Logo
Logo
×

রাজনীতি

মানুষ রাজপথে নেমে গেছে, বিএনপিকে দামাতে পারবেন না : খোকন

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৭:৪৭ পিএম

মানুষ রাজপথে নেমে গেছে, বিএনপিকে দামাতে পারবেন না : খোকন
Swapno

 

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে জনগণকে নিয়ে সরকার পতন আন্দোলন গড়ে তুলতে হবে। সকল বাধা উপেক্ষা ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি মহাসমাবেশ সফল করতে হবে। সরকার পতন ছাড়া আমরা কেউ সেদিন ঘরে ফিরে যাবো না।

 

 

বিএনপির জনসমুদ্র দেখে আওয়ামীলীগ দিশেহারা হয়ে গেছে। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ঘটনা সাজিয়ে নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। কোন মামলা হামলা ভয় দেখিয়ে বিএনপিকে দামাতে পারবেন না। শনিবার (১৯ নভেম্বর) বিকালে গোগনগর বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

 

তিনি বলেন, বিএনপি পাঁচবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আপনাদের মত পেছনের দরজা দিয়ে আসেনি। সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে। এ সরকারের মত রাতের ভোটে ক্ষমতায় আসেনি কখনও।

 

 

আপনারা যে এখানে এসেছেন আপনাদের কী টিপু সাখাওয়াত টাকা দিয়েছে। ভালবাসেন বলেই আপনারা এখানে এসেছেন। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি উদ্বুদ্ধ হয়ে আপনারা এখানে এসেছেন।

 

 

তৃণমূলের নেতৃত্ব উপর থেকে চাপিয়ে দেয়া যাবে না। ঈমানদার নেতৃত্ব দিতে হবে। কর্মীবান্ধব নেতা হতে হবে। যে নেতা কর্মীদের পাশে দাঁড়ায়। দিন বেশি নেই। আমাদের নেতাকর্মীরা হামলা মামলায় নিঃস্ব। আপনারা দলের জন্য কাজ করে যাচ্ছেন। এই জনসমাবেশগুলো জনসমুদ্রে পরিনত হচ্ছে না?

 

 

মানুষ চিড়া মুড়ি নিয়ে নদী সাঁতরে সমাবেশে আসছে। এর থেকে কী বুঝতে পারছেন না ১০ ডিসেম্বর কী হতে যাচ্ছে। হাইকোর্ট শেখ হাসিনাকে পাগল বলেছেন। তার হাতে কী রাষ্ট্র নিরাপদ? বিচার বিভাগকে পর্যন্ত তারা দলীয়করণ করেছে। কয়েকদিন আগে সরকারি কর্মকর্তাদের অবসরে দিয়ে দেয়া হয়েছে। কারন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে চেয়েছিল।

 

 

আজ মানুষ না খেয়ে আছে। খাগড়াছড়িতে দেখলাম মা সন্তানকে বাজারে তুলেছে বিক্রি করে দিতে। মানুষের আয় ইনকাম কী বেড়েছে? অথচ ব্যায় বেড়েছে। আপনারা দেখেছেন তারা বেগম পাড়া বানিয়েছে সেকেন্ড হোম বানিয়েছে। আপনারা কী তাদের নাম জানতে চান না?

 

 

বাংলাদেশ ব্যাংকের টাকা লুট হয়ে যায় সে সরকার কীভাবে ক্ষমতায় থাকে। আজ এলসি খুলতে পারছে না। রিজার্ভ মাত্র ২৪ বিলিয়ন ডলার। এই টাকা গেল কোথায়। এটা জনগণ জানতে চায়। শেখ হাসিনা বলে চিবিয়ে খাইনি গিলেও খাইনি। তাহলে গেল কোথায়। আপনাদের জবাব দিতে হবে।

 

 

জ্বালানি তেলের দাম কেন বাড়ানো হল। সেকারণেই আজ সকল পণ্যের দাম বাড়তি। সে ব্যাপারে তারা কোন পদক্ষেপ নিচ্ছেন না। তারা শুধু বলে খেলা হবে। কীসের খেলা। খেলা তো হবে নির্বাচনে। ২০১৮ সালের খেলা আর বাংলাদেশে হবে না। মানুষ রাজপথে নেমে গেছে।

 

 

বিএনপির উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয়। বিএনপি চায় গণতান্ত্রিক সরকার। মানুষের ভোটাধিকার মানুষকে ফিরিয়ে দিতে চায় বিএনপি। জনগণের জন্য সংবিধান না সংবিধানের জন্য জনগণ। এবার জনগণ জেগেছে। আগামী বছর ২৩ বিলিয়ন ডলার ঋন পরিশোধ করতে হবে। এ ঋন কে পরিশোধ করবে।

 

 

শেখ হাসিনাই বলেছেন দেশে দুর্ভিক্ষ হবে। তারা দেশকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। আসুন এ সরকারকে বিদায় করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। এই প্রথম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অধীনস্থ গোগনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন উদ্বোধন করেন মহানগরের আহবায়ক সাখাওয়াত হোসেন খান।

 

 

ভোটের মাধ্যমে ইউনিয়নের সভাপতি, সাধারণ সস্পাদক ও সাংগঠনিক সস্পাদক নির্বাচিত করেন ১২৬ জন কাউন্সিলর। দ্বি-বার্ষিকী সম্মেলন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মহানগরের আহবায়ক সদস্য রফিকুল ইসলাম রফিক। সদস্য ছিলেন মজিবুর রহমান, আনোয়ার প্রধান ও মাসুদ রানা।

 

 

গোগনগর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন মিয়াজী'র সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড.সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, এইচ.এম. মামুন।

 

 

আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড.রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাকিত মোস্তাকিম শিপলু, শাখাওয়াত ইসলাম রানা, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না সহ প্রমুখ।

 

 

ব্যাপক উৎসহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ডেলিগেট ও কাউন্সিলারদের ভোটে নির্বাচিত হলো গোগনগর ইউনিয়ন বিএনপি''র সভাপতি পদে মো. আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর মিয়াজী ও সাংগঠনিক সম্পাদকে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় মাঈনুল হাসান নিহালকে নির্বাচিত ঘোষণা করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন