নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে : এড.সাখাওয়াত
মেহেদী হাসান
প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৬:৫৮ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, আজকে আমরা নির্বাচনের মাধ্যমে আলীরটেক ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করেছি। আলীরটেক ইউনিয়ন বিএনপিকে শক্তিশালি ও সুসংগঠিত করার লক্ষ্যে আমরা কর্মী সম্মেলন করেছিলাম। আজকে যারা বিজয়ী হয়েছেন আমি তাদের সবাইকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
আগামীর আন্দোলন সংগ্রামে যাতে আলীরটেক ইউনিয়ন বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে লক্ষ্যে আগামীতে সবাইকে নিয়ে একটি পূর্ণাঙ্গ আলীরটেক ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করবেন।
গতকাল সোমবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় আলীরটেক ডিক্রিচর এলাকায় খুশবু কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আওতাভুক্ত আলীরটেক ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এড.সাখাওয়াত হোসেন খান এ কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পূর্বে বলেছিলেন দেশের মানুষকে ১০ টাকা মূল্যে চাউল খাওয়াবেন আরও ঘরে ঘরে চাকুরী দেবে, কিন্তু সেটা কি সে দিতে পেরেছে? কিন্তু আজ আমরা কি দেখতে পাচ্ছি নিত্যপ্রয়োজনীয় দ্রবের মূল্যে বৃদ্ধি পাচ্ছে। আজকে বাজারে গেলে সাধারণ মানুষ তাদের চাহিদা মতো নিত্যপন্য কিনতে পারছে না, নিত্যপণ্য জনগণের ক্রয়ক্ষমতার নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে।
এ সরকারের মন্ত্রী এমপিরা দেশের মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে বিধায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ যাতে করে বিএনপি সফল করতে না পারে তার জন্য সরকার বিভিন্ন ভাবে সড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।
অঘোষিত হরতালের নামে পরিবহন বন্ধ করে দিয়ে এদেশের সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। আমরা শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের মানুষের ভোটার অধিকার ও গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই শান্তি পূর্ণ ভাবে ঢাকার সমাবেশ সফল করতে।
যদি আমাদের কোন বাধা দেওয়া হয় তাহলে দেশের জনগণ দাঁতভাঙ্গা জবাব দিবে। আলীরটেক ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন।
এসময় প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, উদ্বোধক যুগ্ম আহবায়ক এড.হুমায়ূন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা.মজিবুর রহমান, মাকিত মোস্তাকিম শিপরু, মাহমুদ হোসেন সহ প্রমুখ।


