# শীঘ্রই হবে মহানগর যুবলীগের বর্ধিত সভা: সাজনু
# কবে কি হবে এটা আমি বলতে পারছি না: উজ্জ্বল
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যে অন্যতম যুবলীগ। বিগত দিনে আওয়ামী লীগের সকল সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করেছে এই যুবলীগ। কিন্তু দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের সহযোগী সংগঠন; যুবলীগ মেয়াদউত্তীর্ণ অবস্থায় পরে আছে যার কারণে আওয়ামী লীগের বড় বড় পোগ্রামে এই সহযোগী সংগঠনগুলো সক্রীয় ভূমিকা পালন করতে পারছে না।
অপর দিক নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ দীর্ঘদিন থাকা সত্ত্বে ও কোনো ওয়ার্ড কমিটি দিতে সক্ষম হয়নি। যার কারণে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন।
সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদম রসূল পৌরসভা মিলিয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তবে এখানো মহানগর যুবলীগের কোনো কমিটি গঠন করা হয়নি। পূর্বে শহর যুবলীগের সভাপতি সভাপতি শাহদাৎ হোসেন সাজনূ ভূইয়া ও সাধারন সম্পাদক আহম্মদ আলী রেজাই এখনো নেতৃত্বে রয়েছেন।
ফলে শহর যুবলীগের বাহিরে, ২০১১ সালে গঠন হওয়া মহানগর এলাকায় মহানগর যুবলীগের নেতৃত্বে বিকশিত হয়নি। যার কারণে ছাত্রলীগের গণ্ডি পেরানো ব্যাক্তিরা ও আসতে চাইছেনা যুবলীগে। অনেকে কমিটির এই বিলম্বতায় ছাত্রলীগে থাকাকেই শ্রেয় মনে করছেন।
এ ছাড়া দীর্ঘদিন কমিটি না দেওয়ায় মহানগর যুবলীগে ভূঁইফোড় পদবিহীন, যুবলীগ নেতার সংখ্যা ও কম নয়। অপর দিকে মহানগর যুবলীগের এখনো ২৭টি ওয়ার্ডের একটিতে ও কমিটি দিতে পারেনি বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক। যার কারণে দলের অভ্যন্তরে অনেকটা কোন্দলের দেখা মিলছে।
তৃণমূল পর্যায়ের আগ্রহী নেতারা তাদের দিকে তাকিয়ে আছে; কবে হবে মহানগর যুবলীগের কমিটি হবে। তারা ওয়ার্ড কমিটিগুলো গঠন করবে। ইতি মধ্যে তাদের এই ধীরগতির কারণে অনেকই যুবলীগ থেকে নিস্কিয় হয়ে যাচ্ছে।
কিন্ত এক সময় রাজনীতির মধ্যে আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী সংগঠন ছিলো শহর যুবলীগ। এদিকে দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় ক্ষোভ জন্মেছে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের মাঝে সকলেই বলছে যুবলীগ নতুন কমিটির ছোঁয়া না পাওয়ায় অনেকটাই ঝিমিয়ে পেড়েছে।
এ বিষয়ে মহানগর যুবলীগের সভাপতি শাহদাৎ হোসেন সাজনূ ভূইয়া যুগের চিন্তাকে বলেন, “অতি শীঘ্রই মহানগর যুবলীগের বর্ধিত সভা হবে। তার পরে কেন্দ্রীয়ভাবে জানানো হবে, কবে নবাগত কমিটি গঠন করা হবে। আর বর্ধিত সভায় আামদের নেতাকর্মীরা ২৭টি ওয়ার্ড কমিটির বিষয়ে ও আলাপ করবে। আশা আর বেশি সময় লাগবে না।”
এ বিষয়ে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল যুগের চিন্তাকে বলেন, “মহানগর যুবলীগের নতুন কমিটি কবে, আমি সঠিক বলতে পারবো না। আর আমাদের ওয়ার্ড কমিটিগুলো এখন করা সম্ভব না; কারণ আগে মূলদল, মহানগর যুবলীগের কমিটি হওয়ার পরে; ওয়ার্ড কমিটি গঠন করা হবে।” বর্ধিত সভার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “এ বিষয়ে আমাকে এখানো অবগত করা হয়নি।” এন.এইচ/জেসি


