Logo
Logo
×

রাজনীতি

ডিসেম্বরের মহাসমাবেশকে ঘিরে চাঙা বিএনপি; জোরেশোরে চলছে প্রস্তুতি

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৮:৩১ পিএম

ডিসেম্বরের মহাসমাবেশকে ঘিরে চাঙা বিএনপি; জোরেশোরে চলছে প্রস্তুতি
Swapno

 

# বাহ্যিক-অভ্যন্তরীণ দুইভাবেই প্রস্তুতি চলছে : রবি

# ঘনঘন কর্মীদের নিয়ে কাজ করায় তারা প্রফুল্ল : সাখাওয়াত

# যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনেও জোর প্রস্তুতি



বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন যাবৎ অনেক হামলা-মামলা কারণে কোন প্রকারের প্রোগ্রাম করতে সক্ষম হয়নি। কিন্তু চলতি বছর বিএনপির সকল পর্যায়ের লোকেরা অনেকটাই উৎফুল্ল হয়ে উঠেছে। এখন বিএনপির মূল দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেকটাই চাঙ্গা হয়ে মাঠ গরম করছেন।

 

 

তারা এখন কোন প্রকারের মামলা মোকাদ্দমাকে ভয় না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ সকল উচ্চ পর্যায়ের নেতাদের ধারণা; এই সমাবেশের মাধ্যমেই বিএনপি পরিচয় দিবে দল হিসাবে এবং সাংগঠনিকভাবে আমরা কতটা শক্তিশালী।

 

 

দলীয় সূত্রে জানা যায়, জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বড় বড় সমাবেশের মাধ্যমে দেশ গরম করে রেখেছেন। বিএনপির সমাবেশকে সামনে রেখে; সরকার দলীয় নেতারাও নিয়মিত পাল্টা অবস্থান নেওয়ার ও বার্তা দিয়ে যাচ্ছেন। 

 

 

বিএনপির কেন্দ্রীয় নেতারা, সরকার দলীয় নেতাদের এসব বক্তব্যের পাত্তা না দিয়ে তারা ১০ ডিসেম্বরের সমাবেশ সফল করার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। ঐ মহাসমাবেশকে সফল করার জন্য দেশব্যাপী গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়ন থানা জেলা পর্যায়ে নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে।

 

 

১২ তারিখ জেলা বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রস্তুতি সভার পর থেকে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা মাইকিং, প্রস্তুতি সভা, লিফলেট বিলির মাধ্যমে তারা ব্যাপক প্রচার প্রচারনা চালু করবেন।
 

 

এ বিষয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি যুগের চিন্তাকে জানান, “আমরা ১০ ডিসেম্বরের মহাসমাবেশকে সফল করার লক্ষ নিয়ে কাজ করছি। ১২ই নভেম্বর আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

 

 

তারপর থেকেই আমরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি সভা করে নেতা কর্মীদের জাগ্রত করে তুলবো। ইনশাআল্লাহ আমরা সেদিন অন্য যে কোন জেলার তুলনায় সবচেয়ে বেশি জনগণ নিয়ে সমাবেশে অংশ গ্রহণ করবো। এখন নেতা-কর্মী  ছাড়াও সাধারণ জনগণ আমাদের পাশে থেকে সাড়া দিচ্ছে।”

 

 

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ যুগের চিন্তাকে জানান, “আমরা এই ১০ই ডিসেম্বরের মহা সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপকভাবে ঢাকায় যোগদানের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছি। নিয়মিত আমরা এই সম্মেলনে কি করা হবে; এ বিষয়ে আলাপ আলোচনা করছি।

 

 

১২ই নভেম্বর আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এই সভার পর থেকেই আমরা ওয়ার্ড ভিত্তিকভাবে প্রস্তুতি সভা করবো। লিফটলেট বিলি করবো গ্রামগঞ্জে মাইকসহ নানা প্রস্তুতি গ্রহণ করা হবে। 

 

 

ইতিমধ্যে সকল নেতা-কর্মী উৎফুল্ল হয়ে উঠছে। তাদের আরো চাঙ্গা করতে আমরা ওয়ার্ড ভিত্তিক প্রস্ততি সভা করবো। আমরা আশা করছি ব্যাপক লোক জনসমাগম নিয়ে আমরা সমাবেশে অংশ নিতে পারবো।”

 

 

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে জানান, “১০ই ডিসেম্বর এই সরকারের বিরুদ্ধে আমাদের একটি মহাসমাবেশ সফল করার জন্য আমাদের প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা মহানগরে সবাই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

 

 

সবাইকে নিয়ে ঘনঘন মিছিল মিটিং করছি; যাতে সবাই আরো উৎফুল্ল হয়ে উঠে। আর সরকারের পক্ষ থেকে যে ধরণের বাধা বিঘ্ন আসতে পারে সেগুলো কীভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং শান্তিপূর্ণভাবে মোকাবেলা করা সম্ভব; সব দিকে সজাগ দৃষ্টি রেখে সকল উপায়সমূহ পর্যালোচনা করে সম্ভাব্য কর্মপরিকল্পনা তৈরি করছি।”  

 

 

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে জানান, “১০ই ডিসেম্বর বিভাগীয় মহাসমাবেশকে সফল করার লক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে নেতা-কর্মী  ও জনগণকে সাথে নিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাবেশে উপস্থিত হবো।

 

 

আমরা ইতিমধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতা-কর্মীদের সাথে নিয়মিত আলাপ আলোচনা ও বৈঠক করছি। সবাই ধীরে ধীরে সাংগঠনিকভাবে তৎপরতা চালাচ্ছে কীভাবে এই মহাসমাবেশকে সাফল্যমন্ডিত করা যায়। নেতা-কর্মীদের মাঝে বেশ প্রাণচাঞ্চল্য দেখতে পাচ্ছি। জনগণের মধ্যে যেমন সাড়া পাচ্ছি, আমি আশা করছি, শুধু নারায়ণগঞ্জ মহানগর থেকে আমরা ২০ হাজার লোক নিয়ে সমাবেশে অংশ গ্রহণ করতে পারবো।”

 

 

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে জানান, “আমরা ইতিমধ্যে ওয়ার্ড পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে। প্রতিনিয়ত আমরা সবার সাথে যোগাযোগ করছি। আপনারা দেখে থাকবেন, যতগুলো বিভাগীয় সমাবশে হয়েছে সবগুলোতে কিন্তু বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে; কিন্তু কোন নেতাকর্মীদের তারা আটকিয়ে রাখতে সক্ষম হয়নি।

 

 

কারণ বিএনপির নেতাকর্মীরা ইতি মধ্যে অনেকবার নির্যাতিত হয়েছে। তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এখন আর কেউ ঘরে বসে থাকার মতো নাই। যদি ঢাকার সমাবেশে দুইদিন আগে থেকে রাস্তাঘাট বন্ধ করে দেয় তাহলে মানুষ পায়ে হেঁটে হলেও সমাবেশে যোগদান করবে।

 

 

আর নারায়ণগঞ্জ জেলা যুবদল কখনো পিছিয়ে থাকেনি, থাকবে ও না। আমরা আশা করছি শুধু যুবদল থেকে আমরা ২০ হাজার কর্মী নিয়ে মহাসমাবেশের ময়দানে হাজির থাকবো।”

 

 

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, “আমরা নারায়ণগঞ্জ জেলা যুবদল সর্বক্ষেত্রে প্রস্তুত আছি। শুধু ঢাকার সমাবেশ নয়; বাংলাদেশের যে কোন প্রান্তে, যে কোন কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। 

 

 

আর ১০ ডিসেম্বরে মহাসমাবশেকে কেন্দ্র করে আমাদের অন্য ধরণের একটি প্রস্তুতি আছে সেটা হলো- জনগণকে কিভাবে এই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত করবো, তা নিয়ে জোর প্রচারণা চলছে। নারায়ণগঞ্জে যুবদলের যে ৫০টা ইউনিট আছে। সকল ইউনিটের স্বত:স্ফূর্ত  অংশ গ্রহণ করানোর লক্ষে ১২ তারিখ জেলা বিএনপির যে প্রস্তুতি সভা হবে; সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত থাকবে।”

 


এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহম্মেদ জানান, “১০ই ডিসেম্বর যে মহাসমাবেশ হবে সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। সেই সমাবেশে হাজার হাজার নেতা-কর্মী  নিয়ে যোগদান করে মহাসমাবেশ সফল করবো ইনশাআল্লাহ।
 

 

এ বিষয়ে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবু জানান, “১০ ডিসেম্বরকে কেন্দ্র করে আমরা ব্যাপক ভূমিকা পালন করতে প্রস্তত আছি। আমরা ইতি মধ্যে আমাদের সকল নেতা-কর্মীদের সাথে আলাপ আলোচনা করছি; তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে সাংগঠিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আশা করছি, নারায়ণগঞ্জ ছাত্রদল ঐতিহাসিক তাৎপর্যপূর্ণময় অগ্রণী ভূমিকা পালন করবে ১০ ডিসেম্বরের মহাসমাবেশে।” এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন