মহানগর ছাত্রদলের কমিটি নিয়ে ধোঁয়াশা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৮:১৬ পিএম
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি দীর্ঘদিন যাবৎ মেয়াদ উত্তীর্ণ অবস্থায় রয়েছে। এই কমিটিকে আমার চাঙ্গা করার লক্ষ্যে নতুন নেতৃত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্র। দলীয় সূত্রে জানা গিয়েছিল নভেম্বর মাসের ১০ তারিখের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।
কিন্তু তা হয়ে উঠেনি। যার ফলে অনেক পদ পত্যাশী নেতৃবৃন্দগণ অনেকটাই ক্ষীপ্ততা প্রকাশ করছেন। অনেকে বলছেন সামনে বিএনপির আরো কঠিন দিন আসছে তার আগে যদি কমিটি দিয়ে দলগুলোকে আরো শক্তিশালী না করা হয়। তাহলে বিরাট সমসম্যার সম্মূখিন হতে হবে বিএনপির।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ চার বছর পর নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা আসছে। নতুন কমিটি হবে বলেও হচ্ছিল না কিন্তু হঠাৎ করে নভেম্বর মাসের ১০ তারিখের আগেই হবে বলে শোনা গিয়েছিল।
আসছে মহানগর ছাত্রদলের নতুন কমিটির খবরে তাঁরা লবিং-তদবিরে ব্যস্ত সময় পার করছেন। নতুন কমিটিতে পদ পেতে যে যার সামর্থ মতো জোর লবিং শুরু করেছেন। মাঠের ডিমান্ড অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি হবে।
যদি ডিমান্ড অনুযায়ী সম্মেলনের প্রয়োজন হয় তাহলে সম্মেলন হবে। বলে জানা গিয়েছিল কিন্তু দিন পেরিয়ে গেল ধোয়াশা দেখা দিয়েছে মহানগর ছাত্রদলে। যার কারণে মহানগর ছাত্রদলের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
মাঝে মধ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কিছু কর্মসূচী পালিত হলেও এসব কর্মসূচিতে সিনিয়রদের চাইতে জুনিয়র নেতাকর্মীদেরই বেশী উপস্থিতি দেখা যায়। এর কারণ হচ্ছে সিনিয়র অনেক নেতাই জায়গা করে নিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল এমনকি মূল সংগঠন বিএনপিতে।
যার ফলে ছাত্রদলের সাবেক শাহেদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বাবু নেতৃত্ব দিয়ে মহানগর ছাত্রদলকে দরে রেখেছেন। কিন্তু শুশীল মহল ভাবছে শাহেদ আহম্মেদ যুবদল ও ছাত্রদল দুই জায়গায় সময় দেওয়া সম্ভব না। যার ফলে অতি দ্রুত কমিটি না দেয়া হলে নেতৃত্বের অভাবে ভুগবে মহানগর ছাত্রদল।
দলীয় সূত্রে আরো জানা যায়, মহানগর ছাত্রদলে পদ পদত্যাশীরা অনেকটাই উতলা হয়ে উঠেছে পদ পদবীর জন্য নেতাকর্মীরা দৌড়ঝাঁপ করছেন। বিএনপির অন্যতম সহযোগী সংগঠন ছাত্রদল হওয়ার কারণে এই দল নিয়ে কেন্দ্রীয় নেতাদের বেশি ভাবার প্রয়োজন ছিল।
আর এখানে নেতৃত্ব ও সঠিক লোকের হাতে তুলে দিতে হবে। তা না হলে আগের দিনগুলোতে তারা যেভাবে ব্যাপক ভূমিকা পালন করেছেন। পরবর্তী দিনে তা হয়ে উঠবে না। ইতি মধ্যে মহানগর ছাত্রদলে লবিং এর মাধ্যমে মহানগর ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি হিসেবে আলোচনায় আছেন।
সদর থানার আহ্বায়ক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বয়ক রাকিবুর রহমান সাগর ও বন্দর থানা ছাত্রদলের আহ্বায়ক রাহিদ ইস্তিয়াক। অপরদিকে সাধারণ সম্পাদক হিসেবে আজিজুল ইসলাম রাজীব ও মো. রাসেলসহ আরো কয়েকজন। কিন্তু এদেরকে টপ ৫ এ রাখার চাঞ্জই বেশি।
এ বিষয়ে পদপত্যাশী নেতাকর্মীরা জানান, আমাদের কমিটি হওয়ার কথা ছিল নভেম্বরই মাসের মধ্যে। কিন্তু সামনে বিএনপির মহাসমাবেশ ও নানা কর্মসূচির কারণে কেন্দ্র থেকে এখনো কোন নির্দেশনা আসছে না। এখন পুরোটা কেন্দ্রের হাতে তারা যখন কমিটি দেবে তখনই যোগ্যরা কমিটি পাবে।
কিন্তু আমরা আশা করছি সামনে বিএনপির ১০ই ডিসেম্বরের মহাসমাবেশের আগেই যেকোন একটা নির্দেশনা দিবে কেন্দ্র। আর যদি অতি শীগ্রই কমিটি ঘোষণা হয়ে যায় তাহলে মহানগর ছাত্রদল আবার পূর্ণরূপ ফিরে পাবে। আরো শক্তিশালী হয়ে উঠবে। এন.এইচ/জেসি


