Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগে কমিটি বাণিজ্যের অভিযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ১০:০৪ পিএম

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগে কমিটি বাণিজ্যের অভিযোগ
Swapno


# নারায়ণগঞ্জ ছাপিয়ে সমালোচনা এখন কেন্দ্রে

# অভিযোগ প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দিবো- মোয়াজ্জেম হোসেন

 

সদ্য অনুষ্ঠিত হওয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “দলের মাঝে বসন্তের কোকিল আছে, দুঃসময়ের কর্মীরা নাই। এই আওয়ামী লীগের দরকার নাই।

 

 

পদবাণিজ্য নিয়ে তিনি বলেন “কিছু মানুষ আছে টাকা ছাড়া কিছুই বোঝে না। আর কত টাকা দরকার তাদের? দেশের মানুষ কিন্তু সব লক্ষ্য করে। কে কী করে তার খবর শেখ হাসিনার কাছে আছে।  দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন।”

 

 

গত মাস দুয়েক যাবৎ নারায়ণগঞ্জে  স্বেচ্ছাসেবকলীগকে ঢেলে সাজানোর জন্য কেন্দ্রীয় এক ঝাঁক নেতৃবৃন্দ মাঠে নেমেছেন। সেই সাথে তৃনমূল ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে কমিটি গঠনের মাধ্যমে জেলা স্বেচ্ছাসেবকলীগ কে শক্তিশালী করার জন্য কাজ চলছে।

 

 

খোঁজ নিয়ে জানা যায়, ইতোমধ্যে জেলার বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন এবং সদর থানার আলীরটেক এবং গোগনগর ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে কমিটি করা হয়েছে। পাশাপাশি সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভার কমিটি কাজ চলমান আছে। তার মাঝে ৯টি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোন ইউনিয়নের কমিটি ঘোষণা হয় নাই।

 

 

এদিকে দলীয় সুত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার ইউনিয়নের কমিটি নিয়ে শম্পুরা ইউনিয়নের সম্মেলনের প্রধান অতিথির সামনে দুই গ্রুপের মাঝে হাতা হাতির ঘটনা ঘটে।

 

 

তবে এবার সোনারগাঁ উপজেলার ইউনিয়ন গুলোর কমিটি গঠন নিয়ে পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে; সোনারগাঁ উপজেলা দায়িত্বরত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে।

 

 

তবে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা বলে দাবী করেন। এমনকি তার বিরুদ্ধে করা কমিটি বাণিজ্যের অভিযোগ কেউ প্রমাণ দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন বলে জানান।

 

 

অপরদিকে সোনারগাঁ ইউনিয়ন ও সদস্য সংগ্রহ কাজ চলছে। তবে কমিটি নিয়ে নেতা কর্মীদের মাঝে চেপে থাকা ক্ষোভকে অভ্যন্তরীণ কোন্দলকে প্রকাশ্যে নিয়ে আসছে কিছু নেতা। শম্পুরা ইউনিয়ন, সনমান্দি ইউনিয়ন এবং পৌরসভার কমিটি বানিজ্যের অভিযোগ তুলেন স্থানীয় একাধিক নেতৃবৃন্দ।

 

 

অভিযোগ উঠেছে দলের ত্যাগীদের বাদ দিয়ে জাপা, বিএনপি ঘেষা নেতাদের মোটা অংকের অর্থের বিনিময়ে কমিটি আনার পাঁয়তারা চলছে। এছাড়া পয়সা ওয়ালা যুবকদের থেকে টাকার বিনিময়ে পদে আনার আশ্বাস দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

 

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মোয়াজ্জেম হোসেনের সাথে স্থানীয় নেতারা সহযোগী হিসেবে অর্থের  যোগান দিচ্ছে বলে অভিযোগ স্থানীয় নেতৃবৃন্দের।

 

 

তাছাড়া বিএনপি  নেতা সহ বিভিন্ন অপরাধে মামলার আসামীদের টাকার বিনিময়ে স্বেচ্ছাসেবকলীগে অর্ন্তভুক্ত করার অভিযোগ রয়েছে। এমনকি নানা অপকর্মের সাথে জরিত, ভুমিদস্যু চাদাঁবাজ, পরিবহন চাদাঁবাজিতে জড়িত রয়েছে পদ প্রত্যাশী নেতাদের বিরুদ্ধে।

 

 

এবিষয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন বলেন, “আমি সোনারগাঁ উপজেলায় কোন কমিটি ঘোষণা করি নাই। উপজেলা বর্ধিত সভায় সকলের মতামত নেয়া হয়েছে।

 

 

তাদের মতামতের ভিত্তিতে ত্যাগীদের মুল্যায়নের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করছি। যারা নেতা হওয়ার যোগ্য তাদের নিয়ে কমিটি করা হবে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের পরামর্শ নিয়ে কমিটি ঘোষণা হবে।”

 

 

তিনি আর বলেন, “কেন্দ্রীয় নেতারা আমাকে যে ভাবে দিক নির্দেশনা দিয়েছে; আমি সেভাবে কাজ করছি। আমিতো এখনো কমিটি ঘোষণা করি নাই, তারা কমিটি বাণিজ্যের অভিযোগ তুলেন কি করে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দিবো।” এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন