গিয়াসউদ্দিন আহবায়ক হওয়ায় এড.মুক্তা ও এড. টুটুলের অভিনন্দন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৫:১২ পিএম
বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হওয়ায় এড.জাহিদুল ইসলাম মুক্তা এবং এড. টুটুল চৌধুরী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শহীদ জিয়া আইনজীবী পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এড. জাহিদুল ইসলাম মুক্তা xএড. টুটুল চৌধুরী আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিন কে জেলা বিএনপির দায়িত্ব অর্পণ করায় দল আগের চেয়ে বেশী শক্তিশালী হবে।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলার বিরুদ্ধে আন্দোলন বেগবান হবে। আওয়ামী সরকারের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবে।
আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন কে জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানান এড.জাহিদুল ইসলাম মুক্তা ও এড. টুটুল চৌধুরী। এন.এইচ/জেসি


