রীয় নেতাদের টেবিলে। আর এই অভিযোগের হার আরও বাড়তে পারে বলে জানা গেছে যুবদল নেতাদের বরাতে।

 

 

তার কারণ মন্তু-সজলের এই স্বার্থলোভী নেতৃত্বের প্রতি স্বেচ্চার হয়ে উঠেছে মহানগর যুবদলের নেতারা। আর এই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্র থেকে যেকোন সময় মন্তু-সজলের বিরুদ্ধে যেকোন ধরনের ব্যবস্থা নেয়া হতে পারে। এতে করে এক অভিযোগই নড়বড়ে হয়ে উঠেছে মন্তু-সজল সাম্রাজ্য।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন