Logo
Logo
×

রাজনীতি

মন্তু-সজলের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিরুদ্ধে কেন্দ্রে তিন অভিযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ১১:৫৯ পিএম

মন্তু-সজলের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিরুদ্ধে কেন্দ্রে তিন অভিযোগ
Swapno


 # তাদের অপকর্ম নিয়ে তোলপাড় যুবদলে


নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বির্তকিত দুই নেতা মন্তু-সজলের তুলকালাম কাণ্ড নিয়ে কেন্দ্রে যুবদল নেতা মূছার অভিযোগের রেশ না কাটতেই ফের কেন্দ্রে দুটি অভিযোগ দায়ের করেছেন মহানগর যুবদলের নেতারা। আর এই অভিযোগেও উঠে এসেছে যে গঠনতন্ত্রের বাহিরে গিয়ে স্বৈরতান্ত্রিক পন্থায় তারমহানগর যুবদলকে পরিচালনা করছে।

 

 

আর মন্তু-সজলের এই স্বৈরতান্ত্রিক পন্থা কায়েমে পিছন থেকে কলকাঠি নাড়ছেন আড়াইহাজারের বিএনপির কেন্দ্রীয় নেতা সে বিষয়টি আবারও যুবদল নেতাদের অভিযোগে উঠে এসেছে। আর এই অভিযোগগুলোতে ফের কমিটি বাণিজ্যের বিষয়টি উঠে আসলেও আরেকটি বিষয় উল্লেখিত হয়েছে প্রকাশ্যে আহবায়ক সদস্য সচিব বলছেন অধিক অর্থ ব্যয় করে কমিটি এনেছেন যার কারণে উক্ত পদগুলো বিক্রি করছেন এমনটাই অভিযোগ সূত্রের নিশ্চিত হওয়া গেছে।

 

 

এসব অভিযোগের প্রেক্ষিতে অনুমেয় করা যাচ্ছে যে মন্তু-সজলের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কারণে যেকোন সময় তাদের স্বৈরশাসন ধসে পড়তে পারে। যুবদল নেতাদের অভিযোগ সূত্রে জানা যায় যে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য সচিবের নানা রকম বিতর্কিত কর্মকান্ডের কারণে বিক্ষিপ্ত হয়ে যুবদলের নেতারা একের পর এক অভিযোগ করছেন মন্তু-সজলের বিরুদ্ধে কেন্দ্রে।

 

 

আর তাদের বিরুদ্ধে ১২/১১/২২ তারিখেও ১০ জন সাবেক যুবদল নেতা অভিযোগ করেন কেন্দ্রে। এছাড়া নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহাবুব হোসেনও অভিযোগ দায়ের করেন।

 


যুবদলের সাবেক ১০ জন নেতার অভিযোগ উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ মহানগর অর্ন্তগত সিদ্ধিরগঞ্জ থানার, নারায়ণগঞ্জ সদর থানার নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি গঠনের পর থেকেই রাজপথে প্রতিটি সভা-সমাবেশে কর্মী নিয়ে উপস্থিত থেকে সফল করছে।

 

 

এত করে আহবায়ক ও সদস্য সচিব আমাদেরকে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদ-পদবি দিবে বলে আশ্বস্ত করেছেন। কিন্তু বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, কেন্দ্রীয় কমিটির কাছে যে কমিটিগুলো জমা দিয়েছে সে কমিটিতে আমাদেরকে রাখা হয়নি, কারণ গুরুত্বপূর্ণ পদগুলো আহবায়ক ও সদস্য সচিব অর্থ ও স্বার্থ দ্বারা প্রভাবিত হয়ে হামলা মামলা শিকার হয়নি এবং অনেক জুনিয়রদের কাছে উক্ত পদগুলো বিক্রি করে দিয়েছে।

 

 

তারা অভিযোগে আরও উল্লেখ করেন, আহবায়ক সদস্য সচিব প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন তাদের এই কমিটি আনতে অনেক অর্থ ব্যয় হয়েছে। উক্ত থানা কমিটি ও মহানগর কমিটি গঠন করে, টাকার ঘাটতি পূরণ করতে হবে বলে মন্তব্য করছেন।

 

 

এছাড়া নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব প্রচার করেন যে, নারায়ণগঞ্জের এক বিএনপি নেতার প্রভাব খাটিয়ে উক্ত কমিটি যেভাবে চাইবে সে ভাবেই চলবে।

 

 

আর এই অভিযোগটি কেন্দ্রে দায়ের করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক ১০জন নেতা তারা হলেন মোঃ ফয়সাল আহম্মেদ সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর যুবদল মোঃ তরিকুল ইসলাম সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর যুবদল মোঃ মঞ্জুর হোসেন সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মিঠু আহম্মেদ।

 

 

সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুমন প্রধান সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ পলাশ প্রধান সুমন সাবেক সদস্য নারায়ণগঞ্জ মহানগর যুবদল মোঃ তৈয়ম হোসেন সাবেক সদস্য নারায়ণগঞ্জ মহানগর যুবদল মোঃ দুলাল সাবেক সদস্য নারায়ণগঞ্জ মহানগর যুবদল সাংগঠনিক সম্পাদক ৮নং ওয়ার্ড মো. জাকির হোসেন সাবেক সদস্য নারায়ণগঞ্জ মহানগর যুবদল মোঃ হুমায়ূন কবির সাবেক সদস্য নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

 

 

এছাড়া নারায়ণগঞ্জ জেলার যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেনও আরেকটি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগে উল্লেখ করেন। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সীমানার অর্ন্তভুক্ত হওয়া সত্ত্বেও সাবেক এম.পি অনুসারি হওয়ার কারণে আমাকে গতবারের মহানগর যুবদলের কমিটিতে রাখা হয়নি।

 

 

অভিযোগে আরও উল্লেখ করেন বর্তমান আহ্ববায়ক ও সদস্য সচিব ব্যক্তিগত ভাবে জুনিয়র কর্মী দ্বারা অর্থ স্বার্থে প্রভাবিত হইয়া তাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ-পদবি বিক্রি করে দিয়েছে। কিন্তু আহবায়ক ও সদস্য সচিবকে তাদের চাহিদা মত অর্থ দিয়ে খুশি করতে পারি নাই বিধায় আমাকে প্রস্তাবিত কমিটিতে রাখা হয়নি।

 

 

এছাড়া সদস্য সচিব সর্বমহলে প্রচার কওে বেড়ায় আড়াইহাজারের কেন্দ্রীয় এক বিএনপি নেতার সাথে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকের গভীর সম্পর্ক। তিনি যেভাবে বলবেন নারায়ণগঞ্জের বিএনপি ও যুবদল সেভাবেই চলবে বলে প্রচার করে বেড়ায়।

 


উল্লেখ্য যে, ৯/১১/২২ তারিখে কেন্দ্রীয় যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বরাবর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক এবং সদস্য সচিবের বিরুদ্ধে অভিযোগ করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা যুবদল, সভাপতি ০৮ নং ওয়ার্ড যুবদল নেতা মনজুরুল আলম মূছা।

 

 

কিন্তু তার অভিযোগের পর থেকেই নড়ে চড়ে বসে নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক সদস্য সচিব। পরবর্তীতে তার বাড়ির সামনে প্রতিবাদ সভা সহ উল্টো তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ দায়ের করেন আহবায়ক সদস্য সচিবের অনুগামী নেতারা। এছাড়া আহবায়ক সদস্য সচিবের অনুগামী নেতারা যুবদল নেতা মূছার অভিযোগ দায়ের পর থেকেই তাকে নানা রকম হুমকি ধামকিসহ প্রাণনাসের হুমকি দেয় তাদের অনুগামী নেতারা যেটা মিডিয়াতেও প্রকাশ করা হয়।

 

 

কিন্তু মূছার অভিযোগের উত্তাপ না থামতেই বিক্ষিপ্ত মহানগর যুবদলের নেতারা ফের দুটি অভিযোগ দায়ের করেন। আর সে অভিযোগগুলোতেও তাদের কমিটি বানিজ্যের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া যুবদলের গঠনতন্ত্রকে পাত্তা না দিয়ে স্বৈরতাত্তিক ভাবে মহানগর যুবদলকে পরিচালিত করার বিষয়টিও অভিযোগে উঠে এসেছে।

 

 

আর বরাবরই অভিযোগে আহবায়ক সদস্য সচিবের স্বৈরতাত্তিক শাসন যুবদলে কায়েম করার পিছনে আড়াইহাজারের কেন্দ্রীয় বিএনপির নেতার কথা উঠে আসছে। এছাড়া অভিযোগে আরও উঠে এসেছে সদস্য সচিব দাবি করে প্রায়ই আড়াইহাজারের কেন্দ্রীয় বিএনপি নেতা যেভাবে বলবে সেভাবেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলে চলবে।

 

 

এত করে প্রতীয়মান হয় যে, আড়াইহাজারের কেন্দ্রীয় বিএনপি নেতার কারণেই আহবায়ক সদস্য সচিব স্বৈরশাসন মহানগর যুবদলে গড়ে তুলতে সফল হয়েছে। পাশাপাশি আড়াইহাজারের কেন্দ্রীয় বিএনপির সেই নেতার প্রেশক্রিপশনেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে পরিচালনা করতে গিয়েই যত ধরণের বিতর্কিত কর্মকান্ড সংগঠিত করেছে আহবায়ক সদস্য সচিব।

 

 

এতে করে নারায়ণগঞ্জের সচেতন রাজনৈতিক সমাজ মনে করছে যে, যেকোন সময় এত অভিযোগের বেড়াজালে পড়ে, আহবায়ক ও সদস্য সচিব মহানগর যুবদলের দায়িত্ব থেকে ছিটকে পড়তে পারেন। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন