সোনারগাঁ পৌরসভা সম্মেলনে বিশাল মিছিল নিয়ে আনিসের যোগদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৯:১০ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিসের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেন। রোববার বিকেলে সোনারগাঁ পৌরসভা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস জানান, দীর্ঘ দিন পর সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজানো হচ্ছে। আমি দলের দুঃসময়ে নিবেদিত প্রান হিসেবে কাজ করেছি। আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় আনার জন্য যোগ্য নেতৃত্বের মাধ্যমে শক্তিশালী কমিটি প্রয়োজন ।
আমাদের সিনিয়র নেতারা সেদিক লক্ষ্যে রেখে কমিটি গঠন করবে আমি সেই প্রত্যাশা করি। তাছাড়া আমি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভ্পাতি প্রার্থী হয়ে দলের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতেও করে যাবো। আমাকে উপজেলা দায়িত্ব দেয়া হলে আমি সকলকে নিয়ে স্থানীয় সিনিয়র নেতাদের পরামর্শে দলকে শক্তিশালী করার জন্য কাজ করবো।
অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ ৩ আসনের সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। প্রধান বক্তা সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
এসময় পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির ভূইয়া সভাপতিত্বে এবং সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়বুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য নাসরিন সুলতানা ঝরা।


