Logo
Logo
×

রাজনীতি

ছাত্রদলে কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৮:৪৬ পিএম

ছাত্রদলে কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে
Swapno

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অন্য সহযোগী সংগঠন হিসেবে সুপরিচিত ছাত্রদল। অতীতে ও বর্তমানেও নানা সময় ব্যাপক ভূমিকা পালন করেছেন ছাত্রদল। দীর্ঘদিন মেয়াদউত্তীর্ণ অবস্থায় থাকার পরে কিছুদিন আগে ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা দিয়েছেন কেন্দ্র।

 

 

তারই ধারাবাহিকতায় অতি শীগ্রই কমিটি আসার কথা ছিল কিন্তু এখনো কমিটির কোন নাম গন্ধ নাই। তাই তৃণমূল নেতৃবৃন্দরা দ্বিধাদ্বন্দ্বের আভাস পাচ্ছে। সামনে বিএনপির ১০ই ডিসেম্বরের মহাসমাবেশ তার আগে যদি কমিটি গঠন হয় তাহলে ১০ই ডিসেম্বরে ব্যাপক ভূমিকা পালন করতে পারবে ছাত্রদল বলছে তৃণমূল।

 


 
দলীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রদলের সাবেক কমিটি ২০১৮ সালের ৫ জুন মশিউর রহমান রনিকে সভাপতি ও খাইরুল ইসলাম সজিবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

 

 

পরবর্তীতে ২০২২ সালের ৩০ মার্চ  নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৫৯২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আরিফুর রহমান মানিককে ভারপ্রাপ্ত সভাপতি ও খাইরুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে মহানগর ছাত্রদলের সাবেক কমিটি ২০১৮ সালের ৫ জুন শাহেদ আহম্মেদকে সভাপতি ও মমিনুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট করে কমিটির অনুমোদন দেয় কেন্দ্র।

 

 

দীর্ঘদিন এই কমিটি মেয়াদউত্তীর্ণ অবস্থায় পরে থাকার কারণে ও ছাত্রদলের দায়িত্বে থাকা সভাপতি সাধারণ সম্পাদক সকল আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করার কারণে। তাদেরকে যুবদলে পদ দেওয়া হয়। যার কারণে ছাত্রদল পুরোটাই ছন্নছাড়া অবস্থায় থাকে। পরবর্তীতে কেন্দ্র সিদ্ধান্ত নেয় বিএনপিকে আরো শক্তিশালী করার লক্ষে ছাত্রদলের কমিটি অতন্ত বেশি প্রয়োজনীয়। যার কারণে সেন্ট্যাল থেকে বলা হয়েছিল নভেম্বর মাসের মাঝে কমিটি গঠন করা হবে কিন্তু তা হয়ে উঠেনি।

 

 

তারই ধারাবাহিকতায় চলতি বছরের ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা দেন। যার কারণে একটু শস্তি পেয়েছিল জেলা ও মহানগর ছাত্রদলের পদ প্রতাশীরা নভেম্বর মাস পেরিয়ে যাচ্ছে কমিটির কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। যার কারণে কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে ছাত্রদলে।

 

 

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন সামনে বিএনপির আরো কঠিন দিন আসছে। যার কারণে দলকে আরো শক্তিশালী করতে হবে। ইতি মধ্যে জেলা বিএনপি, মহানগর বিএনপির শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। বিএনপির সহযোগী সংগঠন হওয়ার কারণে ছাত্রদলের শক্তিশালী ও কমিটির আশা করছে তৃণমূল।

 

 

দলীয় সূত্রে আরো জানা যায়, ছাত্রদলের কমিটি হওয়ার কথা ছিল নভেম্বর মাসেই কিন্তু সামনে বিএনপির ১০ই ডিসেম্বরের মহাসমাবেশের কারণে পিছিয়ে যাচ্ছে তাই সবাই ভাবছে ১০ ডিসেম্বরের পরেই কমিটি হওয়ার সম্ভবনা। ইতি মধ্যে জেলা ও মহানগর ছাত্রদলে আসতে চাওয়া পদ প্রত্যাশীরা লবিং এবং যে যার মতো করে নিজের বলয় দ্বারা তকবির করছে।

 

 

ছাত্রদলে পদ প্রত্যাশীরা ১৭ নভেম্বর ঢাকার ছাত্রসমাবেশে ব্যাপক ভূমিকা রাখতে দেখা গিয়েছে। সকলে যার যার মতো নিজের কর্মী দ্বারা আলাদা আলাদাভাবে ছাত্রসমাবেশে যোগদান করেছেন। সকলের এ ব্যাপক ভূমিকা দেখে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা ও বাহ বাহ জানিয়েছেন।

 

 

জানা গেছে, জেলা ছাত্রদলে সভাপতি প্রার্থী হিসেবে ইতি মধ্যে আলোচনায় রয়েছে সাগর সিদ্দিকী, মেহেদী হাসান দোলন, সুলতান মাহমুদ, নাহিদ ভূইয়া, জুনায়েদ জিকু। অপর দিকে মহানগর ছাত্রদলে সভাপতি প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছে নাহিসুল ইসলাম সাদ্দাম, রাকিবুর ইসলাম সাগর, মাগফুর ইসলাম পাপন, রাহিদ ইস্তিয়াক। তারা সকলেই ইতি মধ্যে ব্যাপক ভূমিকা পালন করেছেন তাদের থেকে বাছাই করেই নবাগত সভাপতি চায় তৃণমূল।

 


 
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সাগর সিদ্দিকী জানান, ১৭ তারিখ আমাদের ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই আমাদের নতুন কমিটি আসবে। কিন্তু এখন পর্যন্ত কমিটি নিয়ে কোনো সময় ফিক্সড করেনি কেন্দ্র। এখন কেন্দ্র ১০ই ডিসেম্বরের সমাবেশ নিয়ে বেশি ভাবছে। যার কারণে আমাদের কমিটিটা এখনও হচ্ছে না। আর কমিটি থেকে বেশি জরুরী ১০ই ডিসেম্বর মহা সমাবেশকে সফল করা। আর আমরা আশাবাদী অতি শীগ্রই তৃণমূল দ্বারা একটি শক্তিশালী কমিটি গঠন হবে।

 

 


এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান দোলন জানান, কিছুদিন আগে আমাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অপরদিকে আগামী ১০ই ডিসেম্বরের মহা সমাবেশ অনেকটাই এগিয়ে এসেছে যার কারণে কেন্দ্রীয় নেতাদের সেদিকে লক্ষ্যটা একটু বেশি দিতে হচ্ছে। যার কারণে ছাত্রদলের নতুন কমিটি দিতে পারছে না। কিন্তু আমরা আশাবাদী অতি শীঘ্রই নবাগত কমিটির ঘোষণা দেবে কেন্দ্র।

 

 


 
সভাপতি প্রার্থী সুলতান মাহমুদ জানান, শীঘ্রই আমাদের নাবাগত কমিটি গঠন করা হবে। আমরা আশা করছি ১০ই ডিসেম্বরের আগেই কমিটি গঠন হতে পারে। কেন্দ্র ইতি মধ্যে কোনো নির্দিষ্ট তারিখ দেয়নি।

 


 
সভাপতি প্রার্থী জোনায়েদ জিকু জানান, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সময় দেওয়া হয়নি। কিন্তু আমরা আশাবাদি শীঘ্রই কমিটি হবে। আর কমিটি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের রেখেই সাজানো হবে।

 


 
এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী নাহিসুল ইসলাম সাদ্দাম জানান, কিছুদিন আগে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যার কারণে আশা করছি অতি শীঘ্রই কমিটি গঠন করা হবে। কিন্তু কবে হবে তা এখনও জানানো হয়নি। এখন দেশের যে পরিস্থিতি বিরাজ করছে। আমাদের কমিটি থেকে বেশি প্রয়োজন ১০ই ডিসেম্বরের মহাসমাবেশ সফল করা করা। কমিটি কমিটির জায়গায় রয়েছে। এটা সময় মতো প্রকাশ পাবে।

 


 
এ বিষয়ে মাগফুর ইসলাম পাপন জানান, আমাদের কমিটি দীর্ঘদিন যাবৎ মেয়াদউত্তীর্ণ অবস্থায় পরে ছিল। যার কারণে নতুন নেতৃত্ব দেওয়ার জন্য কমিটি বিলুপ্ত করা হয়েছে। যখন বিলুপ্ত হয়ে গেছে যার কারণে বুঝা যাচ্ছে অতি শীঘ্রই নতুন কমিটির অনুমোদন দেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন