Logo
Logo
×

রাজনীতি

আ.লীগের নৈতিক পরাজয় হয়ে গেছে,পতন সময়ের ব্যাপার মাত্র: গিয়াসউদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০১:৩০ পিএম

আ.লীগের নৈতিক পরাজয় হয়ে গেছে,পতন সময়ের ব্যাপার মাত্র: গিয়াসউদ্দিন
Swapno


‘আওয়ামীলীগের নৈতিক পরাজয় হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন। ১২ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে নগরীর হুসিয়ারী সমিতির ভবনে আসন্ন ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় জনসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

 

তিনি বলেন, “গনতান্ত্রিক আন্দোলনে তারা (আওয়ামীলীগ) মোকাবেলা করতে পারছে না বলে, স্বৈরাচারি শাসন ব্যবস্থায় তারা প্রশাসনকে কাজে লাগাচ্ছে। তারা আজ রাজনীতিতে বিফল ও ব্যর্থ হয়ে গেছে। তাদের ক্ষমতার দাপট নি:শেষ হয়ে আসছে। 

 

 

রাজনৈতিকভাবে এই সরকারের প্রাথমিক পরাজয় হয়ে গেছে। তাদের শেষ পরাজয়ও নিশ্চিত হবে বিএনপির গণতান্ত্রিক অন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে।”

 

 

তিনি আরও বলেন, “আমাদের যেখানে মহা সমাবেশ হবে এর তিন-চারদিন আগ থেকে সে এলাকা হরতাল করে দেওয়া হয়। সকল যানবাহন বন্ধ করে দেওয়া হয়; যাতে জনসমাবেশ না করা যায়; সে ব্যবস্থা করা হয়। তারেক রহমানের বিচক্ষণতায় আন্দোলনের যে কর্মসূচি; সে কর্মসূচির প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে।

 

 

নারায়ণগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে সাবেক এমপি গিয়াসউদ্দিন বলেন, আপনারা আমাদের মুখের ভাষা বুঝতে পেরেছেন। আগামী ১০ ডিসেম্বর দক্ষতার প্রমাণ নারায়ণগঞ্জের বিএনপি’র নেতা-কর্মীরা ইনশাল্লাহ রাখবে।

 

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এড. আব্দুস সালাম আজাদ। 

 

 

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটু, বিএনপি'র নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নুর জাহান মাহবুবসহ প্রমুখ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন