Logo
Logo
×

রাজনীতি

এই সরকারের আর এক মিনিট থাকার অধিকার নেই : এইচ.এম.মামুন

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৭:০০ পিএম

এই সরকারের আর এক মিনিট থাকার অধিকার নেই : এইচ.এম.মামুন
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এইচ.এম মামুন বলেন, “বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে”। আমার নেতা তারুন্যের অহংকার, আগামির রাষ্ট্র নায়ক তারেক রহমান তিনি বলেছেন বাংলাদেশে বর্তমানে কোন গণতান্ত্রিক অবস্থা নেই। কোন সাংবিধানিক প্রতিষ্ঠান নাই, কোন কিছুই নাই।

 

 

গতকাল শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় সৈদয়পুর কেন্দ্রীয় ঈদগাহ বালুর মাঠ প্রাঙ্গণে গোগনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এইচ.এম মামুন আরও বলেন, বর্তমানে দেশে গ্যাস, বিদ্যুৎ নেই। মানুষ এই দু’টির অনেক সমস্যায় আছে। আমাদের মা-বোনেরা বুঝেন গ্যাস না থাকলে কি সমস্যা, বিদ্যুৎ না থাকলে কি সমস্যা। আমি মনে করি এই সরকারের আর এক মিনিট থাকার অধিকার নেই। আমরা এই সরকারকে আর দেখতে চাই না। অবশ্যই এই সরকারের পতন হবে।

 

 

কারণ জনসাধারণ জেগে উঠেছে, বাংলার আনাচে-কানাচে মানুষ বলতে শুরু করছে এই সরকারকে আর চায় না। এই সরকার দুর্নীতি বস্ত, তারা বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে রেখেছে। তারা সাংবিধান প্রতিষ্ঠান গুলোকে পঙ্গু করে দিয়েছে। আমরা এই নিশি রাতের সরকারকে আর চাই না, অবশ্যই আমরা এই সরকারের পতন চাই।

 

 

তিনি আরও বলেন, সম্মেলনে  গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হতে যাচ্ছে। যারা আজকের এই এতো সুন্দর আয়োজন করেছে আমি তাদের ধন্যবাদ জানাই। আমি গোগনগর ইউনিয়ন, ১৮নং ওয়ার্ড ও নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।

 

 

এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন