Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুর খুনীদের জান্নাত নসীবের দোয়া করলেন- চেয়ারম্যান বাবুল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৫:৩৭ পিএম

বঙ্গবন্ধুর খুনীদের জান্নাত নসীবের দোয়া করলেন- চেয়ারম্যান বাবুল
Swapno


#  জেলা জুড়ে আ’লীগ নেতাদের নিন্দার ঝড়

# বারবার ছাড় পাওয়ায় বিস্ময় জাপা এমপি’র


সোনারগাঁয়ের এক চতুর মুখোশধারী আওয়ামী লীগ নেতা ওরফে চুম্মা বাবুল বরাবরই জাতির পিতার পরিবার এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধাণমন্ত্রীকে শেখ হাসিনাকে বিকৃতি করে বক্তব্য দিচ্ছেন এবং মোনাজাতে জাতির পিতার খুনীদের জান্নাত দাবী করেছে।

 

 

আর এই মুখোশধারী আওয়ামী লীগ নেতা শুধু সোনারগাঁয়ের আওয়ামী লীগ নয় পুরো বাংলাদেশ আওয়ামী লীগকে কলঙ্কিত করেছে জাতির কাছে। এই দাম্ভিক নেতার বীভৎস আচরণ সোনারগাঁয়ের বারদী ইউনিয়নে অর্থের বিনিময়ে নৌকার মনোনয়ন বাগিয়ে; চেয়ারম্যান হওয়ার পর থেকেই; তার মুখোশের আড়ালে থাকা আসল রূপ উঠে আসতে থাকে।

 

 

বাংলাদেশে একটি প্রচলিত উক্তি আছে কোনো ব্যাক্তি অবৈধ পথে অর্থ উপার্জন করে হঠাৎ ধনী হয়ে গেলে ওই ব্যাক্তিকে ‘আঙুল ফুলে কলাগাছ’ বনে যাওয়া উক্তির সাথে বিবেচনা করা হয়। কিন্তু এই চুম্মা বাবুল শুধু ‘আঙুল ফুলে কলাগাছ’ হয়নি সে বারদী ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পর থেকে ‘আঙুল ফুলে বটগাছে’ রূপান্তিত হয়েছে।

 

 

যার বদৌলতে জাতির পিতার পরিবার এবং প্রধানমন্ত্রীকে কটুক্তি করেছে এবং সংসদ সদস্যের স্বাক্ষরও জালিয়াতি করেছে। চুম্মা বাবুলের এত বিতর্কিত কর্মকান্ডের নেপথ্যে কারা বরাবরই পাহাড় সমান বিতর্কিত কর্মকান্ড ঘটিয়েও; বারবার দিব্বি পার পেয়ে যায়।   

 

 

সূত্র জানিয়েছে, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও উপজেলা আওয়ামী লীগের ব্যানারে শনিবার দুপুর ৩টায় নেতা-কর্মীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহাবুবুর রহমান বাবুল।

 

 

এসময় তিনি মোনাজাতে বলেন বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের যারা নিঃস্বার্থ ভাবে হত্যা করেছে তাদের সকল সদস্যকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এসময় মোনাজাতে উপস্থিত নেতা-কর্মীরা আমিন আমিন বলেন। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তে ভাইরাল হয়ে যায়।

 

 

পরে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নজরে আসলে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মোনাজাতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

 

 

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজ রহমান মাসুমসহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

জানা গেছে, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সকল সদস্য ও নেতা কর্মীদের নিয়ে গতকাল শনিবার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর কবর জিয়ারতে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

 

 

কবর জিয়ারত শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের রূহের মাগফেরাতের জন্য দোয়া করা হয়। দোয়া করেন বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল। মোনাজাতে তিনি বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনা করে বঙ্গবন্ধুর সকল খুনিদের জান্নাত নসিব করার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন। প্রার্থনার সময় উপস্থিত সকল নেতৃবৃন্দ আমিন বলেন।

 

 

লায়ন বাবুলের সেই মোনাজাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেতা কর্মীরা অভিযোগ করেন একজন অনভিজ্ঞ চেয়ারম্যান ও ব্যবসায়ীকে দিয়ে মোনাজাত করার কারণে একটি স্পর্শকাতর বিষয়টি সমালোচনার জম্ম দিয়েছে। এটি মোটেও ঠিক হয়নি।

 

 

এত বড় একটি অনুষ্ঠানে বড় বড় নেতৃবৃন্দকে সাথে নিয়ে লায়ন বাবুলের মতো সাধারণ মানুষকে দিয়ে মোনাজাত করা ঠিক হয়নি। যার ফলে হিতে বিপরীত হয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে বারদিতে একটি মিলাদ মাহফিলে লায়ন বাবুল বলেন, আমি বারদির ম্যাজিষ্ট্রেস্ট; প্রধানমন্ত্রী বারদি আসতে হলে, আমার পারমিশন লাগবে।

 

 

সেই বক্তব্য ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে সাবেক এক ইউপি সদস্য মামলা দায়ের করেন। এছাড়া এ বক্তব্যের জন্য লায়ন বাবুলকে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।

 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী (বিরু) বলেন, “যারা হাইব্রডি ও অনুপ্রবেশকারী তারাই এসব কথা বলতে পারে। তার বিরুদ্ধে শাস্তির দাবি করেন তিনি।”

 

 

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া জানান, “কি বলেছে সেটা আমি শুনিনি। কিন্তু যদি এমন কথা বলে থাকে তাহলে এটি দুঃখজনক।” 

 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, “এর আগেও প্রধানমন্ত্রীকে নিয়ে সে কটুক্তি করায় উপজেলা আওয়ামী লীগ থেকে তাকে বহিস্কার করা হয়েছে। যদি সে এমন কথা মোনাজাতে বলে থাকে; তার বিরুদ্ধে দলীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, “এমন ঘটনা কখনো মেনে নেয়া যায় না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তদন্ত করে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

এদিকে লায়ন বাবুল নানা বিতর্কিত কর্মকাণ্ড করেও ছাড় পাওয়ায় বিস্মিত জাতীয় পার্টির নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা এ ব্যাপারে বলেন, “লায়ন বাবুলের পরিবারে খোঁজ নিলে দেখা যাবে বিএনপির পরিবার। আর একারণেই তার আসল রূপ বের হতে শুরু করেছে।

 

 

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি তার আসল চরিত্র বের করেছেন। তার পক্ষেই জাতির জনকের খুনীদের নিয়ে এমন দোয়া করা সম্ভব; এসবের তীব্র নিন্দা জানানোর ভাষা নেই।”

 

 

বারবার ছাড় পাওয়াতেই বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহাবুবুর রহমান বাবুল; এসব করে বেড়াচ্ছে বলে সোনারগাঁয়ে সর্বস্তরের সচেতন মহল মনে করছেন।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন