Logo
Logo
×

রাজনীতি

কালো হাত ভেঙে পড়তে পারে মন্তু-সজলের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৮:০৩ পিএম

কালো হাত ভেঙে পড়তে পারে মন্তু-সজলের
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আলোচিত দুই নেতা মন্তু-সজলের সংগঠিত নানা রকম বিতর্কিত কর্মকান্ডের ফলে ব্যাপক আলোচিত হয়েছে স্থানীয় গণমাধ্যমে। তাদের নানাবিধ কর্মকান্ড নিয়ে যুবদলের নেতারা ফুসে উঠেছিল যার বদৌলতে কেন্দ্রে যাচ্ছিল একের পর অভিযোগ।

 

 

কিন্তু সংগঠনের ভাবমূর্তির কথা বিবেচনা করে আরো বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও কেন্দ্রে অভিযোগ দেয়া থেকে বিরত রয়েছে মহানগর যুবদলের একাধিক নেতা। কেন্দ্রে টানা তিনটি অভিযোগে মন্তু-সজলের খর্ব হয়ে গেলেও অভিযোগ নিয়ে কোন রকম প্রতিক্রিয়া না দেখিয়ে তাদের অনুগামী নেতাদের দিয়ে প্রতিবাদ সভা করান।

 

 

এক পর্যায়ে অভিযোগকারীদের হুমকি ধামকিসহ উল্টো মহানগর যুবদলের এক যুগ্ম আহবায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যুবদলের নেতাকর্মীদের জোরপূর্বক স্বাক্ষর সংগ্রহ করছেন এমনটাই যুবদল নেতাদের বদৌলতে জানা যায়।

 

 

এছাড়া অভিযোগে বরাবর উল্লেখিত হচ্ছিল আড়াইহাজারের কেন্দ্রীয় বিএপির এক প্রভাবশালী নেতার কথা আর সেই প্রভাবশালী নেতার তালপী বাহক ও পোষ্য হিসেবে এখনো দাবড়িয়ে বেড়াচ্ছে মন্তু-সজল। কিন্তু মন্তু-সজলের বিরুদ্ধে যাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তস্বরূপ ব্যবস্থা গ্রহণ করবেন কেন্দ্রীয় যুবদল।

 

 

যার ফলে যেকোন সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মন্তু সদস্য সচিব সজলের কালো হাত ভেঙ্গে পড়তে পারে মহানগর যুবদলের উপর থেকে এমনটাই অনুমেয় করছে মহানগর যুবদলের নেতারা। দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সুপার ফাইভ কমিটি গঠনের বছর অতিবাহিত না হতেই আহবায়ক মন্তু সদস্য সচিব সজল তাদের একক আধিপত্য প্রতিষ্ঠায় যুগ্ম আহবায়কদের সাথে দ্বন্দের সৃষ্টি করে।

 

 

এরপর থেকেই আহবায়ক সদস্য সচিব যুগ্ম আহবায়কদের সাথে কোন রকম সমন্বয় না করেই একক সিদ্ধান্তে মহানগর যুবদলকে পরিচালনা করতে থাকে। যার ফলে আহবায়ক মন্তু এবং সদস্য সচিব সজলের বিরুদ্ধে একের পর এক স্বেচ্ছাচারিতার অভিযোগ আসতে থাকে। এছাড়া কমিটি গঠনেও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠতে থাকে মন্তু-সজলের বিরুদ্ধে।

 

 

যার ফলে তাদের স্বৈরতান্ত্রিত নেতৃত্বের প্রতি ফুসে উঠতে থাকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতারা। যার ফলশ্রুতিতে একে একে তিনটি অভিযোগ কেন্দ্রে গিয়েছে আহবায়ক এবং সদস্য সচিবের বিরুদ্ধে। আর এসব অভিযোগে খর্ব হয়ে যায় মন্তু সজলের। এছাড়া অভিযোগে বরাবরই উল্লেখ করা হচ্ছিল গঠনতন্ত্রেরে বাহিরে গিয়ে তাদের মনগড়া স্বৈরতান্ত্রিক পন্থায় কমিটি পরিচালিত করা হচ্ছে।

 

 

এছাড়া কমিটি গঠনের ক্ষেত্রে অর্থ স্বার্থের সুবিধা নিয়ে দল থেকে দূরে থাকা হামলা মামলার শিকার হয়নি এই ধরণের নেতাকর্মী দ্বারা কমিটি গঠনের বিষয়টি অভিযোগ করেন যুবদলের নেতারা। এছাড়া অভিযোগে আরও উল্লিখিত হয় আহবায়ক সদস্য সচিব প্রকাশ্যেই বলে বেড়াচ্ছেন কমিটিতে তাদের পদায়ন হতে অনেক অর্থ ব্যয় হয়েছে।

 

 

আর এই অর্থের যোগান দিতেই আহবায়ক সদস্য সচিব উক্ত পদগুলো বিক্রিয় করেন। এছাড়া টানা তিনটি অভিযোগেই উল্লেখিত হয়েছে আড়াইহাজারের প্রভাবশালী নেতার প্রভাবেই তারা এই ধরণের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আর এই প্রভাবশালী নেতার তলপীবাহক হিসেবে মহানগর যুবদলে ছড়ি ঘুরিয়েছে মন্তু-সজল।

 

 

কিন্তু এসব অভিযোগের ভিত্তিতে মন্তু-সজল প্রকাশ্যে কোন রকম মন্তব্য না করলেও তাদের অনুগত সিদ্ধিরগঞ্জ,বন্দর, সদর থানা যুবদলের নেতাদের দ্বারা প্রতিবাদ সভা করান। প্রতিবাদ সভাগুলোতে অভিযোগকারীদের শাসিয়ে বক্তব্য রাখেন তাদের অনুসারী নেতারা। অভিযোগকারীদের  নানা রকম হুমকি ধামকি সহ চাপ প্রয়োগ তারা।

 

 

এখানেই তারা ক্ষ্যান্ত হননি মহানগর যুবদলের এক যুগ্ম আহবায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যুবদলের নেতাদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করতে থাকেন বিভিন্ন পদ পদবীর লোভ লালসা দেখিয়ে। এতে করে মহানগর যুবদল নেতাদের বদৌলতে জানা যায়, তাদের বিরুদ্ধে আরো বিস্তর অভিযোগ ছিল কিন্তু অভিযোগে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়াতে বিরত রয়েছে।

 

 

এছাড়া যুগ্ম আহবায়কদের পাশ কাটিয়ে মহানগর যুবদলে স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে আর ফুসে উঠে মহানগরের যুবদলের নেতারা। এর ফলে সেই যুবদল নেতাদের থামাতে এক যুগ্ম আহবায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উঠে পরে লাগে এবং তাকে তটস্থ করতে স্বাক্ষর সংগ্রহ করেন।

 

 

কিন্তু তাদের সকল অপকৌশল বৃথা যেতে পারে খুব শীঘ্রই অভিযোগের প্রেক্ষিতে মন্তু-সজলের বিরুদ্ধে তদন্ত স্বরূপ ব্যবস্থা গ্রহণ করতে পারে কেন্দ্রীয় যুবদল। এতে মহানগর যুবদলের নেতারা আশাবাদী স্বচ্ছ প্রক্রিয়ায় মহানগর যুবদলের কমিটি গঠন হতে পারে। যার ফলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলে স্বচ্ছ প্রক্রিয়ায় একটি শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পেতে পারে ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন