Logo
Logo
×

রাজনীতি

বাধা আসলেও ঢাকা যাবে বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৫:১৪ পিএম

বাধা আসলেও ঢাকা যাবে বিএনপি
Swapno


# এখন থেকেই নানা প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ

# জেলা-মহানগর এবং তৃণমূলের সমন্বয়ের কাজ করছে
 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন যাবৎ ক্ষমতাচ্যুত অবস্থায় থাকার কারণে অনেক হামলা মামলার সম্মূখীন হতে হয়েছে যার কারণে কোন প্রকারের পোগ্রাম করতে সক্ষম হয়নি।

 

 

কিন্তু চলতি বছরে বিএনপির সকল পর্যায়ের লোকেরা অনেকটাই উৎফুল্ল হয়ে উঠেছে। এখন সারা দেশে বিএনপি অনেকটাই চাঙ্গা হয়ে সকল মাঠ গরম করছে এবং সকল বিভাগীয় সমাবেশে ও তারা ব্যাপক ভূমিকা পালন করছে।

 

 

বিএনপির সর্বশেষ সমাবে অনুষ্ঠিত হবে ১০ই ডিসেম্বর ঢাকায় যার কারণে বিএনপি অনেকটাই প্রস্ততি গ্রহণ করা শুরু করে দিয়েছে। অপর দিকে বিএনপির সমাবেশকে ঠেকাতে ডিসেম্বর মাস পুরোটা সময় মাঠ দখল করতে মরিহা হয়ে উঠেছে আওয়ামী লীগ। ইতি মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির এই সমাবেশকে নিয়ে নানা বক্তব্যে প্রধান করেছন।

 

 

দলীয় সূত্রে জানা যায়, জাতীয়তাবাদীদল বিএনপি এখন সকল কর্মসূচিতে ব্যাপক ভূমিকা পালন করছে। সামনে তাদের সরকার পতনের আন্দোলনের প্রথম ধাপ ১০ই ডিসেম্বর মহাসমাবেশ ও আগামী দ্বাদাশ জাতীয় নির্বাচন এই সব দিকগুলোর দিকে লক্ষ্যে করে। বিএনপি এখন আওয়ামী লীগের থেকে ও আরো শক্তিশালী ভূমিকা পালন করছে।

 

 

বিএনপি তাদের দলকে আরো চাঙ্গা করার লক্ষ্যে নিয়ে জেলা বিত্তিক সকল কমিটি যোগ্য ও তৃণমূল দ্বারা গঠন করা হচ্ছে। ইতি মধ্যে ১৩ সেপ্টেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।  ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

একই দিনে জেলা ও মহানগর ছাত্রদলের মেয়াদউত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের ও কমিটি কিছু দিনের মধ্যে হয়ে যাবে এবং সকল অঙ্গ সংগঠনগুলোর কমিটি ও গঠন করা হবে।

 

 

ইতি মধ্যে বিএনপির যতগুলো কমিটি গঠন করা হয়েছে সকল কমিটিতে নতুন মুখ ধারাই কমিটি গঠন হয়েছে। সকল দিক মিলিয়ে বিএনপি এখন বিগত দিনগুলো থেকে অনেকটাই চাঙ্গা।

 

 

যার কারণে বিএনপি যাতে সফল হতে না পারে সেদিকে খেয়াল করে কাজ করছে আওয়ামী লীগ। ইতি মধ্যে বিএনপির ১০ই ডিসেম্বর যে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশ সফল যেন না হয়।

 

 

সে জন্য আওয়ামী লীগ নানা সময় নানা বক্তব্যে দিচ্ছে ভয়ভীতি দেখাচ্ছে তারা যাতে সমাবেশকে ভূলে যায় এবং সরকার পতনের আন্দোলন থেকে পিছনে থাকে। কিন্তু কোন কাজে তারা সফল হচ্ছে না যার কারণে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতকর্মীরা বলছে আওয়ামী লীগ আর আগের মত মাঠে নেই তারা এখনই মাঠ ছেড়ে পালাতে প্রস্তুতি গ্রহণ করছেন।

 


এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, “শুধু ১০ই ডিসেম্বরের বিএনপির মহাসমাবেশে নয় আওয়ামী লীগের লোকেরা বিএনপির সকল পর্যায়ের সমাবেশে এখন বাধা হয়ে দাড়াচ্ছেন।

 

 

আজকে আমাদের সহযোগী সংগঠন ছাত্রদলের একটি ছাত্রসমাবেশ ছিল ঢাকা নয়া পল্টনে সেখান থেকে আসার সময় অনেক ছাত্রদলের নেতাকর্মী হামলার শিকার হয়েছে।

 

 

তারা যখন ঢাকায় এ ছোট ছোট পোগ্রামে হামলা করছে তহালে দেখা যাচ্ছে সামনে যে ১০ই ডিসেম্বর মহাসমাবেশ সেখানেও তারা এ ধরনের বাধা দিতে পারে। ইতি মধ্যে আমরা শুনেছি অনেকের বাড়িতে পুলিশের র‌্যাড হচ্ছে।

 

 

ইতি মধ্যে মিছিল সমাবেশে যোগ দিয়ে আমাদের নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অনেক নেতাকর্মী নিহতও হয়েছে। এমনকি মহাসমাবেশকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অনেককেই হুমকি ধমকি দিচ্ছে।

 

 

আওয়ামী লীগের নেতাকর্মীরা চাচ্ছে আমাদের ভয়ভীতি দেখাবে যাতে আমরা এই মহাসমাবেশ সফল করতে না পারি। ইতি মধ্যে আমরা দেখেছি আমাদের জেলার যে বড় বড় বিভাগীয় সমাবেশগুলো হয়েছে সেখানে অনেক বাধা পেরিয়ে ও লোকেরা হাঁটতে হাঁটাতে সমাবেমে যোগদান করেছেন।

 

 

অনেকে কলা গাছের ভেড়া বাসিয়ে ও গিয়েছিল নদীতে সাঁতার কেটে ও গিয়েছে। আমরা আশা করছি সকল বাধা পেরিয়ে আমরা ১০ই ডিসেম্বর নারায়ণগঞ্জ থেকে ব্যাপক লোকসমাগম নিয়ে ঢাকায় মহাসমাবেশে যোগদান করবো। সেদিন সকল বাধার বিরুদ্ধে আমরা রুখে দাড়াবো।”

 

 

এ বিষয়ে জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ যুগের চিন্তাকে বলেন, “১০ই ডিসেম্বর যে মহা সমাবেশ হবে। আমরা সে সমাবেশে অংশগ্রহণের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করছি। এখন পর্যন্ত আমরা কোন বাধার সম্মূখীন হইনি। আশা করছি সেদিন ও আমরা বাধার সম্মূখীন হবো না। আর যদি বাধার সম্মূখীন হতে হয় তাহলে সে বাধার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমার প্রস্তুত আছি।”

 

 

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা যুগের চিন্তা বলেন, “১০ই ডিসেম্বর হতে আরো প্রায় ১ মাস বাকি। এখনই কিছু হুমকি ধমকি ভাসা ভাসা আসছে আমরা শুনতে পারছি। কিন্তু এ হুমকি ধমকি আমরা এখন আমলে নিচ্ছি না।

 

 

কারণ এগুলোকে আমরা এখন আর ভয় পাই না। যেকোন মূল্যই হোক আমরা সমাবেশ সফল করবো। এখন পর্যন্ত আমাদের সামনে এসে কেউ হুমকি ধমকি দেয়নি।

 

 

আর ১০ই ডিসেম্বর যে মহাসমাবেশ হবে সেখানে আমাদের যাওয়ার পথে যতই বাধা আসুক বা যতই বিরোধী শক্তি চেষ্টা করুক কোন চেষ্টাই তাদের সফল হবে না। কারণ আমরা সেদিন যে কোন পর্যায় হোক না কেন সমাবেশ সফল করেই ছাড়বো।”

 

 

মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসন খান যুগের চিন্তা বলেন, “আমাদের যে গনতান্ত্রিক রাজনৈতিক চর্চাটা সুষ্টুভাবে করতে চাই তার কারণে মিছিল মিটিং সমাবেশ অতন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় ১০ই ডিসেম্বর যে সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদীদল বিএনপি সেখানে সেই সমাবেশ আমরা ইনশাআল্লাহ সফল করবো।

 

 

আর সেই সমাবেশে অংশ গ্রহণ করার লক্ষ্যে নিয়ে আমরা ইতি মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছি। আর আমরা জানি এই সরকার একটি স্বৈরচারি সরকার যার কারণে তিনি সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা সেদিকে কোন লক্ষ্যে দিব না। আমরা সকল বাধা মোকাবেলা পেরিয়ে সমাবেশ সফল করবো।”

 

 

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তা বলেন, “আমরা আগে কোন বাধা পায়নি কিন্তু গতকাল এক পোগ্রাম আমাদের হওয়ার কথা ছিল। সেখানে কিছু বিএনপি করে ও সরকারি দলের লোকদের সাথে আঁতাত করে চলে।

 

 

তারা আমাদের কর্মীদের বাধা দেয় প্যান্ডেল করতে দেওয়া হবে না। কোন কর্মী সভা করা যাবে না । প্রস্তুতি সভা করা যাবে না এগুলো চলছে আমাদের সাথে তাই আমার বলতে চাই এমনটা যাতে আমাদের সাথে না করা হয়। করলে এটার পরিনিতি ঠিক হবে না।

 

 

আর এই ছোট ছোট কর্মীসভার মধ্যে যদি এমন বাধা পাওয়া যায় তাহলে ১০ই ডিসেম্বরে তো আরো বেশি বাধা দিবে তারা। তাই আমি এই সরকারি দলের লোকদের বলতে চাই আপনারা আমাদের ভালোভাবে সকল কর্মসূচি পালন করতে দিন। তা না হলে আমরা ও আপনরাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ”

 

 

এ বিষয়ে মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু যুগের চিন্তা বলেন, “১০ই ডিসেম্বর আমাদের কেউ আটকিয়ে রাখতে পারবে না। আমরা সেদিন  যে কোন কিছুর বিনিময়ে হলে ও  আমরা সেদিন ঢাকার রাজপথে যাবো এবং আমরা সেদিন কোন বাধা মানবো না।

 

সকল বাধাকে অতিক্রম করবো যেখানে বাধা সেখানেই প্রতিরোধ আমরা সকল বাধার সামনে বুক উচু করে দাড়াবো। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন