গিয়াসউদ্দিনের পালে হাওয়া; উজ্জীবিত দলের নেতা-কর্মীরা
অর্ণব হাসান
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৪:১১ পিএম
# জেলাব্যাপী বিএনপি নেতাকর্মীরা, স্বতস্ফূর্ত অভিবাদন জানাচ্ছেন
বিএনপির এই দুর্দিনে সদ্য দায়িত্ব প্রাপ্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি গিয়াস উদ্দিন যেন প্রচণ্ড গরমে এক পশলা বৃষ্টি; এমনটাই ভাবছেন বিএনপির অনেক নেতা। নেতাদের মতে, দেশ অচল কর্মসূচি সার্থক ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপির সাথে দেশের সর্বস্তরের জনগণকে স্বত:স্ফূর্ত অংশগ্রহণ করার জন্য তার মত নেতাই এই মুহুর্তে দরকার বলে মনে করছেন জেলার নেতৃবৃন্দ।
সেই সাথে গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলকে বিএনপির সাথে একাত্ম হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার হাল ধরার জন্য তাকে দায়িত্ব দেয়ায় নেতা কর্মীরাও স্বতফুর্ত হয়েছে।
ইতোমধ্যে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি গিয়াস উদ্দিন জেলার বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় দলীয় নেতা কর্মীরা তাকে স্বানন্দে গ্রহন করে অভিনন্দন জানাচ্ছেন। এমনকি অনেক নেতা কর্মীরা তার পালেও ভীড় জমাচ্ছেন।
কেউ কেউ নিজ পদ ধরে রাখার জন্য তার কাছে যাচ্ছেন। অথচ কিছু দিন আগেও এই গিয়াস উদ্দিনকে বেকায়দায় ফেলানোর জন্য তার নিজের দল এবং ক্ষমতাসীন দল উঠে পড়ে লেগেছিল। কিন্তু তারা ব্যর্থ হওয়ায়; এখন তিনি শক্তিশালী হয়ে মাঠে ফিরছেন।
জানা যায়, মাস কয়েক আগে ঢাকার পল্টনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে ছুরিকাঘাত করে আহত করা হয়। তখন তাকে এই আঘাতের পিছনে গিয়াস উদ্দিনের হাত রয়েছে বলে অভিযোগ উঠে।
ওই সময় পুলিশ প্রশাসন এই অভিযোগকে কেন্দ্র করে গিয়াস উদ্দিনের বাসায় তল্লাশী পর্যন্ত চালায়। কিন্তু সব কিছু ভেস্তে যায় যখন মামুন মাহমুদকে হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
এদিকে যখনি সাবেক সাংসদ গিয়াস উদ্দিন গত মঙ্গলবার জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান; তারপর থেকে নেতা কর্মীরা তার সাথে দেখা করতে যাচ্ছেন; তাকে অভিনন্দন জানানোর জন্য। সেই সাথে তাকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানাচ্ছেন।
তিনিও সকলকে নিয়ে দলকে শক্তিশালী করার জন্য এগিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন। দায়িত্ব পাওয়ার আগেও আগামী ১০ ডিসেম্বর নিয়ে প্রস্তুতি সভায় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে গরম বক্তব্য রাখেন।
ওই সভায় তিনি বলেছেন, আওয়ামী লীগ তাদের পুলিশ বাহিনী দিয়ে বিরোধী দলকে দমনসহ দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চাচ্ছে। দেশের এমন পরিস্থিতিতে সবাইকে দেশনেত্রী বেগম জিয়ার ডাকে সাড়া দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে।
দলীয় সূত্রে জানা যায়, গতকাল মহানগর যুবদলের নেতারা জেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সাথে দেখা করেন। এছাড়া বর্তমানে মহানগর কমিটির নেতাদের সাথেও তার ভালো সখ্যতা রয়েছে।
এছাড়া জেলা মহানগর নেতৃবৃন্দ এই কমিটিকে শক্তিশালী কমিটি হিসেবে বলে মন্তব্য করছেন। তাই নতুন ভাবে জেলার দায়িত্ব দেয়ার পর নেতা কর্মীরা এখন নতুনভাবে উজ্জীবিত হচ্ছে।
তাই রাজনৈতিক বোদ্ধমহলের মতে বিএনপির নেতা কর্মীরা এখন গিয়াস উদ্দিনের পালা হাওয়া জমাচ্ছেন। তার পালে নেতা কর্মীদের ভীড় বাড়ছে। এন.এইচ/জেসি


