Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ১২:১৭ এএম

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
Swapno

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

রোববার (২০ নভেম্বর) কাশিপুর খিলমার্কেট এলাকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা যুবদলের আলোচনা সভা ও মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সাদেক বলেন, আগামী দিনে আমাদের অনেক বড় প্রোগ্রাম রয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়েছে। তাই আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক প্রিয় নেতা তারেক রহমানের জন্মদিনে দোয়া অনুষ্ঠানে আমাদের সহযোদ্ধা শহীদের প্রতি স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করছি।আমাদের অনেক কষ্টের সময় যাচ্ছে কেউ বিচলিত হবেন না। যেহেতুক ঢাকার পাসের জেলা নারায়ণগঞ্জ জেলা। তাই আমাদের ভূমিকা বেশি দায়িত্ব বেশী। আগামী ১০ নভেম্বর আমরা ঢাকা বিভাগীয় সমাবেশ যেকোন মূল্যে সফল করবো। আপনারা দোয়া করবেন আমাদের মাতা বেগম খালেদা জিয়ার জন্য, দোয়া করবেন তারেক রহমানের জন্য সহ দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এর জন্য। এছাড়া উক্ত অনুষ্ঠানের দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রোহী আত্মার শান্তি কামনায় ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

আলোচনা সভা ও মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠানে ফতুল্লা থানা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক। এছাড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, জেলা স্বেচ্ছাসেবকদলের নেতা ওমর ফারুক শুভন, সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম টিটু, ফতুল্লা থানা যুবদলের নেতা আলী আজগর নেনসি, ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান রাব্বি, কাশিপুর ৪নং ওয়ার্ডের যুবদলের সভাপতি আলআমিন, যুবদলের নেতা বরকত উল্লাহ, সোহাগ, ফরহাদ, সালাম, মো.আলী বাবু, হাবিব, পিন্টু, দিদার, হযরত জামাল, বাবু, সলেমান মোল্লা,আকাশ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন