Logo
Logo
×

রাজনীতি

জেলা স্বেচ্ছাসেবক দলে নতুন মুখ আসছে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৫:৩০ পিএম

জেলা স্বেচ্ছাসেবক দলে নতুন মুখ আসছে
Swapno


# নেতৃত্ব বদলে প্রাণচাঞ্চল্য ফিরতে পারে বিএনপির এই অঙ্গসংগঠনে


এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার বাহিরে রয়েছে। দীর্ঘদিন দলটি ক্ষমতাচ্যুত হয়ে থাকায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং চলমান আন্দোলন সংগ্রামের মাধ্যমে ব্যাপকভাবে সংক্রিয় হয়ে উঠছেন।

 

 

আর এই আন্দোলন সংগ্রামকে আরো জোড়ালো করতে ইতিমধ্যেই বিএনপির মূল দলসহ সকল অঙ্গসংগঠনের কমিটিগুলো রদবদল করা হচ্ছে। কমিটিগুলো গঠনের ক্ষেত্রে চুল চেড়া বিশ্লেষন করে দলের পোড় খাওয়া নেতাদের মূল্যায়ন করা হচ্ছে।

 

 

ইতিমধ্যেই নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছে পাশাপাশি নতুন কমিটি গঠনের গুঞ্জন উঠেছে। বর্তমানে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক উভয়ই বিএনপির মূলদলের রাজনীতির সাথে সংক্রিয়াতা রয়েছে।

 

 

কিন্তু ইতিমধ্যেই জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি নেতৃত্ব ছেড়ে মূল দলের রাজনীতির সাথে সংক্রিয় হওয়ার ইচ্ছা পোষণ করেছে তবে স্বেচ্ছাসেকদলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান আবারও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হতে আশিয়ান হতে দৌড়যাপ করেছেন।

 

 

কিন্তু জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হিসেবে মাহাবুব নেতৃত্ব দিতে গিয়ে নানা রকমের বিতর্কের জন্ম দিয়েছেন। যার ফলে স্বেচ্ছাসেবকদলের রাজনীতিতে এক প্রকার দৈন্যশায় পরিণত হয়।

 

 

কিন্তু আবারও জেলা স্বেচ্ছাসেবকদলে শীর্ষ পদে মাহাবুবের নেতৃত্বকে মানতে নারাজ জেলা স্বেচ্ছাসেবকদলের নেতারা। ইতিমধ্যেই নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলে নতুন মুখ হিসেবে শক্তিশালী নেতৃত্ব বিকাশে বেশকয়েকজন সাবেক ছাত্রনেতা এবং বর্তমান স্বেচ্ছাসেবকদলের রাজনীতির সাথে জড়িত বেশকয়েকজন নেতার নাম জোড়ে শোড়ে শোনা যাচ্ছে।

 

 

যাদের বিগত সময়ে দলীয় আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সাংগঠনিকভাবে ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে।

 

 

দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ জুন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আংশিক কমিটি গঠন করা হয় সেখানে সভাপতি করা হয় আনোয়ার সাদাত সায়েমকে সাধারণ সম্পাদক করা হয় মাহাবুব রহমানকে।

 

 

পরবর্তীতে ২০১৯ সালের ৫ অক্টোবর ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি গঠনের পর থেকেই সভাপতি সাধারণ সম্পাদকের বণিবনা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনার জন্ম দেয়।

 

 

যার ফলে জেলা স্বেচ্ছাসেবকদল এক প্রকার ছন্নছাড়া অবস্থায় পরিণত হয়। আর জেলা স্বেচ্ছাসেবকদলের বিভক্তি এবং গ্রুপিংয়ের রাজনীতির সৃষ্টের নেপথ্যে ছিল জেলা স্বেচ্ছাসেবকদলের বর্তমান সাধারণ সম্পাদক মাহাবুব রহমানের।

 

 

কিন্তু আবারও জেলা স্বেচ্ছাসেবকদলের রাজনীতিতে নেতৃত্বে এসে ছড়ি ঘোরাতে ব্যস্ত হয়ে পড়েছেন মাহাবুব। কারণ মাহাবুব এবার জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হয়ে আসতে ফের দৌড়যাপ করছেন মাহাবুব।

 

 

কিন্তু মাহাবুবকে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃত্বে দেখতে নারাজ জেলা স্বেচ্ছাসেবকদলের নেতারা। কারণ জেলা স্বেচ্ছাসেবকদলে মাহাবুব নানা ধরণের বির্তকের সৃষ্টি করেছে। যার কারণে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতারা তার নেতৃত্বকে আর দেখতে চায় না।

 

 

কিন্তু বর্তমানে বেশকয়েকজন জেলা স্বেচ্ছাসেবকদলের রাজনীতির সাথে সংক্রিয় নেতা জেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃত্বে আসতে ইচ্ছা পোষণ করেছেন।

 

 

যারা প্রত্যেকেই সফল ভাবে ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়ে জেলা স্বেচ্ছাসেবকদলের রাজনীতিতে উঠে এসেছে। এছাড়া দলীয় আন্দোলন সংগ্রামেও তাদের ব্যাপক ভূমিকা রয়েছে।

 

 

যার ফলে প্রত্যেকেই যার যার নিজ গুনাবলীতে এগিয়ে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবকদলের রাজনীতিতে। জেলা স্বেচ্ছাসেবকদলে নতুন মুখ হিসেবে নেতৃত্বে এগিয়ে রয়েছেন মোঃ শাহ আলম।

 

 

শাহ আলম বর্তমান সময়ে জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া নারায়ণগঞ্জ তোলারাম কলেজের সফল জি এস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

 

কিন্তু জেলা স্বেচ্ছাসেবকদলে আহবায়ক হিসেবে নেতৃত্বে আসার জন্য শাহ আলমের নাম জোড়ে শোড়ে শোনা যাচ্ছে। অপরদিকে জেলা স্বেচ্ছাসেবকদলের নতুন নেতৃত্ব আহবায়ক হিসেবে সালাউদ্দিন সালুর নামও শোনা যাচ্ছে।

 

 

কারণ বর্তমান জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতি করছেন এবং আর আগেও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবকদলে টানা দ্বিতীয়বারের মত আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছে।

 

 

এছাড়া নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলে নতুন নেতৃত্বে সদস্য সচিব হিসেবে আসতে পারেন রফিকুল ইসলাম রফিক। কারণ বর্তমানে তিনি জেলা স্বেচ্ছাসেবকদলে বর্তমানে সফল সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম জানান, “আমরা বর্তমান সময়ে উচ্চমাপের স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আমাদের দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে এক কথায় জাতিকে এই বর্তমান অবস্থা থেকে মুক্তির জন্য বিএনপি চলমান আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন।

 

 

আর এই নেতৃত্বে সত্যিকার অর্থে আগ্রনী ভূমিকা পালন  করছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল। এছাড়া দেশ জাতির প্রয়োজনে বিএনপি এখন যে নেতৃত্বটা দিচ্ছে যে আন্দোলন সংগ্রামে আছেন দেশ জাতি বিএনপির দিকে তাকিয়ে আছেন আর বিএনপিও এই চলমান আন্দোলন সংগ্রামে সফল হবেন।

 

 

আর সফল হওয়ার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে তারেক রহমান অত্যান্ত সুপরিকল্পিতভাবে কমিটিগুলো ঘোষণা করছেন। যার ফলে জাতীয় স্বেচ্ছাসেবকদলের কমিটিতেও অন্ত্যান্ত শক্তিশালী কমিটি গঠন করা হচ্ছে।”

 

 


এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু জানান, “জেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃত্বে আসতে পারব কিনা জানি না দল যদি আমার কাছে নেতৃত্ব তুলে দেয় ইনশাল্লাহ স্বেচ্ছাসেবকদলকে সুসংগঠিত করার জন্য কাজ করব।

 

 

বিগত দিনে জেলা স্বেচ্ছাসেবকদলে যে নেতৃত্ব চলমান রয়েছে ডিভাইডেট হিসেবে সংগঠনিটি পরিচালনা করছে।

 

 

আর আমি যদি নেতৃত্ব পাই ইনশাল্লাহ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সকল ইউনিটকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কোন রকম গ্রুপিং ছাড়া ঐক্যবদ্ধভাবে সংগঠন পরিচালনা করব এবং সংগঠনকে শক্তিশালী করব।  

 

 


এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান, “সামনে যে আন্দোলন সংগ্রাম আছে আমাদের সেন্ট্রাল যেভাবে আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা পালন করতে যেভাবে নির্দেশনা দিবে আমরা ইনশাল্লাহ সেভাবে আন্দোলন সংগ্রাম করব এবং আমাদের স্বেচ্ছাসেবকদলকে শক্তিশালী সুসংগঠিত করার চেষ্টা করব।

 

 

এছাড়া নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের দায়িত্ব পেলে আমাদের জেলা স্বেচ্ছাসেবকদলের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করার লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করে যাব। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন