টাকা নেয়ার অভিযোগ কাল হতে পারে; মন্তু-সজলের?
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০২:০০ পিএম
# চরাঞ্চলের এক নেতার প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে গিয়েই এত বিপত্তি
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য সচিবের লক্ষ টাকার অভিযোগ রাজনৈতিক বোদ্ধামহলে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য সচিবের আন্ডারগ্রাউন্ডে গঠিত সকল ধরণের বিতর্কিত কর্মকান্ড এই অভিযোগের দ্বারা স্পষ্ট হয়ে আসে।
আহবায়ক সদস্য সচিবের তুলকালাম কাণ্ডের কারণে তাদের একক আধিপত্যের সাম্রাজ্য যেকোন সময়ে ধসে পড়তে পারে। আহবায়ক সদস্য সচিব এই অভিযোগের কোন রকম পাত্তা না দিয়ে উল্টো কেন্দ্রে অভিযোগকারীর বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন। এছাড়া কেন্দ্রে অভিযোগকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ব্যাক্তি হিসেবে আখ্যা দিয়ে আহবায়ক সদস্য সচিবের পক্ষে প্রতিবাদ সভা করেন তাদের অনুগামী সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতারা।
কিন্তু মহানগর যুবদল নেতাদের বরাতে জানা গেছে কেন্দ্রে একটি অভিযোগই সীমাবদ্ধ থাকবে না যেতে পারে একের পর পর এক অভিযোগ আহবায়ক মন্তু এবং সদস্য সচিব সজলের বিতর্কিত কর্মকান্ডের বিরুদ্ধে।
সূত্রে জানা যায়, ৯/১১/২২ তারিখে কেন্দ্রীয় যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বরাবর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক এবং সদস্য সচিবের বিরুদ্ধে অভিযোগ করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা যুবদল, সভাপতি ০৮ নং ওয়ার্ড যুবদল নেতা মনজুরুল আলম মূছা।
যুবদল নেতা মূছার কেন্দ্রে এক অভিযোগের পরই নড়ে চড়ে বসে মহানগর যুবদলের আহবায়ক মন্তু এবং সদস্য সচিব সজল। যুবদল নেতা মূছার অভিযোগের মধ্যে আহবায়ক সদস্য বিরুদ্ধে করা লক্ষ টাকার অভিযোগই সবচেয়ে বেশী আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক বোদ্ধামহলে। আর এই লক্ষ টাকার অভিযোগই কাল হয়ে দাড়াতে পারে মন্তু-সজলের যুবদলের রাজনীতিতে।
অথচ এই অভিযোগকে উড়িয়ে দিয়ে তারা মিথ্যা অসত্য বলে মিডিয়াতে বক্তব্য প্রদান করেন আহবায়ক মন্তু এবং সদস্য সচিব সজল। এছাড়া অভিযোগকারী মূছার বিরুদ্ধে উল্টো অভিযোগ করতে শুরু করে দেন মন্তু-সজল। কেন্দ্রে পাঠানো অভিযোগকে মিথ্যা বানোয়াট হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতিমধ্যেই মন্তু-সজলের পক্ষে তাদের অনুগামী নেতারা প্রতিবাদ সভা করেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের ব্যানারে।
এতে করে প্রতিয়মান হয় যে তাদের একক আধিপত্য শুধু মহানগর যুবদল সীমাবদ্ধ রাখেনি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলেও কায়েম করেছে। এছাড়া মন্তু-সজলের সকল ধরণের বিতর্কিত কর্মকান্ডের পিছনে আড়াইহাজারের কেন্দ্রীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত একজন নেতাকে দায়ী করছেন মহানগর যুবদলের নেতারা।
যেটা কেন্দ্রের অভিযোগ কপিতে উল্লখিত করা আছে। আর এই অভিযোগের আরেকটি বিষয় সবচেয়ে বেশী আলোচিত বিষয় হিসেবে উঠে আসে যে বিষয়টি সেটি হল আড়াইহাজারের ওই প্রভাবশালী নেতার প্রভাব খাটিয়ে তারা মন্তব্য করেন তারা যেভাবে কমিটি করবে সেভাবেই কমিটি হবে এবং কমিটিতে যুগ্ম আহবায়কদের বেল নাই বলে উল্লেখ করেন।
এতে করে এই অভিযোগ প্রকাশিত হওয়ার পর পরই মহানগর যুবদলের নেতারা এই বিষয়টি অবগত হয়ে ক্ষিপ্ত হয়ে উঠেন সেই প্রভাবশালী নেতা এবং আহবায়ক এবং সদস্য সচিবের বিরুদ্ধে। এতে করে স্পষ্ট হয় যে মহানগর যুবদলে বিভাজন এবং আহবায়ক সদস্য সচিবের সকল ধরণের বিতর্কিত কর্মকান্ডের পিছনে আন্ডারগ্রাউন্ড থেকে শেল্টার দিচ্ছেন সেই প্রভাবশালী নেতা।
যার কারণে এখনো পর্যন্ত কেন্দ্রে পাঠানো অভিযোগকে কোন রকম পাত্তা না দিয়ে তারা সেই প্রভাবশালী নেতার প্রেসক্রিপশনে উল্টো অভিযোগকারী নেতার বিরুদ্ধে প্রতিবাদ সভা করান মন্তু-সজল। এন.এইচ/জেসি


