Logo
Logo
×

রাজনীতি

`খেলা হবে` ডায়ালগে উত্তপ্ত রাজনীতি

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ০২:৪২ পিএম

`খেলা হবে` ডায়ালগে উত্তপ্ত রাজনীতি
Swapno


# খেলার কথা বলে, ক্ষমতায় থাকার সুযোগ নাই: মান্না

# খেলা খেলছেন,ফাউল করছেন,হাওয়া ইতিমধ্যে ঘুরতে শুরু করেছে: সাইফুল

# খেলা পরে হবে আগে আন্দোলন হবে, লড়াই হবে: সাকি
 

নারায়ণগঞ্জের রাজনীতি তো বটেই, ভারত ঘুরে আবার বাংলাদেশে এখন অনেক পরিচিত একটি ডায়ালগ ‘খেলা হবে’। এই ডায়ালগটি  নারায়ণগঞ্জের-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান প্রথম তার বক্তব্যে নিয়ে আসেন। তার এই বক্তব্য ভারতের কোলকাতায় নির্বাচনেও ব্যবহৃত হয়।

 

 

সম্প্রতি আগামী জাতীয় নির্বাচনের আগে উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকায় ওবায়দুল কাদেরও নানা সময় এই বক্তব্য লাগাতার দিয়ে যাচ্ছেন। এটি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ব্যবহার করছেন। এবার গণতন্ত্র মঞ্চের নেতারাও নারায়ণগঞ্জে এসে শামীম ওসমানের সেই ডায়ালগ ‘খেলা হবে’ বিষয়ে বক্তব্য রেখেছেন।  

 

 

তথ্য সূত্রে জানা যায়, চলতি বছর শামীম ওসমানের পুরনো ডায়লগ ‘খেলা হবে’ আবার নতুন করে সামনে আনেন তিনি। বিএনপি’র সমাবেশগুলো নিয়ে যখন দেশব্যাপী প্রস্তুতি চলছিল তখন ২৭ আগষ্ট তিনি তার এক সমাবেশে বলেছিলেন বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, “আসেন নারায়ণগঞ্জে, এখানে খেলি, খেলা হবে। ২০২৪ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আপনারা খেলবেন?

 

 

কার সাথে খেলবেন। দেখেন রাজপথ কার দখলে। আপনারা ধ্বংস করবেন, আমরা সৃষ্টি করব। আমরা খেলব জঙ্গিবাদের বিরুদ্ধে, জামায়াত-বিএনপির বিরুদ্ধে; স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে খেলব।”

 

 

তারই ধারাবাহিকতায় ২০২২ সালের ১৬ জুলাই ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “বিএনপি বলে আমাদের পতনের নাকি সাইরেন বাজে; কোথা থেকে শুনলেন? রাস্তায় যখন গাড়ি চলে ওই সাইরেন শুনেছেন? শুনবেন, শুনতে পাবেন আপনাদের বিদায়ের ঘণ্টা যখন বাজবে।

 

 

নেতিবাচক রাজনীতি আপনাদের অপ্রাসঙ্গিক করে ফেলেছে। আপনাদেরই বিদায়ের ঘণ্টা দূরে বাজছে, আওয়ামী লীগের বিদায় নয়। খেলা হবে, রাজনীতি-নির্বাচনের মাঠে খেলা হবে; খেলায় আসুন।”

 

 

পরে ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের কয়েকবার বলেছিলেন ‘খেলা হবে’, ভোট চোরের বিরুদ্ধে, গুম খুনের বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে।”

 

 

এবার গণতন্ত্র মঞ্চ সমাবেশে ১৮ নভেম্বর শুক্রবার চাষাঢ়া শহিদ মিনারে গণতন্ত্র মঞ্চের আয়োজিত এক অনুষ্ঠানে  গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা ‘ খেলা হবে’ ডায়লগ নিয়ে  পাল্টা বক্তব্যে দেন। 

 

 

এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “খেলা শব্দটা আমাদের রাজনীতিতে অনেক ব্যবহার হয়। এ খেলার কথা বলে ক্ষমতাসীনরা। যখন তারা মনে করে গায়ের জোর ছাড়া তাদের ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নেই।

 

 

কারণ বর্তমান সরকারি দল ভোটে জিতবে না, জনগণ তাদের ভোট দেবে না, আপনারা যতই প্রতিবাদ করেন কোনো কথা শুনবেন না। বিষয়টি দুঃখজনক যে, ওবায়দুল কাদের সাহেবের মতো একজন বড় মাপের নেতা বলেন, খেলা হবে; আসেন খেলবো।”

 

 

এ বিষয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান বার বার বলেন খেলা হবে। সেই খেলা হবে মমতা ব্যানার্জি ধার নিয়েছেন। পরে মমতার কাছ থেকে এখন ওবায়দুল কাদের খেলা হবে শুরু করেছেন। রাজনীতি কি একটা খেলা !! 

 

 

১৮ কোটি মানুষের জীবন নিয়ে যেভাবে আপনারা খেলাধূলা করছেন। আপনাদের জন্য যেটা খেলা; কোটি কোটি মানুষের জন্য সেটা জীবন মরণের সমস্যা। পুরো দেশটাকে আপনারা জাহান্নামে পরিণত করেছেন। কোন খেলা খেলছেন? প্রতিদিন আপনারা ফাউল করছেন; খেলার একটা নিয়ম-কানুন আছে। হাওয়া ইতিমধ্যে ঘুরতে শুরু করেছে।”

 



এ বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “এই সরকার বাংলাদেশকে বিদেশীদের সামনে হেড করবে। কারণ এই সরকারের কাছে বাংলাদেশের কোনো মর্যাদা নাই। এদের মুক্তিযুদ্ধের চেতনা তাহলে কি?

 

 

এদের মুক্তিযুদ্ধের চেতনা হল, মানুষের ভোটের অধিকার হরণ করা। নির্বাচন-নির্বাচন খেলা হবে; কিন্তু সেখানে মানুষ ভোট দিতে পারবে না।

 

 

এটাই আপনাদের খেলা অন্য প্রতিপক্ষকে হাত পা বেঁধে; পুলিশ প্রশাসন নিজেদের দিকে রেখে, সকল নেতা কর্মীরা বলে খেলা হবে। খেলা পরে হবে আগে আন্দোলন হবে, লড়াই হবে। নির্বাচনী খেলায় আসেন; আমরা আপনাদের হাত-পা বেঁধে রাখবো না। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন