আ. কাদির ও কামাল এর নেতৃত্বে বাদলকে শ্রমিকলীগের ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার: মেহেদী হাসান
প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৯:৪৩ এএম
নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক ও প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল কাদির ও সদস্য সচিব মো.কামাল হোসেন এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহীদ বাদল’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গতকাল সোমবার (২১ নভেম্বর) রাত ১০টায় চাষাঢ়া রাইফেল ক্লাবে জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক ও প্রস্ততি কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান মেম্বার, সিরাজুল হক।
সদস্য মো.মোখলেছুর রহমান, মো.হুমায়ন, আলী হোসেন, মো.মজিবুর রহমান, শাহ-আলম, জাহাঙ্গীর হোসেন, কে.এস.এম আব্দুল কাদির, মো.তাজুল ইসলাম, বোরহান মিয়া, সায়েম আহমেদ, মো.দেলোয়ার হোসেন, বাবুল শেখ, জসিম উদ্দিন, বোরহান সোহানুর রহমান সোহাগসহ প্রমুখ। এন.এইচ/জেসি


