Logo
Logo
×

রাজনীতি

মহানগর স্বেচ্ছাসেবক দলে, নেতৃত্বে আসছে রদ-বদল

Icon

ইফতি মাহমুদ

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৩:২৯ পিএম

মহানগর স্বেচ্ছাসেবক দলে, নেতৃত্বে আসছে রদ-বদল
Swapno


এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার বাহিরে রয়েছে। দীর্ঘদিন দলটি ক্ষমতাচ্যুত হয়ে থাকায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি আবারও আন্দোলন সংগ্রামের মাধ্যমে ব্যাপক সক্রিয় হয়ে উঠছে।

 

 

আর এই আন্দোলন সংগ্রামকে আরো জোড়ালো করতে ইতিমধ্যেই বিএনপির মূল দলসহ সকল অঙ্গসংগঠনের কমিটিগুলো রদবদল করা হচ্ছে। কমিটিগুলো গঠনে চুল-চেরা বিশ্লেষন করে দলের পোড় খাওয়া নেতাদের মূল্যায়ন করা হচ্ছে।

 

 

কিন্তু নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ থাকার পরও কমিটি গঠনে কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। ইতিমধ্যে সংগঠনটির শীর্ষ কয়েকজন নেতা মূল দলের রাজনীতিতে সংক্রিয় হয়ে পড়াতে সংগঠনটি অনেকটা দৈন্যদশায় পরিণত হয়েছে এবং সাংগঠনিকভাবেও অনেকটা দূর্বল হয়ে পড়েছে।

 

 

দৈন্যদশা কাটিয়ে আবারও সংগঠনকে শক্তিশালী করতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নতুন কমিটি গঠনের আওয়াজ উঠেছে।

 

 

মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির শীর্ষ পদে থাকা বেশ কয়েকজন নেতা ফের কমিটিতে আসীন হতে ফের দৌড়ঝাঁপ করে যাচ্ছেন, যাদেরকে দীর্ঘ সময় ধরে দলকে শক্তিশালী নয় বরং দূর্বল করতেই দেখা গিয়েছে এবং দলীয় কোনো কার্যক্রমে তাদের অনুপস্থিতি ছিলো চোকে পড়ার মতো। রাজনৈতিক সচেতন মহল মনে করেন, এরা ঝোপ বুঝে কোপমারা লোক। 

 

 

এক কথায় তারা তারুণ্যকে এগিয়ে আসতে দিবে না বা বলা যায় নতুন নেতৃত্বকে সামনেই আসতে দিবে না। বরং পরিস্থিতি বুঝে যে কোনো উপায়ে পদ-পদবী দখল করে রাখবে। তবে তাদের নানামুখী তৎপরতার পরও; মহানগর স্বেচ্ছাসেবকদলে নতুন মুখ হিসেবে নেতৃত্বে আসতে বেশ জোড়েশোরে সাবেক ছাত্রদল নেতাদের নামও শোনা যাচ্ছে।

 

 

দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের দিকে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি গঠন করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল। পরবর্তীতে ২০১৯ সালের ৮ আগষ্ট নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

 

সেখানে সভাপতি করা হয় আবুল কাউছার আশা এবং সাধারণ সম্পাদক করা হয় সাখাওয়াত হোসেন রানা সাংগঠনিক সম্পাদক করা হয় অহিদুলর ইসলাম ছক্কুকে। কমিটি গঠনের পরপর অল্প কিছুদিন দলীয় আন্দোলন সংগ্রামে মহানগর স্বেচ্ছাসেবকদল কিছুটা সক্রিয় ভূমিকা পালন করলেও; পরবর্তীতে অজানা কোনো এক কারণে সংগঠনটি নিস্ক্রিয় হয়ে পড়ে।

 

 

মহানগর স্বেচ্ছাসেবকদল নিস্ক্রিয় হওয়ার পেছনে বেশকয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হল মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আশা মূল দলের রাজনীতির সাথে সংক্রিয় হয়ে পড়েন। যার কারণে মহানগর স্বেচ্ছাসেবকদলে তেমন সক্রিয় ভূমিকা রাখতে পারেনি।

 

 

এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর স্বেচ্ছাসেবকদলের গুরু দায়িত্ব থেকে থেকে আরো পিছয়ে যায় আশা। এর ফলে সংগঠনটি আর কার্যক্রম সফল করতে পারছিলো না।

 

 

এর পরবর্তীতে ২০২২ সালের জুন মাসে স্বেচ্ছাসেবকদলের কমিটির সাধারণ সম্পাদকের পদ নিয়ে শুরু হয় বিভ্রান্তি। কারণ নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলে সাধারণ সম্পাদক হিসেবে সাখাওয়াত ইসলাম রানার দায়িত্ব পালন করলেও পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনায় সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

 

 

কিন্তু সাধারণ সম্পাদক পদ নিয়ে ধোঁয়াশা তৈরী হয়। কারণ পরবর্তীতে সাখাওয়াত ইসলাম রানা এবং জিয়াউর রহমান জিয়া উভয়ই সংগঠনের সাধারণ সম্পাদক পদ দাবি করতে থাকে। এতে করে সংগঠনের সাংগঠনিক ভারসাম্য নষ্ট হতে থাকে; যেটা এখনো চলমান রয়েছে।

 

 

অপরদিকে স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অহিদুল ইসলাম ছক্কু। তিনি ২০২২ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে স্বেচ্ছাসেবক দলসহ দলীয় কোনো আন্দোলন সংগ্রামে তাকে  চোখেই দেখেননি বলে জানান, তৃণমূলের নেতা-কর্মীরা।

 

 

যার কারণে মূল সাংগঠনিক কার্যক্রম পরিচালনায়ও ব্যাঘাত ঘটে। এর ফলে মহানগর স্বেচ্ছাসেবকদল দৈন্যদশায় পরিণত হতে থাকে। আর এই দৈন্যদশা কাটানোর জন্য মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতৃত্ব আসছেন বেশকয়েকজন সাবেক ছাত্রনতো।

 

 

এর মধ্যে মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর নাম বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। কারণ সে মহানগর ছাত্রদলে সাবেক সফল সাধারণ সম্পাদক হিসেবে সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে, বলে মনে করেন অধিকাংশ বিএনপি’র রাজনীতিবিদ। এছাড়া বিগত দিনে চলমান আন্দোলন সংগ্রামে ব্যাপক সাহসী ভূমিকায় দেখা গেছে মমিনুর রহমান বাবুকে।

 

 

এছাড়া মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতৃত্ব আসতে পারে নারায়ণগঞ্জ কলেজের সাবেক জি এস কামালউদ্দিন জনির নামও শোনা যাচ্ছে। 

 

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া জানায়, “নতুন কমিটি সম্ভবত এখন মনে হয় না সেন্ট্রাল দিবে সেন্ট্রালের সাথে কথা হয়েছে; সেন্ট্রাল আমার সাথে একটা কর্মী সভা করবে; সেখানে আমাদের মতামত বিনিময় হবে।

 

 

তারপর চূড়ান্তভাবে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল কিভাবে কমিটি করবে; সে নির্দেশনা অনুযায়ী  নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটি জমা দেয় হবে।

 

 

বিএনপিতে আমি যেহেতু তৃণমূল থেকে রাজনীতিটা করে আসছি আগামীতে যদি নতুন করে কমিটি হয় আর সে কমিটিতে সেন্ট্রাল যদি যথাযথ মূল্যায়ন করে দলের জন্য দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং গণতন্ত্র পূর্ণউদ্ধারের জন্য আর এই ফ্যাসিবাদি সরকারের পতনের জন্য রাজপথ থেকে সক্রিয় ভূমিকা রাখব।”

 

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা জানায়, “আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা রয়েছে সব কমিটিগুলো কাউন্সিল করে দেয়ার জন্য।

 

 

আর গত টার্মে আমরা অত ভালভাবে কাজ করতে পারি নাই। কারণ মূলদলে গ্রুপিং ছিল আর নেতাকর্মীরাও তেমন অ্যাকটিভ ছিল না। আর দল এখন নির্বাচনমুখী যেকোন উপায় হোক আমরা আমাদের ১০ডিসেম্বরকে সফল করবোই।

 

 

আর আমাদের দেশনেত্রীকে কীভাবে মুক্ত করা যায়; এটাই আমাদের এখন মূল টার্গেট। দল ক্ষমতায় আসুক বা না আসুক সেটা বড় বিষয় না। আমরা যেকোন মূল্যে নেত্রীকে মুক্ত করব; এটাই আমার মূল লক্ষ্য থাকবে।”

 

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু জানায়, “নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা হবে তারপর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যেভাবে কমিটি গঠন করার নির্দেশনা দিবে; সেভাবেই মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠন করা হবে।  

 

 

আমি যদি স্বেচ্ছাসেবকদলের নেতৃত্বে আসি সবাইকে নিয়েই আমি সংগঠনটা করব। যারা মাঠে কাজ করেছে তাদেরকে আমি মূল্যায়িত করার চেষ্টা করব। এছাড়া দলের জন্য যারা কাজ করেছে; কে কার লোক সেটা দেখব না; দলের নিবেদিত প্রাণ যারা; তাদেরকে নিয়েই সংগঠন পরিচালনা করব এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন