Logo
Logo
×

রাজনীতি

অভিযোগের স্রোতে তলিয়ে যাচ্ছে মন্তু-সজল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৬:৪৫ পিএম

অভিযোগের স্রোতে তলিয়ে যাচ্ছে মন্তু-সজল
Swapno


# কেন্দ্রে পাঠানো অভিযোগের বিষয়ে, এখনো মুখ খুলছে না মন্তু-সজল


নায়াণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু এবং সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নানাবিধ তুলকালাম কান্ড নিয়ে একের পর এক অভিযোগ যাচ্ছে কেন্দ্রে। অভিযোগে বরাবরই উল্লেখিত হচ্ছে যে, আহ্বায়ক ও সদস্য সচিবের কমিটি বাণিজ্যের কর্মকান্ডসহ গঠনতন্ত্র বহিভূত, স্বৈরতান্ত্রিক ভাবে তারা সংগঠন পরিচালনা করার বিষয়টি উঠে আসছে বলে সূত্রমতে জানা গেছে।

 

 

এছাড়া আড়াইহাজারের কেন্দ্রীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত এক নেতার; প্রভাব খাটিয়ে এ ধরণের কর্মকাণ্ড আহ্বায়ক ও সদস্য সচিব সংগঠিত করছে যেটা বরাবরই অভিযোগে আসছে।

 

 

কিন্তু একে একে তিনটি অভিযোগ আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে কেন্দ্রে গেলেও এখনো পর্যন্ত মুখ খুলেনি আহ্বায়ক এবং সদস্য সচিব।

 

 

এতে করে মহানগর যুবদলের নেতারা মন্তব্য করছে যে, আহ্বায়কএবং সদস্য সচিবের বিরুদ্ধে সকল অভিযোগই সত্য যার কারণে তারা কোন রকম মন্তব্য করছে না এখনো পর্যন্ত।  

 

 

দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ নভেম্বর যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

 

আর এই কমিটিতে মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তুকে আহবায়ক এবং মহানগর বিএনপি থেকে পদত্যাগকারী সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করা হয়।

 

 

সেই সাথে কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাবেক যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক সাগর প্রধান, সাবেক সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মন্টি ও মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ।

 

 

কিন্তু কমিটি গঠনের বছর না পেরুতেই আহ্বায়ক এবং সদস্য সচিবের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠতে থাকে। এছাড়া কমিটি গঠনের পর থেকেই যুগ্ম আহ্বায়কদের কোন রকম পাত্তা না দিয়ে আহ্বায়ক এবং সদস্য সচিব একক সিদ্ধান্তের মাধ্যমে যুবদলকে পরিচালিত করছিল।

 

 

এছাড়া কমিটি গঠনের ক্ষেত্রে যুগ্ম আহ্বায়কদের সাথে কোন রকম সমন্বয় না করে; অর্থনৈতিক সুবিধা নিয়ে কমিটি গঠনের অভিযোগ উঠে আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে। এতে করে আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে ফুঁসে উঠতে থাকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতারা।

 

 

যার ফলশ্রুতিতে একে একে তিনটি অভিযোগ কেন্দ্রে গিয়েছে আহ্বায়ক এবং সদস্য সচিবের বিরুদ্ধে। আর এসব অভিযোগে বরাবরই উল্লেখ করা হচ্ছে যে, গঠনতন্ত্রেরে বাহিরে গিয়ে তাদের মনগড়া স্বৈরতান্ত্রিক পন্থায় তারা কমিটি পরিচালনা করছে।

 

 

এছাড়া কমিটি গঠনের ক্ষেত্রে অর্থ স্বার্থের সুবিধা নিয়ে দল থেকে দূরে থাকা হামলা মামলার শিকার হয়নি এই ধরণের নেতাকর্মী দ্বারা কমিটি গঠনের বিষয়টিও অভিযোগ করেন যুবদলের নেতারা।

 

 

এছাড়া আরও অভিযোগ করেন আহ্বায়ক ও সদস্য সচিব প্রকাশ্যেই বলে বেড়াচ্ছেন কমিটিতে তাদের পদায়ন হতে অনেক অর্থ ব্যয় হয়েছে। আর এই অর্থের যোগান দিতেই আহ্বায়ক ও সদস্য সচিব উক্ত পদগুলো বিক্রিয় করে দেন।

 

 

এছাড়া টানা তিনটি অভিযোগেই উল্লেখিত হয়েছে আড়াইহাজারের প্রভাবশালী নেতার প্রভাবেই! তারা এই ধরণের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাদের বরাতে জানা যায়, এই প্রভাবশালী নেতার কালো ছাঁয়া নারায়ণগঞ্জ বিএনপির বহু অঙ্গসংগঠনেই রয়েছে।

 

 

আর এসব কারণে প্রতিটি কমিটিতে বিভাজনসহ নানা ধরণের বিতর্ক ও বিভেদ তৈরি করে রেখেছেন ঐ নেতা। ঐক্যবদ্ধ করার পরিবর্তে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করাই নাকি তার রাজনীতির মূল নীতি বলে, অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী এবং তারা বলেন খোঁজ নিলেই আপনারা এর সত্যতা পাবেন।

 

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্যের বিরুদ্ধে কেন্দ্রে তিনটি অভিযোগ গেলেও এখনো এই অভিযোগ নিয়ে কোন মন্তব্য করেনি আহ্বায়ক ও সদস্য সচিব।

 

 

কিন্তু আহ্বায়ক ও সদস্য সচিবের অনুগামী থানা পর্যায়ের নেতারা প্রতিবাদ সভা করে অভিযোগকারীদের নানা ধরণের হুমকি ধামকি দিয়ে বক্তব্য দিচ্ছে। কিন্তু এখনো মুখ খুলছেন না মন্তু বা সজল।

 

 

ইতিমধ্যেই যুবদলের নেতারা মন্তব্য করছেন, যে সকল অভিযোগে উল্লেখিত হয়েছে আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে; সে সকল ঘটনা সত্য বলেই, তারা এখনো মুখ খুলছে না। অনুগামী নেতাদের দ্বারা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ সভা করাচ্ছেন। এন.এইচ/জেসি            

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন