সোনারগাঁ স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করার চেষ্টা করেছি:মোয়াজ্জেম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৮:৫৫ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন বলেন, আমি সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী সাংগঠনিক হিসেবে দাড় করানোর চেষ্টা করছি। সেই সাথে এখানে যোগ্য লোকদের নেতৃত্বে আনার জন্য কাজ করছি।
প্রায় আড়াই মাস কাজ করে ১০ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার সম্মেলন শেষ করতে পেরেছি। এখন প্রার্থীদের থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে আলোচনা করে কমিটি ঘোষনা করা হবে। রোববার (২০ নভেম্বর) বিকেলে পৌরসভা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ ৩ আসনের সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। প্রধান বক্তা সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অথিতির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম বলেন, আমরা চাই সোনারগাঁয়ে ত্যাগি নেতাদের মূল্যায়ণ করে শক্তিশালী কমিটি হোক। কোন হাই ব্রীড এসে যেন ত্যাগীদের ধাক্কা মেরে কমিটিতে আসতে না পারেন সেই আহবান জানান তিনি। এছাড়া আগামী নির্বাচনে দলের জন্য যারা শক্তিশালী ভূমিকা রাখতে পারবে তাদের স্থান দেয়া হয়।
এসময় পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির ভূইয়া সভাপতিত্বে এবং সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু
পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়বুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য নাসরিন সুলতানা ঝরা, এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সামসুজ্জামান সামসু
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহম্মেদ আনিস, সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমিত রায়, সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী নবনূর হোসেন সাবিক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।


