অয়ন ওসমানের নেতৃত্বে ঢাকায় যুব মহাসমাবেশে বিশাল শোডাউন
স্টাফ রিপোর্টার: মেহেদী হাসান
প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ১১:০০ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমানের নির্দেশে ও এ.কে.এম অয়ন ওসমানের নেতৃত্বে ঢাকায় যুবলীগের যুব মহাসমাবেশে আহম্মেদ কাউসার, আজিজুর রহমান আজিজ, আশরাফুল ইসলাম র্যাফেল ও হাবিবুর রহমান রিয়াদের বিশাল শো-ডাউন।
গতকাল শুক্রবার (১১ নভেম্বর) ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশ এ.কে.এম অয়ন ওসমানের নেতৃতে নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার ছাত্রলীগের নেতা-কর্মী যোগদান করেন।
এসময় নারায়নগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে ঢাকার রাজপথ। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমানের নির্দেশে ও এ.কে.এম অয়ন ওসমানের নেতৃত্বে মিছিল থেকে নানা স্লোগানে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশাংসা করেন।
মিছিলে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আহম্মেদ কাউসার, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম র্যাফেল ও মহানগর ছাত্র লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ হাজার হাজার নেতাকর্মী। এন.এইচ/জেসি


